সাবেক সংসদ সদস্য মোস্তফা জালাল মহিউদ্দিন গ্রেপ্তার
ঢাকা-৭ আসনের সাবেক সংসদ সদস্য মোস্তফা জালাল মহিউদ্দিনকে হত্যা মামলায় গ্রেপ্তার করেছে পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির মুখপাত্র মুহাম্মদ তালেবুর রহমান।
গতকাল ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) ভোরে রাজধানীর মোহাম্মদপুরের মনসুরাবাদ হাউজিং এলাকা থেকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) তাকে গ্রেপ্তার করে।
পুলিশ সূত্রে জানা গেছে, জুলাই-আগস্টের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গণহত্যার ঘটনায় একটি মামলার আসামি মহিউদ্দিন। সেই মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। তাকে আদালতে তোলা হবে।
প্রসঙ্গত, আওয়ামী লীগ নেতা মোস্তফা জালাল মহিউদ্দিন ঢাকা-৭ আসনের সাবেক সংসদ সদস্য। ২০২২ সালের ডিসেম্বর থেকে বাংলাদেশ আওয়ামী লীগের একজন প্রেসিডিয়াম সদস্য ছিলেন। তিনি বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের (বিএমএ) বর্তমান সভাপতি।
এ ছাড়া ১৯৮১ থেকে ১৯৯৩ সাল পর্যন্ত বাংলাদেশ আওয়ামী লীগের ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি ছিলেন মোস্তফা জালাল মহিউদ্দিন। তিনি ২০০৮ সালে বাংলাদেশ আওয়ামী লীগের প্রার্থী হিসেবে ঢাকা-৭ থেকে সংসদে নির্বাচিত হন।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।