সিরিয়াতে সন্ত্রাসী ইসরায়েলের ‘কর্মকান্ডের’ বিরুদ্ধে রুখে দাঁড়ানোর অঙ্গীকার তুরস্কের
আল ইহসান ডেস্ক:
সিরিয়ার শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে এবং আঞ্চলিক অস্থিতিশীলতা তৈরির বিরুদ্ধে অবস্থান অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে তুরস্ক। সম্প্রতি তুর্কি প্রেসিডেন্টের যোগাযোগ পরিচালক বুরহানেত্তিন দুরান এক বিবৃতিতে ইসরায়েলি কর্মকা-ের কড়া সমালোচনা করে এই বার্তা দেন।
বার্তা সংস্থা আনাদোলু এজেন্সির তথ্য অনুযায়ী, বুরহানেত্তিন দুরান বলেন, সন্ত্রাসী ইসরায়েল তুরস্কের প্রতি বৈরিতা পোষণ করাকে নিজের জন্য একটি “রাজনৈতিক লাইফলাইন” হিসেবে বেছে নিয়েছে।
তিনি আরও অভিযোগ করেন, ইসরায়েলি অভ্যন্তরীণ রাজনীতির প্রতিযোগিতায় টিকে থাকতে এবং অন্যান্য উগ্রবাদী দলগুলোর সাথে পাল্লা দিতে গিয়ে ইসরায়েলি ইহুদীবাদী সরকার তুরস্কসহ অঞ্চলের অন্যান্য দেশের বিরুদ্ধে বিদ্বেষ উসকে দিচ্ছে।
উল্লেখ্য, গত মঙ্গলবার সিরিয়ার আবু আল-দুহুর সামরিক বিমানঘাঁটির রানওয়ে লক্ষ্য করে ৮টি আলাদা বিমান হামলা করে ইসরায়েলি যুদ্ধবিমান। সন্ত্রাসী ইসরায়েলের এসব পদক্ষেপের তীব্র বিরোধিতা করে তুরস্ক স্পষ্ট জানিয়ে দিয়েছে, তারা সিরিয়ার পাশে থাকবে এবং মধ্যপ্রাচ্যে অস্থিতিশীলতা সৃষ্টিকারী যেকোনো পদক্ষেপের বিরুদ্ধে রুখে দাঁড়াবে।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।