নিজস্ব প্রতিবেদক:
ঢাকা ব্যাংক লিমিটেডের বংশাল শাখার ব্যাংকের ভল্ট থেকে প্রায় ৩ কোটি ৭৭ লাখ টাকা আত্মসাতের অভিযোগে প্রতিষ্ঠানটির ক্যাশ ইনচার্জ ( সাবেক সিনিয়র অফিসার) রিফাতুল হককে ২০ বছরের সশ্রম কারাদ-ের রায় ঘোষণা করেছে আদালত।
গতকাল ইয়াওমুল খামীস (বৃহস্পতিবার) পৃথক তিনটি ধারায় ঢাকার বিশেষ জজ আদালত-৬-এর বিচারক ইব্রাহিম মিয়া এ রায় ঘোষণা করেন। একই সঙ্গে আসামিকে তার আত্মসাৎ করা সম্পূর্ণ অর্থসহ অতিরিক্ত চার লাখ টাকা অর্থদ- দেওয়া হয়েছে।
এছাড়াও, এই মামলায় অভিযোগ প্রমাণিত না হওয়ায় অপর আসামি ব্যাংকটির অপারেশন ম্যানেজার এমরান আহমেদকà বাকি অংশ পড়ুন...
নিজস্ব সংবাদদাতা:
এমপি গাজী নজরুল ইসলামের সাতক্ষীরা-৪ আসনে উপ-নির্বাচনের দাবিতে সাতক্ষীরার শ্যামনগরে গণস্বাক্ষর কর্মসূচি ঘোষণা করা হয়েছে।
গতকাল ইয়াওমুল আরবিয়া (বুধবার) সচেতন নাগরিক সমাজের ব্যানারে সংবাদ সম্মেলনে এই কর্মসূচি ঘোষণা করা হয়।
লিখিত বক্তব্যে মালঞ্চর টেকনিক্যাল কলেজের অধ্যক্ষ মোহাম্মদ মিজানুর রহমান জানান, বর্তমান এমপি কারাগারে রয়েছেন। এই আসনে জনপ্রতিনিধিত্ব সংকট সৃষ্টি হয়েছে। মানুষের গণতান্ত্রিক অধিকার, মর্যাদা ও কার্যকর জনপ্রতিনিধিত্ব ও উপ-নির্বাচনের দাবিতে সচেতন নাগরিক সমাজের পক্ষ থেকে আগামী ১৩, ১৪ ও ১ বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
বাংলাদেশ ও তুরস্কের মধ্যে প্রতিরক্ষা সহযোগিতা আরও গভীর, বহুমুখী ও বিস্তৃত করার ওপর গুরুত্ব দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে প্রতিরক্ষা খাতে যৌথ বিনিয়োগ বাড়ানোরও আহ্বান জানিয়েছেন তিনি।
স্থানীয় সময় গত মঙ্গলবার সন্ধ্যায় তুরস্কের আনতালিয়ায় ম্যাক্স রয়্যাল হোটেলে দেশটির প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে এসব বিষয়ে আলোচনা করেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রীর উপপ্রেস সচিব হাসান শিপলু বৈঠকের বিষয়টি নিশ্চিত করেছেন।
বৈঠকে প্রতিরক্ষা সহযোগিতার পাশাপাশি দুই দেশের সামগ্রà বাকি অংশ পড়ুন...
নিজস্ব সংবাদদাতা:
রাজধানীর ঢাকার একটি আদালতের এজলাস থেকে হাতকড়া খুলে পালিয়ে গেছে হত্যা মামলার এক আসামি। পলাতক ওই আসামির নাম কাউসার মিয়া (১৯)। গতকাল ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) ঢাকার প্রথম অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের কাঠগড়া থেকে তিনি পালিয়ে যান।
ঢাকা মহানগর দায়রা আদালতের ইন্সপেক্টর মোহসীন হোসাইন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, কনস্টেবল আরাফাতের দায়িত্বে ছিলেন কাউসার। আদালতের শুনানি শেষে তাকে হাজতখানায় নেওয়ার জন্য খোঁজ করতে গিয়ে ওই পুলিশ সদস্য তাকে আর খুঁজে পাননি।
ডিএমপির প্রসিকিউশন বিভাগের অতিরিক্ত উপকমিশনার (এà বাকি অংশ পড়ুন...
নিজস্ব সংবাদদাতা:
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের দেওয়া রায়ের বিরুদ্ধে আপিলের নির্ধারিত সময় পার হয়ে যাওয়ায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরলে দ- কার্যকর করা ছাড়া আর কোনো আইনি বিকল্প নেই। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আয়োজিত এক ব্রিফিংয়ে চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম এই বক্তব্য দেন।
চিফ প্রসিকিউটর বলেন, বিচারিক প্রক্রিয়ায় সাজাপ্রাপ্ত এবং বিদেশে পলাতক থাকায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নতুন পাসপোর্ট কিংবা জাতীয় পরিচয়পত্র (এনআইডি) পাওয়ার কোনো আইনগত ভিত্তি নেই। দেশের বিদ্যমান আইনে সুনির্দিষ্টভাবে বলা আছে, ঠবাকি অংশ পড়ুন...
