সিন্ডিকেট ভাঙার উপায় খুঁজছি -কৃষিমন্ত্রী
দ্রব্যমূল্য বৃদ্ধির পেছনে কাজ করা সিন্ডিকেট ভাঙার উপায় খুঁজছেন বলে জানিয়েছেন কৃষি মন্ত্রণালয়ের নতুন দায়িত্ব পাওয়া মন্ত্রী আব্দুস শহীদ। তিনি বলেছেন, সিন্ডিকেট ভাঙার সুযোগ খুঁজছি। আমাদের সম্মিলিতভাবে মজুতদারদের প্রতিরোধ করতে হবে।
গত বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) মৌলভীবাজারের শ্রীমঙ্গলে এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
কৃষিমন্ত্রী বলেন, আমরা কৃষকদের ভাগ্যের পরিবর্তন করতে চাই। জিডিপির প্রবৃদ্ধি ধরে রাখতে হলে কৃষকদের নিয়ে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। আমাদের সব ধরনের ব্যবস্থাপনা রয়েছে। মন্ত্রণালয়েও মেধাবী মানুষরা কাজ করছেন। সবাই মিলে কৃষকের জন্য কাজ করতে হবে। কৃষক যেন তার পণ্যের ন্যায্যমূল্য পান সেটি নিশ্চিত করতে হবে।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।