সাড়ে পাঁচ মাসে মাজারে ৪৪ হামলা, ঢাকা বিভাগে সবচেয়ে বেশি
, ১৯ই রজবুল হারাম শরীফ, ১৪৪৬ হিজরী সন, ২৩ ছামিন, ১৩৯২ শামসী সন , ২০ জানুয়ারী, ২০২৫ খ্রি:, ০৬ মাঘ, ১৪৩১ ফসলী সন, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) দেশের খবর
নিজস্ব প্রতিবেদক:
গত বছরের ৪ আগস্ট থেকে দেশের কিছু এলাকায় ৪০টি মাজার এবং এর সঙ্গে সংশ্লিষ্ট ৪৪টি স্থাপনা ভাঙচুরের ঘটনার খবর পাওয়া গেছে বলে জানিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস উইং।
পুলিশ প্রতিবেদনের বরাত দিয়ে প্রেস উইং বলছে, এসব ঘটনার মধ্যে রয়েছে, মাজার ভাঙচুর ও ভক্তদের ওপর হামলা, মাজারের সম্পত্তি লুটপাট, মাজারে অগ্নিসংযোগ। সব ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও জানানো হয়েছে।
গতকাল ইয়াওমুস সাবত (শনিবার) প্রেস উইং এসব তথ্য জানায়।
প্রতিবেদনে বলা হয়, মাজারে হামলার ঘটনা সবচেয়ে বেশি ঢাকা বিভাগে হয়েছে। ঢাকায় ১৭টি, চট্টগ্রামে ১০টি এবং ময়মনসিংহ বিভাগে সাতটি ঘটনা ঘটেছে। শুধু চারটি হামলার ঘটনাই ঘটেছে শেরপুর জেলার একটি মাজারে।
প্রেস উইং জানায়, ৪৪টি হামলার ঘটনার সবকটিতেই আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে সংক্ষুব্ধ ব্যক্তিদের অভিযোগ গ্রহণ বা পুলিশ কর্তৃক স্বতঃপ্রণোদিত হয়ে বিভিন্ন থানায় ১৫টি নিয়মিত মামলা এবং ২৯টি সাধারণ ডায়েরি (জিডি) করা।
প্রতিবেদনে বলা হয়, দায়ের করা এসব মামলায় গ্রেফতার করা হয়েছে ২৩ জনকে। এরই মধ্যে নিয়মিত দুটি মামলায় আদালতে চার্জশিট দাখিল করা হয়েছে। আরও ১৩টি নিয়মিত মামলা ও ২৯টি সাধারণ ডায়েরির তদন্ত চলছে। সারা দেশে মাজার, দরগাহ, মসজিদের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ সব ধরনের ব্যবস্থা গ্রহণ করেছে। এসব ঘটনায় সমস্ত সংক্ষুব্ধ ব্যক্তিদের থানায় অভিযোগ দায়েরের অনুরোধ করা হয়েছে।
প্রেস উইং জানায়, বিবাদমান পক্ষগুলোর সঙ্গে শান্তিপূর্ণ বৈঠকের ব্যবস্থা করে স্থানীয়ভাবে সমস্যা সমাধানের উদ্যোগ নেওয়া হয়েছে। কমিউনিটি পুলিশিং কার্যক্রমের মাধ্যমে জনসাধারণ ও ধর্মীয় নেতাদের অংশগ্রহণ বজায় রাখার ওপরও গুরুত্বারোপ করা হয়েছে।
প্রেস উইং জানায়, অন্তর্র্বতী সরকার মাজারে যেকোনও হামলার বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করে। মামলাগুলো কঠোরভাবে তদন্ত করে ঘটনার সঙ্গে জড়িত সবাইকে গ্রেফতারে পুলিশের সব ইউনিটকে নির্দেশ দেওয়া হয়েছে। সরকার দেশের স্থাপনাগুলোর সুরক্ষা ও নিরাপত্তার ওপর সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ডিজিটাল লেনদেনে উধাও কোটি কোটি টাকা, পুনরুদ্ধার সামান্য
২১ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
একই রাস্তা বারবার খনন নয়, সমন্বিত উন্নয়নে জোর ডিএনসিসি প্রশাসকের
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
পাবলিক পরীক্ষায় ‘ডিজিটাল ম্যানিপুলেশনে’র নতুন সাজা অনুমোদন
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
গাঢ় নীল ও জলপাই রঙে ফিরলো পুলিশের পোশাক, গেজেট প্রকাশ
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
সীমান্তে আরও ৪ জনকে ঠেলে পাঠানোর চেষ্টা, বিজিবির প্রতিরোধ
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
হেলপার পরিচয়ের আড়ালে অস্ত্র-মাদকের ব্যবসা, মূলহোতাসহ গ্রেফতার ৪
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
জুয়ার সংজ্ঞায় যুক্ত হলো বেটিং-ম্যাচ ফিক্সিং, থাকছে জেল-জরিমানা
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
নারায়ণগঞ্জে ডিবির তিন সদস্যকে পিটিয়ে গুরুতর আহত
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
‘বিদেশের চেয়ে দেশের অভ্যন্তরীণ বিনিয়োগের ওপর ভরসা করছে বিডা’
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
জনসচেতনতা বাড়লে সড়ক দুর্ঘটনা কমে আসবে -তথ্য প্রতিমন্ত্রী
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশি^ক পদক্ষেপের আহ্বান প্রতিমন্ত্রীর
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
জামাতের নির্মম পতন হবে -রাশেদ খাঁন
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার)












