সামরিক আদালতে চাকরিচ্যুত, তথ্য গোপন করে সরকারি স্কুলে শিক্ষক
, ০৯ রবীউছ ছানী শরীফ, ১৪৪৮ হিজরী সন, ২৩ রবি, ১৩৯৪ শামসী সন , ২১ সেপ্টেম্বর, ২০২৬ খ্রি:, ০৬ আশ্বিন, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) দেশের খবর
মদন উপজেলার জাহাঙ্গীরপুর তহুরা আমিন সরকারি উচ্চ বিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিষয়ের সহকারী শিক্ষক ওমর শরীফ খানের বিরুদ্ধে সেনাবাহিনী থেকে সামরিক আদালতের মাধ্যমে চাকরিচ্যুত হওয়ার তথ্য গোপন করে সরকারি চাকরিতে যোগ দেওয়ার অভিযোগ উঠেছে।
চাকরিতে যোগদানের সময় তিনি সেনাবাহিনী থেকে পারিবারিক ও ব্যক্তিগত কারণে স্বেচ্ছায় ইস্তফা দেওয়ার কথা উল্লেখ করেন বলে অভিযোগ রয়েছে। তবে পুলিশের বিশেষ শাখার (ডিএসবি) ভেরিফিকেশন প্রতিবেদন এবং সেনাবাহিনীর রেকর্ডস শাখার চিঠিতে চাকরি ছাড়ার কারণ হিসেবে ভিন্ন তথ্য পাওয়া গেছে।
নথিপত্র অনুযায়ী, ওমর শরীফ খান ১৯৯৪ সালের ২৯ নভেম্বর বাংলাদেশ সেনাবাহিনীতে সৈনিক পদে যোগ দেন। ২০০৯ সালের ১৮ জানুয়ারি তার চাকরির অবসান হয়। পরে ২০১৪ সালের নভেম্বর মাসে তিনি জাহাঙ্গীরপুর তহুরা আমিন সরকারি উচ্চ বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদে যোগ দেন।
২০২৩ সালে পুলিশের বিশেষ শাখার করা ভেরিফিকেশন প্রতিবেদনে তার সেনাবাহিনীর চাকরি ছাড়ার বিষয়ে ভিন্ন তথ্য উঠে আসে। নেত্রকোনা পুলিশের বিশেষ শাখার পরিদর্শক দিদারুল ইসলাম স্বাক্ষরিত ওই প্রতিবেদনের স্মারক নম্বর ২৪৪৫ / ২৩।
ভেরিফিকেশন প্রতিবেদনে বলা হয়, সেনাবাহিনীর রেকর্ডস শাখার তথ্য অনুযায়ী, সেনা নীতিমালা ভঙ্গ করে পার্বত্য এলাকা থেকে কাঠ ও ফার্নিচার নিজ বাড়িতে নেওয়ার কারণে ওমর শরীফ খানকে সামরিক আদালতের মাধ্যমে চাকরিচ্যুত করা হয়। এ বিষয়ে বিস্তারিত জানতে নেত্রকোনা ডিএসবি থেকে রাজশাহী সেনানিবাসে চিঠি পাঠানো হয়।
এর পরিপ্রেক্ষিতে বাংলাদেশ ইনফ্যান্ট্রি রেজিমেন্টাল রেকর্ডস, রাজশাহী সেনানিবাস থেকে ২০২৪ সালের ৬ ফেব্রুয়ারি দেওয়া চিঠিতে বলা হয়, ৪০২০২৯৩ নম্বরের সৈনিক ওমর শরীফ খান সেনা নীতিমালা ভঙ্গ করে পার্বত্য এলাকা থেকে কাঠ ও ফার্নিচার নিজ বাড়িতে নেওয়ার কারণে ২০০৯ সালের ১৮ জানুয়ারি সংক্ষিপ্ত সামরিক আদালতের মাধ্যমে চাকরিচ্যুত হন।
অন্যদিকে বিদ্যালয়ে যোগদানের সময় তিনি সেনাবাহিনী থেকে স্বেচ্ছায় ইস্তফা দেওয়ার তথ্য দেন বলে অভিযোগ রয়েছে। এ কারণে নিয়োগের সময় তথ্য গোপনের বিষয়টি নিয়ে প্রশ্ন উঠেছে।
নথি অনুযায়ী, ওমর শরীফ খান সেনাবাহিনীতে প্রায় ১৪ বছর ১ মাস ১৭ দিন কর্মরত ছিলেন। স্বেচ্ছায় চাকরি ছাড়ার দাবি এবং সংশ্লিষ্ট নথির তথ্যের মধ্যে অসংগতি থাকায় এ বিষয়ে তার কাছে ব্যাখ্যাও চাওয়া হয়েছিল।
অভিযোগের বিষয়ে সহকারী শিক্ষক ওমর শরীফ বলেন, ‘সেনাবাহিনীতে থাকাকালে পার্বত্য চট্টগ্রাম থেকে বিনা অনুমতিতে কাঠ নিয়ে আসার জন্য সামরিক আদালতের বিচারে আমাকে চাকরিচ্যুত করা হয়েছে, এটা সত্য। এ ছাড়া শিক্ষা সনদসহ কাগজপত্রে কোনো ঝামেলা নেই। তথ্য গোপন না করেই যথাযথ নিয়মে চাকরি নিয়েছি।’
এ সম্পর্কিত আরো সংবাদ
-
সীমান্তে কাঁটাতারের পাশে বাংলাদেশি কিশোরের লাশ উদ্ধার
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
অপ্রতিমকে হত্যার বিস্তারিত জানিয়েছে পুলিশ
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
হাইকোর্ট ও শিল্পকলার সামনে ককটেল বিস্ফোরণ
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ডিসেম্বরের মধ্যেই জুলাই সনদের রিপোর্ট পেশ করা হবে -স্বরাষ্ট্রমন্ত্রী
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
জ্বালানি নিরাপত্তা নিশ্চিতে আলজেরিয়ার সহযোগিতা চায় বাংলাদেশ
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ইতালি ও বাংলাদেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক কৌশলগতভাবে আরও বিস্তৃত হবে -স্পিকার
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
তারেক রহমানের সফরের পর বাংলাদেশ-চীন সম্পর্ক নতুন উচ্চতায় -চীনা রাষ্ট্রদূত
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ধনী আইনজীবী হওয়ার শর্টকাট থাকলেও ভালো হতে পড়াশোনার বিকল্প নেই -আইনমন্ত্রী
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
নতুন পে-স্কেলে মাসিক পেনশন ১৮ হাজার থেকে ৭০ হাজার ২০০ টাকা
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
আশ্রয়ণের ঘর ছাড়ার হিড়িক, কারণ যা জানা যাচ্ছে
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
জাফর ইকবালসহ পাঁচজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সাড়ে ৫ বছর পর ডলারের বিপরীতে শক্তিশালী হলো টাকা
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার)