সারাদেশে ঝড়-বৃষ্টি অব্যাহত থাকতে পারে
, ২৮ শা’বান শরীফ, ১৪৪৪ হিজরী সন, ২১ ‘আশির, ১৩৯০ শামসী সন , ২১ মার্চ, ২০২৩ খ্রি:, ০৭ চৈত্র, ১৪২৯ ফসলী সন, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) আবহাওয়া
সারাদেশে ঝড়-বৃষ্টি অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। তবে আগামী তিনদিনের মধ্যে ঝড়-বৃষ্টির প্রবণতা কমতে পারে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা।
গত ২৪ ঘণ্টায় সারাদেশে বৃষ্টি হয়েছে। কোথাও কোথাও ছিল কালবৈশাখী ঝড়। আবহাওয়া অধিদপ্তরের সারাদেশের ৪৪টি বৃষ্টি পরিমাপক কেন্দ্রের মধ্যে ৪৩টিতে বৃষ্টি রেকর্ড করা হয়েছে। একমাত্র কুষ্টিয়ার কুমারখালীতে বৃষ্টি হয়নি। এ সময়ে সবচেয়ে বেশি ৬১ মিলিমিটার বৃষ্টি হয়েছে কিশোরগঞ্জের নিকলিতে। ঢাকায় বৃষ্টি হয়েছে ১৮ মিলিমিটার।
বৃষ্টির কারণে তাপমাত্রা অনেকটা কমে গিয়ে সারাদেশেই শীতের আবহ তৈরি হয়। আবহাওয়া বিভাগও তাপমাত্রা ২ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস কমে যেতে পারে বলে পূর্বাভাস দিয়েছিল।
আবহাওয়ার পূর্বাভাস তুলে ধরে আবহাওয়াবিদ তরিফুল নেওয়াজ কবির জানান, ঢাকা, রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং রাজশাহী, খুলনা, বরিশাল এবং চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে ভারি বর্ষণ হতে পারে।
এ সময়ে সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে জানিয়ে তিনি বলেন, আগামী দিনদিনের মধ্যে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাতের প্রবণতা হ্রাস পেতে পারে এবং তাপমাত্রা বৃদ্ধি পেতে পারে।
গতকাল ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) সকালে দেশের সর্বনিম্ন তাপমাত্রা ১৭.১ ডিগ্রি সেলসিয়াস ছিল রাজশাহীতে। ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২০.৫ ডিগ্রি সেলসিয়াস। গত রোববার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ৩০ ডিগ্রি সেলসিয়াস পটুয়াখালীর খেপুপাড়ায় ছিল বলেও জানিয়েছে আবহাওয়া বিভাগ।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
-যশোরে দেশের সর্বনিম্ন তাপমাত্রা ৮.৮ডিগ্রি সেলসিয়াস
২৮ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
আজ রোববার দিনের তাপমাত্রা কমতে পারে ৩ ডিগ্রি
২১ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
দেশজুড়ে বৃষ্টির আভাস, কমবে তাপমাত্রা
০৬ আগস্ট, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
দিনে বাড়লেও রাতের তাপমাত্রা কমতে পারে
২৪ মার্চ, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
বৃষ্টির সম্ভাবনা, তবে গরম কমবে না
১৯ মার্চ, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
দুদিন রাতের তাপমাত্রা কমবে
০২ মার্চ, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
তাপমাত্রা নিয়ে যা জানালো আবহাওয়া অফিস
২৬ ফেব্রুয়ারী, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ঢাকাসহ আট বিভাগে বৃষ্টির সম্ভাবনা
২৩ ফেব্রুয়ারী, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
শীতের বিদায়, আগামী ২ দিন যেমন থাকবে আবহাওয়া
১০ ফেব্রুয়ারী, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
আগামী দুই দিন আবহাওয়া কেমন থাকবে?
০৪ ফেব্রুয়ারী, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ঢাকাসহ ৪ বিভাগে বৃষ্টির আভাস
৩০ জানুয়ারি, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
শেষ রাত থেকে ঘন কুয়াশা, থাকতে পারে দুপুর পর্যন্ত
২৩ জানুয়ারি, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)












