যুদ্ধ-বন্যার চাপ সংসারে, অর্থনৈতিক চাপে সাধারণ মানুষ
, ০৮ ছফর শরীফ, ১৪৪৮ হিজরী সন, ২৪ ছানী, ১৩৯৪ শামসী সন , ২৩ জুলাই, ২০২৬ খ্রি:, ০৮ শ্রাবণ, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) তাজা খবর
নিজস্ব সংবাদদাতা:
জ্বালানি বাজারের অস্থিরতা ও দেশের সাম্প্রতিক বন্যা- সব মিলিয়ে চাপে পড়েছে সাধারণ মানুষের সংসার। এরই মধ্যে আমদানি পণ্যে বাড়তি চাপের পাশাপাশি বন্যার প্রভাব ছড়িয়ে পড়েছে কাঁচাবাজারেও। সবজি, মাছ ও ডিমসহ বিভিন্ন নিত্যপণ্যের দাম ঊর্ধ্বমুখী। ফলে অনেক পণ্যের দাম এখন সাধারণ মানুষের নাগালের বাইরে।
এ অবস্থায় মধ্যবিত্ত ও নি¤œআয়ের পরিবারগুলোকে দৈনন্দিন ব্যয়ের হিসাব মেলাতে হিমশিম খেতে হচ্ছে। নিত্যপণ্যের বাড়তি দামের কারণে অনেকেই বাধ্য হয়ে প্রতিদিনের বাজারের তালিকা ছোট করছেন। এর মধ্যে নতুন করে প্রাকৃতিক দুর্যোগের আশঙ্কা দেখা দেয়ায় তাদের দুশ্চিন্তা আরও বেড়েছে।
রাজধানীর সিপাহীবাগ এলাকার কাঁচাবাজারে কেনাকাটা করতে আসা বেসরকারি চাকরিজীবী আবু হোসেন ক্ষোভ প্রকাশ করে বলেন, আন্তর্জাতিক বাজারে কোনো সংঘাত হলে আমাদের দেশে পণ্যের দাম বেড়ে যায়। ফলে আমদানিনির্ভর ভোজ্যতেল, ডাল, আটা-ময়দার মতো পণ্যগুলোর দাম এখনো চড়া। আবার দেশের ভেতরে একটু বৃষ্টি বা বন্যা হলেও একই কারণ দেখানো হয়। দেখুন, কয়েকদিনের ব্যবধানে সবজির দাম প্রায় দ্বিগুণ হয়ে গেছে।
তিনি বলেন, আমাদের বেতন তো বাড়ে না। অথচ সংসারের খরচ মাস শেষে প্রায় দ্বিগুণ হয়ে যাচ্ছে। বাজার করতে এলে হিসাব মেলাতেই পারি না। ইচ্ছে হলেও অনেক কিছু নিতে পারি না।
কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, দেশের বিভিন্ন জেলায় বন্যা পরিস্থিতির এখনো তেমন উন্নতি হয়নি। বন্যায় এ পর্যন্ত অর্ধশতাধিক মানুষের প্রাণহানির পাশাপাশি কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ খাতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। পানিতে তলিয়ে গেছে লক্ষাধিক হেক্টর জমির ফসল। বন্যার পানিতে মাছের খামার ও পুকুর ভেসে যাওয়ায় মৎস্য খাতে ক্ষতি হয়েছে ৪০৭ কোটি টাকার বেশি। প্রাণিসম্পদ খাতে ক্ষতির পরিমাণ ৮১ কোটি টাকার বেশি। সব মিলিয়ে মৎস্য ও প্রাণিসম্পদ খাতে ক্ষতির পরিমাণ প্রায় ৫০০ কোটি টাকা। একই সঙ্গে সড়ক যোগাযোগব্যবস্থা ব্যাহত হওয়ায় রাজধানীসহ দেশের বড় শহরে পণ্য পরিবহনেও বিঘœ ঘটছে।
এ অবস্থায় রাজধানীর কারওয়ান বাজারসহ একাধিক খুচরা ও পাইকারি বাজার ঘুরে দেখা যায়, সরবরাহ সংকটে কয়েকদিনের ব্যবধানেই প্রায় সব ধরনের সবজির দাম কেজিতে ২০ থেকে ৪০ টাকা পর্যন্ত বেড়েছে। বেগুন ও করলা এখন বিক্রি হচ্ছে ১০০ থেকে ১২০ টাকা কেজি দরে। শসা ও গাজরের দাম আগেই ১০০ টাকা ছাড়িয়েছে। আর কাঁচামরিচের দাম ছাড়িয়েছে ২০০ টাকা।
শুধু সবজিতেই সীমাবদ্ধ নেই এই ঊর্ধ্বগতি, মাছ, ডিম ও মুরগির দামও এখন সাধারণ পরিবারের ক্রয়ক্ষমতার বাইরে চলে যাচ্ছে। বিভিন্ন জেলায় বন্যা ও ভারী বৃষ্টিতে বহু পুকুর ও ঘেরের মাছ ভেসে গেছে। ফলে বাজারে চাষের মাছের সরবরাহও আগের তুলনায় কমেছে। বাজারে সাধারণ মানুষের ভরসা রুই, কাতলা, পাঙাশ ও তেলাপিয়ার দাম কেজিতে ৩০ থেকে ৫০ টাকা পর্যন্ত বেড়েছে। মানভেদে রুই-কাতলা বিক্রি হচ্ছে ৩৫০ থেকে ৪৫০ টাকায়, আর চাষের পাঙাশ-তেলাপিয়াও ২০০ থেকে ২২০ টাকার নিচে মিলছে না।
