সিরিয়ায় সন্ত্রাসী ইসরায়েলি বর্বরোচিত হামলায় নিহত ৩৮
, ১৯ রমাদ্বান শরীফ, ১৪৪৫ হিজরী সন, ৩১ আশির, ১৩৯১ শামসী সন , ৩০ মার্চ, ২০২৪ খ্রি:, ১৬ চৈত্র, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুছ সাবত (শনিবার) বিদেশের খবর
সিরিয়ার আলেপ্পো শহরে ইসরায়েলি হামলায় ৩৮ জন বেসামরিক ও সামরিক কর্মী নিহত হয়েছেন। গতকাল জুমুয়াবার (২৯ মার্চ) এই হামলায় নিহতদের মধ্যে পাঁচ জন হিজবুল্লাহর সদস্যও রয়েছেন বলে জানিয়েছে দুটি গোয়েন্দা সূত্র। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে।
আলেপ্পো ও এর আশেপাশের বেসামরিক নাগরিকদের লক্ষ্য করে এই হামলা চালিয়েছে দখলদার সন্ত্রাসী ইসরায়েল। এই হামলাটি ইদলিব ও পশ্চিমাঞ্চলীয় আলেপ্পো থেকে পরিচালিত ড্রোন হামলার সঙ্গে মিল আছে।
মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, স্থানীয় সময় রাত ১টা ৪৫ মিনিটে আলেপ্পোর গ্রামাঞ্চলের বেশ কয়েকটি এলাকা লক্ষ্য করে দখলদার সন্ত্রাসী ইসরায়েল বিমান হামলা চালিয়েছে। এই হামলায় হতাহতের বিষয়টি স্পষ্ট করেনি সিরিয়া সরকার।
যুক্তরাজ্যভিত্তিক সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে, আলেপ্পো আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে একটি অস্ত্রের ডিপোতে হামলা করেছে দখলদার সন্ত্রাসী ইসরায়েল। যার ফলে একটি সিরিজ বিস্ফোরণ ঘটেছে।
এর আগে, গত মঙ্গলবার সিরিয়ার পূর্বাঞ্চলে বিমান হামলায় ১৩ জন নিহত হন। তাদের মধ্যে ইরানপন্থি অন্তত ৯ জনসহ একজন কমান্ডার ছিলেন। সিরিয়ায় গত কয়েক বছর ধরেই হামলা চালাচ্ছে দখলদার সন্ত্রাসী ইসরায়েল। কিন্তু কখনই তারা এসব হামলার দায় স্বীকার করে না।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
মিশরের সামরিক শক্তি ‘বৃদ্ধি’ নিয়ে উদ্বিগ্ন সন্ত্রাসী ইসরায়েল
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আজাদ কাশ্মিরে খাবার-জ্বালানি-ওষুধের প্রবেশ বন্ধ করে দিয়েছে পাকিস্তান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আলোচনা চলাকালে জেনেভায় পাকিস্তানের সেনাপ্রধানকে হত্যার ষড়যন্ত্র করেছিলো মোসাদ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
২১ হাজার কর্মী ছাঁটাই করলো ওরাকল
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইউরোপজুড়ে দাবদাহে বাজিমাত: স্পেনে প্রাণ গেছে ২১২ জনের
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
হরমুজ প্রণালিতে নতুন করিডোর চালু করলো ওমান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আমরা কোনো অবস্থাতেই আমাদের প্রতিরক্ষা সক্ষমতা নিয়ে আলোচনা করবো না -পেজেশকিয়ান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যুদ্ধ অবসানের চুক্তিটি ‘যুক্তরাষ্ট্রের পরাজয়ের ঘোষণা’ -ইরান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইরানের ৩০০ বিলিয়ন ডলারের তহবিল কেবলই ‘আকাক্সক্ষা’ -কাতার
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
উপসাগরীয় মিত্রদের কাছে ইরানচুক্তি ‘বিক্রির’ চেষ্টায় যুক্তরাষ্ট্র!
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যুক্তরাজ্যে ৫০ বছরের রেকর্ড তাপপ্রবাহ, এক হাজারের বেশি স্কুল বন্ধ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
‘ইসরায়েল যুদ্ধক্ষেত্রে কখনোই লক্ষ্য অর্জন করতে পারবে না’
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)