মঙ্গলবার (১০ নভেম্বর) দিনভর ঘটনাস্থল ছাইকোলা বাজারে গিয়ে ভুক্তভোগী ডিলার, স্থানীয় ব্যবসায়ী, কৃষক, স্থানীয় বাসিন্দা, আনসার, গ্রাম পুলিশ, পুলিশ সদস্যসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে কথা বলে তথ্য সংগ্রহ করেন কমিটির সদস্যরা। এ সময় তদন্ত কমিটির সাথে উপজেলা কৃষি কর্মকর্তা কুন্তলা ঘোষ ও থানার ওসি অলিউর রহমান উপস্থিত ছিলেন।
এ বিষয়ে জানতে চাইলে তদন্ত কমিটির আহ্বায়ক পাবনা জেলা প্রশাসক কার্যালয়ের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট লিটন ঢালী বলেন, মঙ্গলবার থেকে কাজ শুরু করেছি আমরা। সেখানে তিনজন ডিলার ছিলেন সার বিতরণে। তার মধ্যে একজনে বাকি অংশ পড়ুন...
মন্ত্রিপরিষদ বিভাগের পরিপত্রে বলা হয়েছে, ধারণ করা ভিডিও মামলার নম্বর ও তারিখ অনুযায়ী জেলা ম্যাজিস্ট্রেটের কার্যালয়ের জেএম শাখা ও সংশ্লিষ্ট দপ্তর–সংস্থায় যথাযথভাবে সংরক্ষণ করতে হবে। পাশাপাশি ভিডিওর একটি কপি মিডিয়া সেলের কাছে পাঠাতে হবে।
প্রতিটি জেলা প্রশাসকের কার্যালয় ও সংশ্লিষ্ট দপ্তর–সংস্থা ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জব্দ করা মালামাল সংরক্ষণ করে রাখতে একটি নিরাপদ ও সুরক্ষিত কক্ষ বা স্থাপনা বা স্থান নির্ধারণ করবে। জব্দ করা মালামাল গ্রহণ, সংরক্ষণ ও প্রয়োজনে আদালতে উপস্থাপন বা হস্তান্তর কাজের জন্য কর্মকর্তা–কর্মচà বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরতে বিদেশিদের কাছে ধর্না দিচ্ছেন কেন, এমন প্রশ্ন তুলেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক ও শিল্প উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ।
তিনি বলেন, শেখ হাসিনা ভুল করেছেন, কিন্তু তার মধ্যে কোনো অনুশোচনা নেই।
তিনি পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) জন্য আবেদন করছেন কোন লজ্জায়? তিনি কি মনে করেছেন, দেশে ফিরে আবার ফ্যাসিবাদ কায়েম করবেন আর দেশের মানুষ বসে বসে তা দেখবে?
গতকাল ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) প্রেসক্লাবে আয়োজিত আলোচনা সভায় পà বাকি অংশ পড়ুন...
নিজস্ব সংবাদদাতা:
চট্টগ্রামের প্রাণখ্যাত কর্ণফুলী নদীর দক্ষিণ ও পূর্ব তীরের সীমানা জরিপ সম্পন্ন করে অবৈধ দখলদারদের তালিকা ও প্রতিবেদন জমা দিতে সময় বাড়িয়েছে হাইকোর্ট। সংশ্লিষ্টদের প্রতিবেদন দাখিলের জন্য আদালত নতুন করে আরও দুই সপ্তাহের সময় বেঁধে দিয়েছে।
গত রোববার (৮ নভেম্বর) বিচারক জে বি এম হাসান ও বিচারক আজিজ আহমেদ ভূঁইয়ার সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ শুনানি শেষে এই আদেশ দেয়।
জানা গেছে, কর্ণফুলী নদীর নাব্য ও অস্তিত্ব রক্ষায় ‘হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশ’ (এইচআরপিবি)-এর পক্ষে একটি জনস্বার্থের রিট আবেদন করা হয়। ওà বাকি অংশ পড়ুন...
কথিত সামাজিক যোগাযোগমাধ্যম ও টিকটকের মোহে পড়ে ‘নতুন জীবনের’ স্বপ্ন দেখেছিল কুমিল্লার পুলিশ লাইন্স সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৪ খুদে শিক্ষার্থী। এই স্বপ্নে বিভোর হয়ে তারা সিদ্ধান্ত নিয়েছিল স্কুলে যাওয়ার নাম করে বাড়ি ছেড়ে পালিয়ে যাবে কোনো অজানা ঠিকানায়। তাদের ৪ জনের মধ্যে একজন ৩য় শ্রেনীর ও তিনজন পঞ্চম শ্রেনীর ছাত্রী। "নতুন জীবনের স্বপ্নে" তারা বাড়ি ছেড়ে পালিয়ে যায়। তারা নিখোঁজ হওয়ার পর পুলিশ সারা দেশের প্রতিটি থানায় বার্তা পাঠায় তাদের খুঁজে বের করার জন্য। অতঃপর দুইদিন অনুসন্ধানের পর হবিগঞ্জের চুনারুঘাট থানা পুলিশের সহাà§ বাকি অংশ পড়ুন...
বগুড়া সংবাদদাতা:
সোনাতলায় পুলিশের ওপর হামলা চালিয়ে এক আসামিকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। এ সময় পুলিশের পিকআপ ভ্যান ভাঙচুর করা হয়।
গতকাল জুমুয়াবার (৬ নভেম্বর) বেলা ১১টার দিকে সোনাতলা উপজেলার ফুলবাড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে চার নারীকে আটক করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে, ফুলবাড়িয়া গ্রামের সালাম মাস্টারের ছেলে গোলাম কবির সুমনের (৩৬) বিরুদ্ধে প্রতারণার মামলায় আদালতের গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। গতকাল জুমুয়াবার সকাল ১১টার দিকে সোনাতলা থানার একটি পিকআপ ভ্যান নিয়ে তাকে গ্রেপ্তার করতে ফুলবাড়িয়া বাকি অংশ পড়ুন...












