সামাজিক যোগাযোগ মাধ্যমে যত বেশি মিথ্যা, উসকানিমূলক লেখা, তত বেশি ক্লিক
নিজস্ব সংবাদদাতা:
সামাজিক যোগাযোগ মাধ্যমের প্রসঙ্গ তুলে ডেইলি স্টারের সম্পাদক মাহ্ফুজ বলেছে, যত বেশি ঘৃণাপূর্ণ মন্তব্য, যত বেশি তথ্য-বিচ্যুতি, যত বেশি মিথ্যা, যত বেশি কারও বিরুদ্ধে উসকানিমূলক লেখা- তত বেশি ক্লিক, আর তত বেশি আয়।
‘বে অব বেঙ্গল কনভারসেশনে’র একটি পর্বে দেয়া একক বক্তব্যে এসব কথা বলে মাহফুজ। গতকাল ইয়াওমুস সাবত (শনিবার) রাজধানীর একটি হোটেলে এ অনুষ্ঠানের আয়োজন করে সেন্টার ফর গভর্ন্যান্স স্টাডিজ (সিজিএস)। আলোচনায় অংশ নিয়ে ‘যুদ্ধ, ভঙ্গুর রাষ্ট্র ও বৈশ্বিক স্থিতিশীলতার সমাপ্তি’ এবং ‘কৃত্রিম বুদ্ধিমত্তা, ভুয়া তথ্যের হুমকি’ প্রসঙ্গে নিজের বক্তব্য তুলে ধরে ডেইলি স্টার সম্পাদক।
মাহ্ফুজ আনাম বলেন, সোশ্যাল মিডিয়া তথ্যপ্রবাহের গণতন্ত্রীকরণ করেছে- এটা সত্য; এখন প্রতিটি মানুষ তার মতামত জানাতে পারে। কিন্তু এর নেতিবাচক দিক হলো এগুলো বেশির ভাগ ক্ষেত্রেই তথ্য-ভিত্তিক নয়, জ্ঞাননির্ভর নয়, যুক্তিশীলও নয়।
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।