সারের মজুত পর্যাপ্ত, বোরো মৌসুমে সংকট হবে না -কৃষিমন্ত্রী
দেশে সারের পর্যাপ্ত মজুত আছে। বোরো মৌসুমে কোনো সংকট হবে না বলে জানিয়েছেন কৃষিমন্ত্রী ড. আব্দুস শহীদ।
গতকাল মঙ্গলবার সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মন্ত্রী এ কথা জানান। এর আগে ঢাকায় নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত মান্টিটস্কি কৃষিমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে।
মন্ত্রী বলেন, সারের পর্যাপ্ত মজুত রয়েছে। বোরো মৌসুমে সারের কোনো রকম সংকট হবে না। চলমান বছরের মার্চ মাস পর্যন্ত ইউরিয়া সারের সম্ভাব্য চাহিদা ৮ লাখ ৮৬ হাজার টন। এর বিপরীতে বর্তমান মজুত ও সম্ভাব্য পাইপলাইন মিলিয়ে মোট মজুত হবে ১৩ লাখ ৫১ হাজার টন।
এবার ৫০ টন আম নিতে চায় রাশিয়া:
বাংলাদেশের আম সুস্বাদু ও মানসম্পন্ন হওয়ায় এবছর বেশি পরিমাণ আম নেবে রাশিয়া। ৫০ টন আম নেওয়ার লক্ষ্যমাত্রা দেশটির। ফুলকপি, পেঁপে নিতেও আগ্রহী দেশটি। এছাড়া, বাংলাদেশে সার রপ্তানি অব্যাহত রাখবে বলে জানিয়েছেন রাশিয়ার রাষ্ট্রদূত।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।