ফার্মের ডিমের দাম হুট করেই বেড়ে ডজনপ্রতি ১৩৫ থেকে ১৪৫ টাকায় ঠেকেছে। আর সাধারণ মানুষের প্রোটিনের অন্যতম উৎস ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে কেজিপ্রতি ১৮৫ থেকে ২০০ টাকায়, সোনালি মুরগির দাম ছুঁয়েছে ৩২০ থেকে ৩৫০ টাকা।
অন্যদিকে কিছু ব্যবসায়ী বলছেন, এ বন্যার দীর্ঘমেয়াদি প্রভাব আরও ব্যাপক হতে পারে। শিগগির দেশের বিভিন্ন এলাকায় বন্যা পরিস্থিতি উন্নতি না হলে সরবরাহ আরও বিঘিœত হবে।
কারওয়ার বাজার কুমিল্লা কৃষিভান্ডার আড়তের মঞ্জু মিয়া বলেন, বন্যাকবলিত জেলাগুলো থেকে পর্যাপ্ত পণ্য আসছে না। উত্তরাঞ্চল ও পূর্বাঞ্চলীয় জেলাগুলো থেকে সরবরাহ স্বাভাবিক না হলে এবং বন্যার পানি পুরোপুরি না নামলে আগামী কয়েক সপ্তাহেও বাজার পরিস্থিতি স্বাভাবিক হওয়ার সম্ভাবনা কম। আবার আরও খারাপও হতে পারে।
এদিকে একই আশঙ্কা কৃষিবিদদেরও। তারাও দীর্ঘমেয়াদে বন্যার প্রভাব খাদ্যপণ্য, মাছ ও মুরগির ওপর পড়ার শঙ্কা করছেন। এছাড়াও তারা চালের বাজারে চাপ তৈরি হওয়ার শঙ্কা জানিয়েছেন, যা মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের প্রচেষ্টাকে বাধাগ্রস্ত করতে পারে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ব্রহ্মপুত্রের তীর রক্ষা বাঁধে আবার ধস, আতঙ্কে কয়েক গ্রামের মানুষ
২৬ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
ভূমধ্যসাগর থেকে আরও ১৬০ বাংলাদেশিকে উদ্ধার করলো মিশর
২৬ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
লঞ্চের ভাড়া বাড়িয়ে প্রজ্ঞাপন প্রকাশ
২৬ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
জ্বালানির দাম বাড়ায় নিত্যপণ্যের বাজারে অস্থিরতা -‘এখন তো মনে হয় আর খাওনই লাগবো না’:
২৬ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
গঠন হচ্ছে ‘সাইবার পুলিশ ইউনিট’
২৬ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
হাট-বাজার নিয়ে নতুন নির্দেশনা
২৬ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
পর্তুগালে জনসমক্ষে বোরকা পরলে জরিমানা
২৬ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
‘জামাত ও আ.লীগের পুরনো প্রেম জাগ্রত হয়েছে’
২৬ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
যানজট কমাতে কড়া নির্দেশনা
২৬ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
‘বন্দরের ব্যবস্থাপনা স্থবির ছিল না, মন্ত্রীর বক্তব্য বিভ্রান্তিকর’
২৬ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
ভারতের বিদ্যুৎ করিডোর বাতিল, জ্বালানি তেলের বর্ধিত মূল্য প্রত্যাহার, প্রকাশ্যে পূজা বন্ধসহ ৮ দাবীতে প্রতিবাদী সংবাদ সম্মেলন
২৬ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধের হিসাব কষছে কানাডা, মারাত্মক পরিণতির শঙ্কা
২৬ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার)












