সাবেক এমপি সাইফুলকে গ্রেফতারের নির্দেশ
জুলাই-আগস্টে ছাত্র-জনতার আন্দোলনে ঢাকার আশুলিয়ায় ৬ ছাত্রকে হত্যার পর লাশ পোড়ানোর ঘটনায় ঢাকা-১৯ আসনের সাবেক এমপি সাইফুল ইসলামকে অবিলম্বে গ্রেফতারের নির্দেশ দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগ আসামিদের গ্রেফতারের এ নির্দেশ দিয়েছে ট্রাইব্যুনাল। প্রসিকিউশনের করা আবেদনের শুনানি শেষে গতকাল ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) বিচারক গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন দুই সদস্যের বিচারিক প্যানেল এ আদেশ দেন। আগামী ২৬ জানুয়ারি তার বিষয়ে তদন্তের অগ্রগতি প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে।
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।