ছাত্র-জনতার আন্দোলনে গণহত্যা, তিন পুলিশ সদস্য কারাগারে
, ২১শে রজবুল হারাম শরীফ, ১৪৪৬ হিজরী সন, ২৫ ছামিন, ১৩৯২ শামসী সন , ২২ জানুয়ারী, ২০২৫ খ্রি:, ০৮ মাঘ, ১৪৩১ ফসলী সন, ইয়াওমুল আরবিয়া (বুধবার) দেশের খবর
জুলাই-আগস্টে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় মানবতাবিরোধী অপরাধের মামলায় গ্রেপ্তার দেখিয়ে তিন পুলিশ সদস্যকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। বিষয়টি নিশ্চিত করেছে ট্রাইব্যুনালের প্রসিকিউটর বি এম সুলতান মাহমুদ।
গতকাল ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) প্রসিকিউশনের আবেদনের পরিপ্রেক্ষিতে চেয়ারম্যান বিচারক গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের ট্রাইব্যুনাল এ আদেশ দেয়।
আদালত সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গত ২০ জুলাই যাত্রাবাড়ী এলাকায় আন্দোলনকারী কলেজ ছাত্র ইমাম হোসেন তাইম হত্যা মামলায় গত ১৩ জানুয়ারি ওই জোনের তখনকার পুলিশের সহকারী কমিশনার তানজীল আহমেদকে ২০ জানুয়ারি ট্রাইব্যুনালে হাজির করার নির্দেশ দেয় ট্রাইব্যুনাল। তাইম নারায়ণগঞ্জ সরকারি আদমজী নগর এম ডব্লিউ কলেজের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন। প্রবল আন্দোলনে আওয়ামী লীগ সরকারের পতনের পর ২০ আগস্ট তাইমের মা পারভীন আক্তার এ মামলা দায়ের করেন। রাজারবাগ পুলিশ লাইনসের উপপরিদর্শক ময়নাল হোসেন ভূঁইয়ার ছেলে তাইম।
একইদিন গাজীপুরের কোনাবাড়ীতে গত বছরের ৫ আগস্ট কলেজছাত্র হৃদয়কে হত্যার মামলায় পুলিশের কনস্টেবল আকরামকেও হাজির করার নির্দেশ দেয় আদালত। ওই আদেশের পরিপ্রেক্ষিতে গতকাল ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) সকালে তাদের ট্রাইব্যুনালে হাজির করা হয়।
ট্রাইব্যুনালের প্রসিকিউটর বি এম সুলতান মাহমুদ বলেন, তিনজনের মধ্যে যাত্রাবাড়ীর ইমাম হোসেন তাইম হত্যাকা-ে গ্রেপ্তার পুলিশের এসি তানজিল আহমেদ এবং গাজীপুরের কোনাবাড়িতে হৃদয় হত্যাকা-ের আসামি পুলিশ কনস্টেবল আকরাম হোসেনকে আগে ট্রাইব্যুনালের মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। দুপুরে শুনানি শেষে আইসিটি মামলায় হোসেন আলীকে গ্রেপ্তার দেখানোর হয়। পরে সবাইকে কারাগারে পাঠানোর আদেশ দেওয়া হয়।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
পাবলিক পরীক্ষায় ‘ডিজিটাল ম্যানিপুলেশনে’র নতুন সাজা অনুমোদন
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
গাঢ় নীল ও জলপাই রঙে ফিরলো পুলিশের পোশাক, গেজেট প্রকাশ
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
সীমান্তে আরও ৪ জনকে ঠেলে পাঠানোর চেষ্টা, বিজিবির প্রতিরোধ
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
হেলপার পরিচয়ের আড়ালে অস্ত্র-মাদকের ব্যবসা, মূলহোতাসহ গ্রেফতার ৪
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
জুয়ার সংজ্ঞায় যুক্ত হলো বেটিং-ম্যাচ ফিক্সিং, থাকছে জেল-জরিমানা
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
নারায়ণগঞ্জে ডিবির তিন সদস্যকে পিটিয়ে গুরুতর আহত
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
‘বিদেশের চেয়ে দেশের অভ্যন্তরীণ বিনিয়োগের ওপর ভরসা করছে বিডা’
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
জনসচেতনতা বাড়লে সড়ক দুর্ঘটনা কমে আসবে -তথ্য প্রতিমন্ত্রী
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশি^ক পদক্ষেপের আহ্বান প্রতিমন্ত্রীর
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
জামাতের নির্মম পতন হবে -রাশেদ খাঁন
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
বেসরকারি এতিমখানায় ১৪০ কোটি টাকার সরকারি ভাতা অনুমোদন
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
জনসংখ্যা বাংলাদেশের অভিশাপ নয়, আশীর্বাদ -শিক্ষামন্ত্রী
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার)