ঝড়-বৃষ্টি কমে তাপমাত্রা বাড়তে পারে
ঝড়-বৃষ্টি কমে দিনের তাপমাত্রা ৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বেড়ে যেতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। তবে চার বিভাগে দু-এক জায়গায় ঝড়-বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে সংস্থাটি। গত কয়েকদিন ধরে যে ঝড়-বৃষ্টি হচ্ছিলো এর প্রবণতা অনেকটাই কমে গেছে। তাই ধীরে ধীরে বাড়ছে তাপমাত্রা।
গত ২৪ ঘণ্টায় চট্টগ্রাম বিভাগে কিছুটা বৃষ্টি হয়েছে। এ সময়ে সবচেয়ে বেশি ৩৯ মিলিমিটার বৃষ্টি হয়েছে সীতাকু-ে। চট্টগ্রাম বিভাগের বাইরে পটুয়াখালীতে ৭, সিলেটে ১২, শ্রীমঙ্গলে ১, রাজারহাটে ১ মিলিমিটার বৃষ্টি হয়েছে।
আবহাওয়ার পূর্বাভাস তুলে ধরে আবহাওয়াবিদ মুহম্মদ ওমর ফারুক জানান, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।
এ সময়ে সারাদেশে দিনের তাপমাত্রা ১ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।
গতকাল ইয়াওমুল খমীস (বৃহস্পতিবার) সকালে দেশের সর্বনিম্ন তাপমাত্রা ১৫.৯ ডিগ্রি সেলসিয়াস ছিল পঞ্চগড়ের তেঁতুলিয়ায়। ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২২.৬ ডিগ্রি সেলসিয়াস। মঙ্গলবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল কুষ্টিয়ার কুমারখালীতে, ৩৩ ডিগ্রি সেলসিয়াস।
আরও পড়ুন
সব ›
সারা দেশে আগামী ৫ দিন বৃষ্টির পূর্বাভাস
কয়েক দিন দেশজুড়ে বজ্রসহ বৃষ্টির আভাস
-যশোরে দেশের সর্বনিম্ন তাপমাত্রা ৮.৮ডিগ্রি সেলসিয়াস
আজ রোববার দিনের তাপমাত্রা কমতে পারে ৩ ডিগ্রি
দেশজুড়ে বৃষ্টির আভাস, কমবে তাপমাত্রা
দিনে বাড়লেও রাতের তাপমাত্রা কমতে পারে
আল ইহসান ডেস্ক: সারা দেশে দিনের তাপমাত্রা বাড়লেও কমতে পারে রাতে। গতকাল ইয়াওমুল আহাদ (রোববার (২৩ মার্চ) এমন প…
বৃষ্টির সম্ভাবনা, তবে গরম কমবে না
দুদিন রাতের তাপমাত্রা কমবে
তাপমাত্রা নিয়ে যা জানালো আবহাওয়া অফিস
ঢাকাসহ আট বিভাগে বৃষ্টির সম্ভাবনা
শীতের বিদায়, আগামী ২ দিন যেমন থাকবে আবহাওয়া
আগামী দুই দিন আবহাওয়া কেমন থাকবে?
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।