সারের পর্যাপ্ত মজুতের আশ্বাসেও মাঠে হাহাকার, বিপাকে কৃষক
, ১৪ রবীউল আউওয়াল শরীফ, ১৪৪৮ হিজরী সন, ২৯ ছালিছ, ১৩৯৪ শামসী সন , ২৮ আগস্ট, ২০২৬ খ্রি:, ১২৩ভাদ্র, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) দেশের খবর
আমন মৌসুমের শুরুতে দেশজুড়ে সারের অস্বাভাবিক ঘাটতি ও চড়া দামের কারণে বিপাকে পড়েছেন কৃষকরা। সরকারের পক্ষ থেকে গুদামে পর্যাপ্ত মজুত থাকার তথ্য তুলে ধরা হলেও, মাঠপর্যায়ে মিলছে না প্রয়োজনীয় সার। উল্টো খুচরা বাজারে নির্ধারিত মূল্যের চেয়ে বস্তাপ্রতি অতিরিক্ত টাকা গুনতে হচ্ছে চাষিদের।
মাঠপর্যায়ের চিত্র বলছে, ডিলারদের কাছ থেকে পর্যাপ্ত সার না পেয়ে কুড়িগ্রামে কৃষকদের গুদাম ভাঙচুরের ঘটনা ঘটেছে। ঝিনাইদহের কৃষকেরা অভিযোগ করছেন, সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বস্তাপ্রতি ২০০ থেকে ৫০০ টাকা বেশিতে খুচরা দোকান থেকে সার সংগ্রহ করতে হচ্ছে। অন্যদিকে ডিলারদের দাবি, সরকারি বরাদ্দ কমে যাওয়ায় চাহিদামতো সার সরবরাহ করতে পারছেন না তারা। রাজশাহীর এক ডিলারের ভাষ্য, চাহিদার তুলনায় ইউরিয়া ছাড়া টিএসপি, ডিএপি ও পটাশ সারের সরবরাহ অত্যন্ত অপ্রতুল।
বাংলাদেশ ফার্টিলাইজার অ্যাসোসিয়েশনের তথ্য অনুযায়ী, দেশে বছরে প্রায় ৭০ লাখ মেট্রিক টন রাসায়নিক সারের চাহিদা রয়েছে, যার বড় অংশই আমদানিনির্ভর। গ্যাস সংকট ও যান্ত্রিক ত্রুটির কারণে রাষ্ট্রায়ত্ত সার কারখানাগুলোর উৎপাদন ব্যাহত হওয়ায় চাহিদার প্রায় ৮৩ শতাংশই আমদানি করতে হয়।
সরকারি তথ্যে মজুত পর্যাপ্ত থাকার পরও মাঠে কেন হাহাকার-এমন প্রশ্ন তুলেছেন কৃষি অর্থনীতিবিদরা। অর্থনীতিবিদ অধ্যাপক মোহাম্মদ সাইদুর রহমানের মতে, মজুদের ঘাটতির কারণেই তৃণমূল পর্যায়ে সার পৌঁছাচ্ছে না, যা এর আগের জ্বালানি তেল সংকটের পরিস্থিতির সঙ্গে তুলনীয়।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
পড়ে আছে বাবার লাশ, দাফনে বাধা কুলাঙ্গার সন্তানদের
১৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সাগরে লঘুচাপের আভাস, টানা ৫ দিন বৃষ্টির আভাস
১৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সাবেক দুই সেনা কর্মকর্তা গ্রেপ্তার
১৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
প্রশাসনিক ভবনের তালা ভেঙে ঢুকলেন চুয়েটের নতুন উপাচার্য
১৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
বাজারে অভিযান: ১০২ প্রতিষ্ঠানকে ১০ লাখ টাকা জরিমানা
১৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ডিপি ওয়ার্ল্ড চুক্তিতে দেশের স্বার্থ যেভাবে বিকিয়ে দেয়া হয়েছে
১৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
পরিবার, সমাজ ও অনলাইনে কন্যাশিশুর নিরাপত্তা নিশ্চিত করতে হবে -রাষ্ট্রপতি
১৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
গুরুত্বপূর্ণ খাতে বাংলাদেশকে সহযোগিতা করতে কানাডার প্রতি আহ্বান
১৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
আইএমএফের ঋণ নিয়ে আলোচনা চলছে -অর্থমন্ত্রী
১৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
৬২ লাখ প্রবীণকে ভাতা দিচ্ছে সরকার -সমাজকল্যাণ সচিব
১৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
বিকল্প পথে সৌদি যাওয়ার সুযোগ দিচ্ছে বিমান, অগ্রাধিকার পাবেন যারা
১৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
মোংলা বন্দরের জন্য চীন থেকে ৩৫৯৩ কোটি টাকার ঋণ চুক্তি
১৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার)