আশ্রয়ণের ঘর ছাড়ার হিড়িক, কারণ যা জানা যাচ্ছে
, ০৯ রবীউছ ছানী শরীফ, ১৪৪৮ হিজরী সন, ২৩ রবি, ১৩৯৪ শামসী সন , ২১ সেপ্টেম্বর, ২০২৬ খ্রি:, ০৬ আশ্বিন, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) দেশের খবর
ভূমিহীন ও গৃহহীন মানুষের স্থায়ী বাসস্থান নিশ্চিত করতে বিগত আওয়ামী লীগ সরকারের আমলে বিভিন্ন প্রকল্পের মাধ্যমে চাঁদপুরে চার হাজারেরও বেশি পরিবারের জন্য ঘর নির্মাণ ও বরাদ্দ দেওয়া হয়। জেলা ও উপজেলার বিভিন্ন স্থানে আশ্রয়ণ প্রকল্পের নামে উপহার হিসেবে দেওয়া হয় এসব ঘর। তবে বাস্তবে অনেক প্রকল্পেই কাক্সিক্ষত সুফল মিলছে না। তাড়াহুুড়ো করে প্রকল্প বাস্তবায়নের সময় সম্ভাব্যতা যাচাই না করা, কর্মসংস্থানের সুযোগ না থাকা এবং পানি, বিদ্যুৎ, যোগাযোগসহ মৌলিক সুবিধার ঘাটতি থাকায় অনেক সুবিধাভোগী ঘর ছেড়ে অন্যত্র চলে যাচ্ছেন।
কোথাও কোথাও আশ্রয়ণের ঘর দীর্ঘদিন ধরে তালাবদ্ধ পড়ে আছে। আবার কিছু সুবিধাভোগী প্রকাশ্যে বা গোপনে ঘর বিক্রি করে চলে যাওয়ার অভিযোগও রয়েছে। ফলে ভূমিহীন ও গৃহহীন মানুষের পুনর্বাসনের যে লক্ষ্য নিয়ে এসব প্রকল্প বাস্তবায়ন করা হয়েছিল, তা অনেক ক্ষেত্রেই প্রশ্নের মুখে পড়েছে।
চাঁদপুর সদর উপজেলার মৈশাদী ইউনিয়নের হামানকদ্দী আশ্রয়ণ প্রকল্পের চিত্রও অনেকটা একই। ২০২১ সালে মুজিববর্ষ উপলক্ষে অসহায় ও ভূমিহীন মানুষের জন্য সেখানে ৪০টি ঘর বরাদ্দ দেওয়া হয়। কিন্তু এক বছরের মধ্যেই বেশিরভাগ পরিবার ঘর ছেড়ে চলে যায়। বর্তমানে সেখানে মাত্র ১০-১২টি পরিবার বসবাস করছে। শুধু তাই নয়, বাকি উপজেলাগুলোতেও একই চিত্র বলে স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে।
স্থানীয়দের ভাষ্য, আশ্রয়ণের ঘর পেলেও সেখানে বসবাস করে জীবিকা নির্বাহ করা কঠিন। কর্মসংস্থানের সুযোগ কম, বিশুদ্ধ পানির সংকট রয়েছে, যোগাযোগ ব্যবস্থাও ভালো নয়। এর সঙ্গে রয়েছে ঘরের বিভিন্ন অংশ জরাজীর্ণ হয়ে পড়ার সমস্যা। ফলে অনেকেই বাধ্য হয়ে অন্যত্র চলে গেছেন।
শুধু হামানকদ্দী নয়; চাঁদপুর সদর, হাইমচর ও মতলব উত্তরের চরাঞ্চলের বিভিন্ন আশ্রয়ণ প্রকল্পের চিত্রও প্রায় একই। নদী ও চরাঞ্চলে নির্মিত এসব প্রকল্পে বসবাসের জন্য প্রয়োজনীয় অবকাঠামো ও নাগরিক সুবিধা না থাকায় সুবিধাভোগীদের একটি অংশ সেখানে স্থায়ীভাবে থাকতে পারছেন না।
ঘর আছে, নেই বসবাসের পরিবেশ। আশ্রয়ণ প্রকল্পের উদ্দেশ্য ছিল শুধু মাথা গোঁজার ঠাঁই দেওয়া নয়, ভূমিহীন ও গৃহহীন পরিবারকে স্থায়ীভাবে পুনর্বাসন করা। কিন্তু বাস্তবে অনেক প্রকল্পে ঘর নির্মাণের পর প্রয়োজনীয় নাগরিক সুবিধা নিশ্চিত করা হয়নি। ফলে ঘর থাকলেও সেখানে স্বাভাবিক জীবনযাপন করতে পারছেন না সুবিধাভোগীরা।
