গ্যাসলাইটার বিস্ফোরণে অগ্নিদগ্ধ কবি নজরুলের নাতি বাবুল কাজী, অবস্থা সংকটাপন্ন
নিজস্ব প্রতিবেদক:
গ্যাসলাইটার বিস্ফোরণে অগ্নিদগ্ধ হয়েছেন জাতীয় কবি কাজী নজরুল ইসলামের নাতি বাবুল কাজী। গতকাল ইয়াওমুস সাবত (শনিবার) ভোর পাঁচটায় বনানীর বাসায় তিনি অগ্নিদগ্ধ হন।
এরপর সকাল সাড়ে সাতটায় বাবুলকে ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়।
হাসপাতালের আবাসিক সার্জন (ইমার্জেন্সি) ডা. শাওন বিন রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
চিকিৎসকরা জানিয়েছেন, অগ্নিদগ্ধ বাবুল কাজীর শরীরের ৭৪ শতাংশ পুড়ে গেছে। তার অবস্থা সংকটাপন্ন। তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্র আইসিইউতে ভর্তি করা হয়েছে। তার শ্বাস-প্রশ্বাসে সমস্যা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
প্রাথমিকভাবে জানা গেছে, বাবুল কাজী বাথরুমে গ্যাসলাইটার বিস্ফোরণে অগ্নিদগ্ধ হন।
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।