চীনে ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্পের আঘাত
চীনে একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে ওই ভূমিকম্পের মাত্রা ছিল ৭.০ মাত্রা। এখন পর্যন্ত কমপক্ষে ৫০ জনের আহত হওয়ার খবর পাওয়া গেছে বলে স্থানীয় কর্তৃপক্ষ নিশ্চিত করেছে। স্থানীয় সময় গত সোমবার মধ্যরাত ২টার দিকে ভূমিকম্পটি আঘাত হানে।
ভূমিকম্পটির গভীরতা ছিল ১৩ কিলোমিটার। চীনের আকসু শহর থেকে প্রায় ১৪০ কিলোমিটার (৮৫ মাইল) দূরের জিনজিয়াং অঞ্চলে ভূমিকম্পটি আঘাত হানে।
ভূমিকম্পের কেন্দ্রস্থলে উদ্ধারকারী একটি দলকে পাঠিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। বেইজিং-ভিত্তিক বার্তা সংস্থা শিনহুয়া জানিয়েছে, বড় ধরনের বিপর্যয়ের কথা মাথায় রেখে ত্রাণ কার্যক্রমের জন্য প্রায় ৮০০ সদস্যকে প্রস্তুত রাখা হয়েছে।
পিপলস ডেইলির এক প্রতিবেদনে বলা হয়েছে, ভূমিকম্পের পর ওই অঞ্চল থেকে পাঁচ শতাধিক মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে। প্রায় এক হাজার উদ্ধারকর্মীকে ঘটনাস্থলে মোতায়েন করা হয়েছে।
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।