বিশেষ করে নিরাপদ পানি, বিদ্যুৎ, উন্নত রাস্তাঘাট, গণপরিবহন, চিকিৎসাসেবা, শিক্ষাপ্রতিষ্ঠান ও কর্মসংস্থানের সুযোগ না থাকায় পরিবারগুলো নানা সংকটে পড়ছে। জীবিকার প্রয়োজনে অনেককে প্রকল্প এলাকা ছেড়ে দূরে যেতে হচ্ছে। এতে খালি পড়ে থাকছে সরকারি অর্থে নির্মিত ঘর।
জানতে চাইলে চাঁদপুর জেলা প্রশাসক (ডিসি) আহমেদ জিয়াউর রহমান বলেন, ‘জেলার বিভিন্ন আশ্রয়ণ প্রকল্পের কিছু ঘর জরাজীর্ণ অবস্থায় রয়েছে। বরাদ্দ পাওয়ার পরও অনেক সুবিধাভোগী সেখানে বসবাস করছেন না। বিষয়টি আমরা জানতে পেরেছি। এ বিষয়ে একটি তালিকা প্রস্তুতের কাজ চলছে। যেসব ঘর সংস্কারের প্রয়োজন রয়েছে, সেগুলো পর্যায়ক্রমে সংস্কারের উদ্যোগ নেওয়া হবে। পাশাপাশি বরাদ্দ পাওয়া ব্যক্তিদের কেউ যদি সেখানে বসবাস না করেন, তাহলে যাচাই-বাছাই করে নতুন তালিকার মাধ্যমে প্রকৃত ছিন্নমূল ও ভূমিহীন মানুষদের ওই ঘরগুলোতে বসবাসের ব্যবস্থা করা হবে।’
এ সম্পর্কিত আরো সংবাদ
-
সীমান্তে কাঁটাতারের পাশে বাংলাদেশি কিশোরের লাশ উদ্ধার
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
অপ্রতিমকে হত্যার বিস্তারিত জানিয়েছে পুলিশ
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
হাইকোর্ট ও শিল্পকলার সামনে ককটেল বিস্ফোরণ
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সামরিক আদালতে চাকরিচ্যুত, তথ্য গোপন করে সরকারি স্কুলে শিক্ষক
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ডিসেম্বরের মধ্যেই জুলাই সনদের রিপোর্ট পেশ করা হবে -স্বরাষ্ট্রমন্ত্রী
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
জ্বালানি নিরাপত্তা নিশ্চিতে আলজেরিয়ার সহযোগিতা চায় বাংলাদেশ
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ইতালি ও বাংলাদেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক কৌশলগতভাবে আরও বিস্তৃত হবে -স্পিকার
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
তারেক রহমানের সফরের পর বাংলাদেশ-চীন সম্পর্ক নতুন উচ্চতায় -চীনা রাষ্ট্রদূত
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ধনী আইনজীবী হওয়ার শর্টকাট থাকলেও ভালো হতে পড়াশোনার বিকল্প নেই -আইনমন্ত্রী
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
নতুন পে-স্কেলে মাসিক পেনশন ১৮ হাজার থেকে ৭০ হাজার ২০০ টাকা
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
জাফর ইকবালসহ পাঁচজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সাড়ে ৫ বছর পর ডলারের বিপরীতে শক্তিশালী হলো টাকা
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার)












