সারাদেশে তরুণ উদ্যোক্তা খুঁজছে বাংলাদেশ ব্যাংক, শুরু হচ্ছে ‘উদ্যোগ’
দেশের তরুণদের স্বপ্নকে বাস্তবে রূপ দিতে এবং স্বাবলম্বী উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে বড় উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ব্যাংক। এজন্য সারাদেশে ‘উপজেলাভিত্তিক তরুণ উদ্যোক্তা অনুসন্ধান, চিহ্নিতকরণ ও অর্থায়ন কর্মসূচি— উদ্যোগ (UDYOG)’ শুরু করতে যাচ্ছে কেন্দ্রীয় ব্যাংক। দেশের প্রতিটি প্রান্তিক ও উপজেলা পর্যায়ে ছড়িয়ে থাকা সম্ভাবনাময় তরুণদের খুঁজে বের করে উপযুক্ত অর্থায়ন ও সহায়তা প্রদান করাই এ কর্মসূচির মূল লক্ষ্য।
, ০৩ রবীউছ ছানী শরীফ, ১৪৪৮ হিজরী সন, ১৭ রবি, ১৩৯৪ শামসী সন , ১৫ সেপ্টেম্বর, ২০২৬ খ্রি:, ৩১ ভাদ্র, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) তাজা খবর
বাংলাদেশ ব্যাংক সূত্রে জানা গেছে, আগামী ১৬ সেপ্টেম্বর ২০২৬ থেকে এ কর্মসূচির আওতায় আবেদন গ্রহণ শুরু হবে। আবেদনপত্র দাখিলের শেষ সময় নির্ধারণ করা হয়েছে ১৫ অক্টোবর ২০২৬ পর্যন্ত। এছাড়া অন্যান্য সকল জেলার অন্তর্ভুক্ত উপজেলার উদ্যোক্তারা আগামী ১ নভেম্বর থেকে ৩০ নভেম্বর ২০২৬ পর্যন্ত আবেদন করার সুযোগ পাবেন।
আগ্রহী উদ্যোক্তারা আবেদন ফরম ও বিস্তারিত তথ্য বাংলাদেশ ব্যাংকের অফিশিয়াল ওয়েবসাইট (www.bb.org.bd), এসএমই পোর্টাল এবং দেশের সকল তফসিলি ব্যাংকের নিজস্ব ওয়েবসাইট থেকে সরাসরি ডাউনলোড করতে পারবেন।
উদ্যোক্তা তৈরির মাধ্যমে দেশের অর্থনৈতিক রূপান্তরে ভূমিকা রাখতেই বাংলাদেশ ব্যাংকের এই বিশেষ আয়োজন।
এর আগে গত ১৩ সেপ্টেম্বরকেন্দ্রীয় ব্যাংক এ সংক্রান্ত নির্দেশনায় বলা হয়েছে, সর্বোচ্চ ২০ লাখ টাকা অর্থায়নের মধ্যে সর্বোচ্চ ১০ লাখ টাকা হবে ঋণ। আর ঋণের সমপরিমাণ অর্থ অর্থাৎ, সর্বোচ্চ ১০ লাখ টাকা পর্যন্ত এককালীন অনুদান পাবেন উদ্যোক্তারা। এ ছাড়া ঋণ ও অনুদানের অর্থ একইসঙ্গে এককালীন দেয়া হবে বলেও নীতিমালায় উল্লেখ করা হয়েছে।
এ ক্ষেত্রে ঋণ হিসেবে দেয়া অর্থ পরিশোধ না করলে অনুদান হিসেবে দেয়া অর্থের পুরোটা ঋণে রূপান্তরিত হবে। অর্থাৎ, অনুদান নিশ্চিত করতে উদ্যোক্তাকে ঋণের পুরোটা পরিশোধ করতে হবে। কৃষি, খাদ্য প্রক্রিয়াজাতকরণ, হস্তশিল্প, মৎস্য, পশুপালন, পর্যটন, সেবা, সৌরবিদ্যুৎসহ নবায়নযোগ্য জ্বালানি উৎপাদন, হালকা প্রকৌশল এবং প্রযুক্তিভিত্তিক স্টার্ট-আপ উদ্যোগসহ অন্যান্য বৈধ ব্যবসায়ীরা এই সুবিধা পাবেন।
সর্বোচ্চ ২৮ বছর বয়সী উদ্যোক্তারা এই অর্থ পাবেন।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
মেঘনায় গোসলে নেমে নিখোঁজ ৩ স্কুলছাত্রের লাশ উদ্ধার
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ন্যাম ভবন থেকে জামাত এমপি গাজী নজরুলের কথিত স্ত্রীর মরদেহ উদ্ধার!
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
বিধবা স্ত্রী বা বিপত্নীক স্বামী আবার বিয়ে না করার শর্তে আজীবন পেনশন পাবেন
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ফাতেহা-ই-ইয়াজদহম ছুটির তালিকা সংশোধন
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ইলিয়াস মোল্লাসহ ৫০ জনের বিরুদ্ধে মামলা
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
পেনশনভোগীদের সার্ভার অদৃশ্য মাফিয়ার নিয়ন্ত্রণে
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
মাদকের টাকার জন্য শিশুকে বিক্রির চেষ্টা -৯৯৯-এ ফোন পেয়ে উদ্ধার
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
অপ্রাপ্তবয়স্কদের হ্যান্ডসেট ও সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে নীতিমালা জরুরি
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
অর্থনৈতিক প্রশাসনে বহাল পুরনো বলয়
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
বেতন বাড়ল সরকারি চাকরিজীবীদের, বেসরকারি খাতে চ্যালেঞ্জ!
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্র যাচ্ছেন আজ -জাতিসংঘে ভাষণ ২৪ সেপ্টেম্বর
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
যুক্তরাষ্ট্র ও মিত্রদের বড় ধরনের নতুন হামলার প্রস্তুতি, কঠোর হুঁশিয়ারি ইরানের
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার)