সিদ্ধ মিষ্টি আলু খেলে কী হয় শরীরে?
, ২৪ শাওওয়াল শরীফ, ১৪৪৬ হিজরী সন, ২৪ হাদি আশির, ১৩৯২ শামসী সন , ২৩ এপ্রিল, ২০২৫ খ্রি:, ১০ বৈশাখ, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল আরবিয়া (বুধবার) পাঁচ মিশালী
পুষ্টিবিদদের মতে, মিষ্টি আলু ডায়েটারি ফাইবার, ভিটামিন এ, ভিটামিন বি, ভিটামিন সি, খনিজসহ বিভিন্ন প্রয়োজনীয় পুষ্টি উপাদানে ভরপুর। এছাড়া মিষ্টি আলুতে রয়েছে প্রচুর পরিমাণে পটাশিয়াম, মেঙ্গানিজ, অ্যান্টি অক্সিডেন্ট ও মিনারেল।
নানা জটিল রোগ প্রতিরোধে মিষ্টি আলু উত্তম খাদ্য। পুষ্টিবিদরা বলছে, মিষ্টি আলুর সকল পুষ্টিগুণ পেতে তা সিদ্ধ করে খেলে বেশি উপকারিতা মেলে। এক নজরে জেনে নিন, সিদ্ধ মিষ্টি আলুর কিছু উপকারিতা সম্পর্কে-
১। সিদ্ধ মিষ্টি আলুতে থাকা ভিটামিন এ দৃষ্টিশক্তি প্রখর করতে পারে। ত্বকের স্বাস্থ্যের উন্নতি করে।
২। মিষ্টি আলুতে থাকা ভিটামিন সি শরীরে আয়রন শোষণে কাজ করে, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়।
৩। মিষ্টি আলুর ভিটামিন বি মস্তিষ্কের স্বাস্থ্য ভালো রাখে, বিপাকে কাজ করে।
৪। মিষ্টি আলুতে থাকা পটাশিয়াম হরমোন ভারসাম্য নিয়ন্ত্রণ করে, পেশী ও স্নায়ুর সুস্বাস্থ্য নিশ্চিত করতে পারে।
৫। হাড়ের বিকাশে দারুণ কাজ করতে পারে মিষ্টি আলুতে থাকা মেঙ্গানিজ।
৬। নাম মিষ্টি আলু বলে ডায়াবেটিস রোগীরা এ আলু এড়িয়ে যাবেন না। চিকিৎসকরা বলছেন, মিষ্টি আলুতে প্রচুর ফাইবার ও গ্লাসেমিক ইনডেক্স কম থাকায় রক্ত প্রবাহে সুগারের মাত্রা ধীর করে দেয়।
৭। মিষ্টি আলুতে কোনো ফ্যাট বা চর্বি নেই। তাই ওজন নিয়ন্ত্রণে নিয়মিত রাখতে পারেন মিষ্টি আলু।
৮। উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে রাখতেও দারুণ কাজ করতে পারে মিষ্টি আলু।
৯। মিষ্টি আলুর ফাইবার এবং পটাশিয়াম হৃদরোগের ঝুঁকি কমাতে কাজ করে।
১০। পেট, কিডনি এবং স্তন ক্যানসারের ঝুঁকি কমাতেও কাজ করতে পারে মিষ্টি আলু।
উল্লিখিত উপকারিতাগুলো পেতে মিষ্টি আলু সিদ্ধ করে নিয়মিত খাওয়ার অভ্যাস করুন।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
প্রতিদিন ১ কিমি হাঁটলে এক মাসে ওজন কি কমবে?
১৩ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
৫৪ বছর পর মহাকাশ থেকে পৃথিবীর নতুন ছবি
১৩ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
বজ্রপাতের সময় কি পরিমাণ শক্তি উৎপন্ন হয়?
১২ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
এক ব্যক্তির কিডনিতে ২০৬ পাথর
১২ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
হাসপাতালের বিছানার চাদর সাদা থাকে কেন?
১২ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
মিষ্টি কুমড়াতেই মিলবে ‘মরণব্যাধি’ থেকে মুক্তি
১১ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
ভালো তরমুজ চেনার ৭ পদ্ধতি
১১ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
যে পাঁচ সমুদ্রপথের ওপর নির্ভরশীল বিশ্বের বাণিজ্য
১০ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
গাজীপুরে চীনা চাষির খেতে ১ ফুট লম্বা মরিচ!
০৯ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যেহেতু ট্রাইব্যুনালের নিকট প্রতীয়মান হয় যে, নিম্ন বর্ণিত মামলায় অভিযুক্ত ব্যক্তিগণ গ্রেফতার এড়ানোর জন্য পলাতক রয়েছেন। সেহেতু উক্ত অভিযুক্ত ব্যক্তিগণকে এ বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ হতে ১৫ (পনের) দিনের মধ্যে অত্র ট্রাইব্যুনালে হাজির হওয়ার জন্য নির্দেশ দেয়া গেল। অন্যথায় তাদের অনুপস্থিতিতে মামলার বিচার কার্য সম্পন্ন করা হবে।
০৮ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
চাঁদের পথে অর্ধেক পথ পাড়ি, মহাকাশ থেকে পৃথিবীর ছবি
০৭ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
গরমে ডিহাইড্রেশন দূর করতে আখের রসই যথেষ্ট
০৫ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার)












