সিরিয়া-লেবাননে সন্ত্রাসী ইসরায়েলের হামলা তুরস্কের জন্যও হুমকি -এরদোয়ান
, ২৫ যিলহজ্জ শরীফ, ১৪৪৭ হিজরী সন, ১৩ আউওয়াল, ১৩৯৪ শামসী সন , ১২ জুন, ২০২৬ খ্রি:, ২৯ জৈষ্ঠ্য, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) বিদেশের খবর
আল ইহসান ডেস্ক:
তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তায়েপ এরদোয়ান বলেছেন, সিরিয়া ও লেবাননে ইসরায়েলি আগ্রাসন এখন তুরস্কের নিরাপত্তার জন্যও সরাসরি হুমকি হয়ে দাঁড়িয়েছে।
তিনি আরও বলেন, এই ‘আগ্রাসন’ এখন পুরো বিশ্বের জন্যই একটি বড় হুমকি এবং এটি এখনই বন্ধ করা অত্যন্ত জরুরি। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।
বার্তা সংস্থাটি জানায়, গত বুধবার দেশটির পার্লামেন্টে দেওয়া এক বক্তব্যে এমন মন্তব্য করেন এরদোয়ান।
পার্লামেন্টে নিজের দল একে পার্টির আইনপ্রণেতাদের উদ্দেশ্যে এরদোয়ান বলেন, ‘লেবানন ও সিরিয়ায় ইসরায়েলি খুনি চক্র যে হামলা চালাচ্ছে, তা এমন এক পর্যায়ে পৌঁছেছে, যা এখন তুরস্ককেও হুমকির মুখে ফেলছে।’
তিনি আরো যোগ করেন, আঙ্কারার নিজস্ব নিরাপত্তা এই দুই দেশের নিরাপত্তার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত।
তুর্কি প্রেসিডেন্ট অভিযোগ করেন, সন্ত্রাসী ইসরায়েল আফ্রিকার দেশগুলোকে অস্থিতিশীল করার জন্য একটি ‘গোপন প্রচেষ্টা’ চালাচ্ছে। পাশাপাশি জাতিগতভাবে বিভক্ত সাইপ্রাস দ্বীপে ‘বিভেদের আগুন’ জ্বালিয়ে তারা ভূমধ্যসাগরীয় অঞ্চলেও অস্থিরতা তৈরি করতে চাইছে।
কারো নাম উল্লেখ না করে এরদোয়ান কড়া হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘কারো কোনো ধরনের দুঃসাহস দেখানো উচিত হবে না। আমি সবাইকে স্পষ্ট জানিয়ে দিতে চাই- পূর্ব ভূমধ্যসাগরে যদি তুরস্ক ও তুর্কি সাইপ্রিয়টদের (সাইপ্রাসের তুর্কি জনগোষ্ঠী) অধিকার খর্ব করার চেষ্টা করা হয়, তবে আমাদের প্রতিক্রিয়া হবে অত্যন্ত স্পষ্ট এবং অত্যন্ত কঠোর।’
ইরানের প্রতিবেশী দেশ তুরস্ক বর্তমান ‘ইরান-যুক্তরাষ্ট্র’ যুদ্ধের পেছনে সন্ত্রাসী ইসরায়েলের ‘উস্কানিকে’ দায়ী করেছে। বিশ্ব সম্প্রদায় বা পরাশক্তিগুলোর নীরবতার কারণেই পরগাছা ইসরায়েল এভাবে বেপরোয়া হয়ে উঠছে বলে মন্তব্য করেন এরদোয়ান। সূত্র: রয়টার্স।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
লেবাননে সন্ত্রাসী ইসরায়েলের ফসফরাস বোমা নিক্ষেপ
০৫ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
‘ভাড়াটে খুনি’ হিসেবে কিশোরদের ব্যবহারের অভিনব সংযোগ ইউরোপে
০৫ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
নাইজেরিয়ায় বন্দুকধারীদের হামলা, শিশুসহ অপহৃত ৫২
০৫ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
আজাদ কাশ্মিরের প্রতিবেদন নিয়ে বিতর্ক : পাকিস্তানে আলজাজিরা নিষিদ্ধ
০৫ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
গুয়াতেমালায় আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের তীব্রতা বৃদ্ধি, বসতি খালি করার নির্দেশ
০৫ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
যুক্তরাষ্ট্রে ভয়াবহ দাবানল, হাজার হাজার বাড়ি-ঘর পুড়ে ছাই
০৫ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
২০২৫ সালে রেকর্ড ৫০ হাজার লোক ইসরায়েল ছেড়ে পালিয়েছে
০৫ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
হামাসের বীরত্ব:
০৫ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ইসরায়েলি মোসাদের হয়ে গুপ্তচরবৃত্তি, দুইজনকে ফাঁসি দিলো ইরান
০৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
হামাসের বীরত্ব:
০৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
গাজায় ইসরায়েলি নৃশংসতা: একদিনে শহীদ ১৯
০৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
অপরাধী ট্রাম্প ইরানের সামরিক শক্তির ভয়ে শান্তির কথা বলছে -আনসারুল্লাহ
০৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার)