সারা দেশে ধীরে ধীরে গ্যাসের সরবরাহ ভয়াবহভাবে কমে যাচ্ছে
, ২৫ মুহররম শরীফ, ১৪৪৮ হিজরী সন, ১২ ছানী, ১৩৯৪ শামসী সন , ১১ জুলাই, ২০২৬ খ্রি:, ২৭ আষাঢ়, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুছ সাবত (শনিবার) দেশের খবর
সম্প্রতি বিদ্যুৎ খাতে গ্যাসের সরবরাহ দৈনিক ৭ কোটি ঘনফুট বাড়ানো হয়েছিল। এতে গাজীপুর, টাঙ্গাইল, আশুলিয়া, চন্দ্রা, ধনুয়া, রাজেন্দ্রপুর ও কোনাবাড়িসহ বিভিন্ন এলাকার কয়েকশ শিল্পকারখানায় চরম গ্যাস সংকট দেখা দেয়। একই কারণে রাজধানীর কিছু বাসাবাড়িতেও জ্বলে না গ্যাসের চুলা।
দেশে এখন গ্যাসের চাহিদা দৈনিক প্রায় ৪০০ কোটি ঘনফুট। সারা দেশে গ্যাস সরবরাহ দেয়া হচ্ছে ৩০০ ঘনফুটেরও কম। এর মধ্যে আবার আমদানি করা এলএনজি ১০০ ঘনফুট। সরকারি হিসাবে, শুধু তিতাস এলাকায় শিল্পকারখানা ও ক্যাপটিভ সংযোগ আছে ৪ হাজার ৫০০টির বেশি। এর মধ্যে এখনই কয়েকশ কারখানা গ্যাসের অভাবে বন্ধ হওয়ার উপক্রম হয়েছে।
তিতাস গ্যাস কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক শাহনেওয়াজ পারভেজ বলেছেন, গ্যাসের চাপ দিন দিন কমে যাচ্ছে। এভাবে চলতে থাকলে দেশের সব শিল্পকারখানা এবং অন্যান্য গ্রাহক চরম ভোগান্তিতে পড়বেন। বিষয়টি বিভিন্ন ফোরামে সরকারের শীর্ষ পর্যায়ে দৃষ্টি আকর্ষণ করা হয়েছে।
জ্বালানি বিভাগের কর্মকর্তারা জানান, ২০২৯ সালের মধ্যে আরও একটি ভাসমান এলএনজি টার্মিনাল বসাতে সরকার চেষ্টা করছে। যাতে ওই সময়ে আরও ৬০ কোটি ঘনফুট গ্যাস সরবরাহ করা যায়। তবে কোন কোম্পানিকে ওই টার্মিনাল বসানোর কাজ দেওয়া হবে তার কোনো সিদ্ধান্ত গত ৫ মাসেও নিতে পারেনি সরকার।
সরকার এখনই নতুন শিল্পকারখানায় গ্যাস সংযোগ দিতে চাপে আছে। সম্প্রতি জ্বালানি বিভাগ এক রিপোর্টে জানিয়েছে, ডিমান্ড নোটের টাকা জমা দিয়ে বছরের পর বছর গ্যাস সংযোগের জন্য অপেক্ষা করছে ৫৫০টি শিল্পকারখানা। এছাড়া আরও এক হাজার ৩০০টির মতো নতুন শিল্পকারখানায় গ্যাস সংযোগের আবেদন বছরের পর বছর পড়ে আছে। এই ১৮০০ শিল্পগ্রাহককে সংযোগ দিতে হলে অতিরিক্ত গ্যাসের দরকার হবে ৪০ কোটি ঘনফুটের বেশি।
পেট্রোবাংলা সূত্র জানিয়েছে, সারা দেশে ধীরে ধীরে গ্যাসের সরবরাহ দারুণভাবে কমে যাচ্ছে। ভয়াবহ হয়ে উঠছে পরিস্থিতি। প্রতিবছর দেড় কোটি ঘনফুটের মতো গ্যাস উৎপাদন কমছে বিভিন্ন গ্যাসক্ষেত্রে। কিন্তু চাহিদা বাড়ছে তার কয়েকগুণ হারে।
জানা গেছে, গ্যাস সরবরাহ বা উৎপাদন বাড়ানোর মতো বড় কোনো উদ্যোগ নেই সরকারের। মে মাসে সমুদ্রে তেল-গ্যাস অনুসন্ধানে আন্তর্জাতিক দরপত্র আহ্বান করা হয়েছে। এই দরপত্র জমা হবে নভেম্বরে। আন্তর্জাতিক তেল কোম্পানিগুলো বঙ্গোপসাগরে কূপ খননে আগ্রহী হলে তাদের সঙ্গে সমঝোতা এবং অন্যান্য সব প্রক্রিয়া শেষ করতে বেশ সময় লাগবে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
পরিত্যক্ত অবস্থায় ১০টি ককটেল উদ্ধার, পরে নিষ্ক্রিয়
২২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
১২ কারাগারে জায়গা নেই, ধারণক্ষমতার আড়াই গুণ বন্দি
২২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সাভারে সিলিন্ডার বিস্ফোরনে নিহত ৭সাভারে সিলিন্ডার বিস্ফোরনে নিহত ৭
২২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
দস্যুদের অভয়ারণ্য সুন্দরবন
২২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সমাধান হয় না রাজধানীর পানিবদ্ধতার
২২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
জাতীয় গ্রিডে বিদ্যুৎ জোগাতে ইউনিয়ন পরিষদকে ১১৯ কোটি টাকা বরাদ্দ
২২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ইলিশে বাণিজ্যের উল্টো স্রোত!
২২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
বিদেশ গিয়ে আর ফেরেন না শিক্ষকরা
২২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ভাঙনের গুজব তৈরি করে রাস্তার ইট তুলে নিল জামাত নেতা
২২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ভবিষ্যৎ অর্থনীতিতে গুরুত্বপূর্ণ খাত হতে পারে ব্লু ইকোনমি -শিক্ষামন্ত্রী
২২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
জ্বালানি তেলের বাড়তি দাম প্রত্যাহারের দাবি যাত্রী কল্যাণ সমিতির
২২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
দূরপাল্লার বাস ভাড়া ২০ পয়সা, শহরে ১৮ পয়সা বাড়ানোর প্রস্তাব
২২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার)