সোমবার

হিজরী
০৫ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৮ হিজরী সন
শামসী
১৮ সাদিস, ১৩৯৪ শামসী সন
ঈসায়ী
১৬ নভেম্বর, ২০২৬ খ্রি:
বাংলা
০১ অগ্রহায়ণ, ১৪৩৩ ফসলী সন

আজকের নামাযের সময়

  • ফজর৪:৫৬
  • যোহর১১:৪৪
  • আছর৩:৩৮
  • মাগরিব৫:১৯
  • ইশা৬:৩২

সাহরীর শেষ ৪:৫১ · ইফতার ৫:১৯

পূর্ণ নামাযের সময়সূচি দেখুন ›
আল-ইহসান, Al Ihsan

মহাসম্মানিত প্রতিষ্ঠাতা ও পৃষ্ঠপোষক

খলীফাতুল্লাহ, খলীফাতু রসূলিল্লাহ, রঊফুর রহীম, রহমাতুল্লিল ‘আলামীন, ছাহিবু সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, ছাহিবে নেয়ামত, আস সাফফাহ, আল জাব্বারিউল আউওয়াল, আল ক্বউইউল আউওয়াল, হাবীবুল্লাহ, মুত্বহ্হার, মুত্বহ্হির, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, ক্বায়িম মাক্বামে হাবীবুল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মাওলানা মামদূহ মুর্শিদ ক্বিবলা

সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম

আল হাসানী ওয়াল হুসাইনী ওয়াল কুরাঈশী, রাজারবাগ শরীফ, ঢাকা।

خَلِيْفَةُ اللهِ، خَلِيْفَةُ رَسُوْلِ اللهِ، رَءُوْفٌ رَّحِيْمٌ، رَحْـمَةٌ لِّلْعَالَـمِيْـنَ، صَاحِبُ سَيِّدِ سَيِّدِ الْاَعْيَادِ شَرِيْفٍ، صَاحِبِ نِعْمَتْ، اَلسَّفَّاحُ، اَلْـجَبَّارِىُّ الْاَوَّلُ، اَلْـقَوِىُّ الْاَوَّلُ، حَبِيْبُ اللهِ، مُطَهِّرٌ، اَهْلُ بَــيْتِ رَسُوْلِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَائِمُ مَقَامِ حَبِيْبِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، مَوْلـٰـنَا مَـمْدُوْحْ مُرْشِدْ قِـبْـلَةْ

سَيِّدُنَا حَضْرَتْ سُلْطَانٌ نَّصِيْـرٌ عَلَيْهِ السَّلَامُ

اَلْـحَسَنِـىُّ وَالْـحُسَيْنِـىُّ وَالْقُرَيْشِىُّ، رَاجَارْبَاغُ شَرِيْفٌ، دَاكَا

উনার মুবারক পৃষ্ঠপোষকতায় পরিচালিত আহলে সুন্নাত ওয়াল জামায়াত উনার আক্বীদায় প্রতিষ্ঠিত শরীয়তসম্মত একমাত্র আন্তর্জাতিক পত্রিকা

শিরোনাম
মহান আল্লাহ পাক উনার যিকির সমস্ত কামিয়াবীর সোপান। তাই, প্রত্যেক মুসলমানের জন্য দায়িত্ব-কর্তব্য হচ্ছে- ইলমে তাছাউফের তারতীব অনুযায়ী গাইরুল্লাহ হতে বিমুখ হয়ে একাগ্রতার সাথে মহান আল্লাহ পাক উনাকে স্মরণ করা বা উনার যিকির করা এবং মহান আল্লাহ পাক উনার দিকেই খালিছভাবে রুজু হওয়া।আজ সাইয়্যিদু সাইয়্যিদিল আইয়্যাম শরীফ। সুবহানাল্লাহ! মহাসম্মানিত হাবীব, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি “ইয়াওমুল ইছনাইনিল আযীম শরীফ” (সোমবার) মহাপবিত্র নূরুত তাশরীফ মুবারক প্রকাশ করার কারণে এ মুবারক দিবসকে- সাইয়্যিদু সাইয়্যিদিল আইয়্যাম শরীফ বা শ্রেষ্ঠ দিনসমূহেরও সাইয়্যিদ বলা হয়।পবিত্র রমজানে খেজুর-মাল্টা-আপেল আমদানিতে শুল্ক কমলোবিদেশী ঋণ নেয়ার মাধ্যমে দেশকে দেউলিয়া করার ষড়যন্ত্র বাতিল, দেশবিরোধী চুক্তি বাতিলের দাবিতে প্রতিবাদী সমাবেশকাঁধে বহন করা ছোট ছোট অস্ত্রগুলোই বীর যোদ্ধাদের সাহসিকতার প্রতীক।শুধুমাত্র পশ্চিম তীরেই হাজার হাজার দমনপীড়ন দখলদারদেরসর্বনিম্ন নিট পেনশন ১০ হাজার, সর্বোচ্চ ৭০ হাজার ২০০ টাকাচিটাগাং ইউরিয়া কারখানায় দিনে সাড়ে চার কোটি টাকার সার উৎপাদন শুরুজুয়ার মাধ্যমে টাকা পাচার, ২১ জনের বিরুদ্ধে চার্জশিট সিআইডিরঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১৩ কি.মি. যানজট, ভোগান্তিতে যাত্রীরা

সাবধান ! আপনার সন্তান কি শিখছে খবর রাখুন (২)

এ্যাডমিন প্রকাশ: সোমবার, ১৫ জুলাই, ২০২৪, সকাল ৪:৪১
সাবধান ! আপনার সন্তান কি শিখছে খবর রাখুন (২)

আসলে মহান আল্লাহ পাক নারী-পুরুষের যে স্বাভাবিক সম্পর্ক দিয়েছেন, এটাই হলো বৈধ। এর বাইরে অনেক মানুষের মধ্যে অনেক কুরুচি ও অনৈতিকতা লক্ষ্য করা যায়। এগুলোকে বলা হয়, বিকৃতগামী বা পার্ভারশন। যারা এমন করে তাদের আমরা বলি, কুরুচি সম্পন্ন বা পার্ভার্ট। আমরা ইসলামী শরীয়তসম্মত স্বাভাবিক জিনিসকে স্বীকৃতি দেই, কিন্তু বিকৃতকে দেই না। কারণ বিকৃত মানেই মন্দ ও অস্বাভাবিক। পৃথিবীতে মানুষের মাঝে কুরুচির অভাব নেই। পশ্চিমাবিশ্ব বিকৃতগামী বা পার্ভারশনকে স্বীকৃতি দিতে গিয়ে অনেক কুরুচিকে স্বীকৃতি দিয়েছে। যেমন- অযাচার বা পারিবারিক নিকট সম্পর্কের মধ্যে অনৈতিকতা বা ইনসেস্ট, পশুকামীতা ইত্যাদি নাউযুবিল্লাহ। এজন্য তাদের আন্দোলনের নাম ‘এলজিবিটিকিউ+ মুভমেন্ট’, মানে প্লাস চিহ্ন আছে। তারমানে যত অনৈতিকতা আসবে, সবগুলোকে তারা একে একে স্বীকৃতি দিবে। নাউযুবিল্লাহ। লক্ষ্য করুণ- ‘এলজিবিটিকিউ+’ এর ‘এল মানে নারী-নারী অবৈধ সম্পর্ক’, ‘জি মানে পুরুষ-পুরুষ অবৈধ সম্পর্ক’, ‘বি মানে যে উভয়ের সাথে অবৈধ সম্পর্ক’, ‘টি মানে নারী কিন্তু পুরুষ সাজে অথবা পুরুষ কিন্তু নারী সাজে’, ইত্যাদি। এভাবে অসংখ্য তাদের অনৈতিকতার বহর।
বর্তমানে বিষয়টি যে শুধু বইয়ের মধ্যে সীমাবদ্ধ আছে তা নয়, বরং বিভিন্ন বড় বড় শিক্ষা প্রতিষ্ঠানে ‘এলজিবিটিকিউ+ মুভমেন্ট’ কে প্রশ্রয় দেয়া হচ্ছে। বিশেষ করে প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয় এবং তার অধিনস্ত ৭ কলেজে চালু হয়েছে ‘ট্রান্সজেন্ডার কোটা’। তারমানে কেউ যদি পুরুষ হয়ে নারীদের মত আচরণ করে দাবী করে ‘আমি মানসিক মেয়ে’ তাহলেই সে ঢাবি বা ৭ কলেজে চান্স পেয়ে যাবে।
এছাড়া সামাজিক যোগাযোগ মাধ্যমে এ বিষয়গুলো প্রচার-প্রসারে অনেক গ্রুপ চালু হয়েছে। তারা এখন আর লুকিয়ে নয়, বরং প্রকাশ্যেই তাদের প্রচার ও সদস্য সংগ্রহ করছে। তারা মানবতা ও সমতা প্রতিষ্ঠার নাম দিয়ে মানুষের সহানুভূতি আদায় করছে। বিভিন্ন প্রতিষ্ঠান, ক্লাব, বন্ধু-বান্ধবের কমিউনিটি বা প্রোগ্রামে তাদের কার্যক্রম বেশ লক্ষণীয়। একজন দাড়িমোছওয়ালা ছেলে শাড়ি পরে আছে, কপালে টিপ দিয়ে আছে। মহিলাদের মত অঙ্গভঙ্গী করছে। আপনি হয়ত জিজ্ঞেস করতে পারেন, সে কি হিজরা ? সে উত্তরে বলবে, না আমি নন-বাইনারী (মানে সে দেহে পুরুষ, কিন্তু মনে মনে মেয়ে)। জাতীয় ও আন্তর্জাতিক মিডিয়ায় ব্যাপক প্রচারের কারণে এবং এদের সাথে যুক্ত হলে ভালো শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি হওয়ার সুযোগ কিংবা চাকুরীতে কোটা সুবিধা পাওয়া যাবে কিংবা এনজিও’র থেকে ভাতা পাওয়া যাবে, এই আশায় অনেকে তাদের সাথে সংযুক্ত হচ্ছে। এইসব গ্রুপগুলোতে বাচ্চাদের শিক্ষা দেয়া হচ্ছে, সে যদি ‘এলজিবিটিকিউ+’ এর কেউ হয়েই যায়, তবে তার বাবা-মাকে কি বলে ম্যানেজ করবে, কি যুক্তি দিবে, আত্মীয় স্বজনকে কি বলে বুঝ দেবে। এছাড়া দেশ-বিদেশের বড় বড় অনুষ্ঠানের যাওয়ার লোভ দেখানো হয়। শুধু তাই নয়, সমস্যায় পড়লে আইনী সহায়তা প্রদানের আশ্বাসও দেয়া হয়। এমনকি এই সব অনৈতিক কাজে তার সঙ্গীও নির্বাচন করে দেয়া হয়।
আজকে আমার এ লেখা অভিভাবকদের জন্য। হয়ত অনেকের জন্য লেখাটি বুঝতে জটিল বা কঠিন হতে পারে। তারপরও বলবো, যেহেতু কাফির-মুশরিকদের নতুন ষড়যন্ত্র বা ফিতনা এসেছে, সেটা বুঝতে কষ্ট হলেও আপনাকে নিজ সন্তানকে বাচাতে হলে তা বুঝতে হবে। আপনার সন্তান তার শিক্ষা প্রতিষ্ঠানে গিয়ে কি শিখছে, বইয়ে কি পড়াচ্ছে, কোন বন্ধু বান্ধবের সাথে মিশছে কিংবা সামাজিক যোগাযোগ মাধ্যমে কোন গ্রুপে সংযুক্ত হচ্ছে সে খবর আপনাকে রাখতে হবে। এসব ষড়যন্ত্র সম্পর্কে নিজে সচেতন হতে হবে, সন্তানকে সচেতন করতে হবে। যদি আপনার সন্তান এসব গ্রুপের ক্ষপ্পরে পড়েই যায়, তবে তার ইহকাল ও পরকাল উভয়ই ধ্বংস। মহান আল্লাহ পাক আমাদের সবাইকে হেফাজত করুন। আমিন।
-মুহম্মদ মুস্তাফিজুর রহমান।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মন্তব্য লিখুন

অনুমোদনের পর মন্তব্য প্রকাশ হবে। মোবাইল/ইমেইল প্রকাশ করা হবে না।

আরও পড়ুন

সব ›
পবিত্র সুন্নতী পোশাক বনাম আরবীয় পোশাক অনেকক্ষেত্রে ওহাবী-সালাফীসহ বিভিন্ন বাতিল আক্বীদার অন্তর্ভুক্তরা দাবি করে থাকে- “সুন্নতী পোশাক হচ্ছে আরবীয় পো… ৪ নভেম্বর, ২০২৬ ভূ-রাজনৈতিক বাস্তবতা ও জাতীয় নিরাপত্তা: নারিকেল দ্বীপে স্থায়ী সেনানিবাসের প্রাসঙ্গিকতা বাংলাদেশের একচ্ছত্র সার্বভৌমত্ব ও ভূ-খ-ের নিরাপত্তার প্রতীক বঙ্গোপসাগরের একমাত্র প্রবাল দ্বীপ নারিকেল দ্বীপ। স… ২ নভেম্বর, ২০২৬ চাঁদ গবেষক ও একজন দর্শকের পর্যালোচনা দর্শক: আপনারা যারা চাঁদ নিয়ে কাজ করেন প্রায়শই বলে যাচ্ছেন, লিখে যাচ্ছেন- সউদী সরকার চাঁদ না দেখে মাস শুরু কর… ১ নভেম্বর, ২০২৬ ক্বলবের সৌন্দর্যই আসল সৌন্দর্য মানুষ বাহ্যিকভাবে সুন্দর ও পরিচ্ছন্ন পোশাক দ্বারা নিজেকে সাজিয়ে নিজের সুন্দর ছুরত প্রকাশ করে থাকে। পোশাক অপরি… ৩১ অক্টোবর, ২০২৬ নারিকেল দ্বীপে স্থায়ী সেনানিবাসের প্রাসঙ্গিকতা বাংলাদেশের একচ্ছত্র সার্বভৌমত্ব ও ভূ-খন্ডের নিরাপত্তার প্রতীক বঙ্গোপসাগরের একমাত্র প্রবাল দ্বীপ নারিকেল দ্বীপ।… ২৮ অক্টোবর, ২০২৬ আপনার সন্তানের কারণে আপনাকে যেন জাহান্নামে যেতে না হয়... আপনার সন্তানের কারণে আপনাকে যেন জাহান্নামে যেতে না হয়... ২৩ অক্টোবর, ২০২৬ ডিপি ওয়ার্ল্ড চুক্তিতে দেশের স্বার্থ যেভাবে বিকিয়ে দেয়া হয়েছে (২) কত বিনিয়োগ করবে: ডিপি ওয়ার্ল্ড প্রথম ১০ বছরে টার্মিনালটির আধুনিকায়নে ১,০০০ কোটি টাকার বেশি বিনিয়োগ করবে। আ… ১৯ অক্টোবর, ২০২৬ ডিপি ওয়ার্ল্ড চুক্তিতে দেশের স্বার্থ যেভাবে বিকিয়ে দেয়া হয়েছে (১) ডিপি ওয়ার্ল্ডের সাথে এনসিটির চুক্তিটি নন ডিসক্লোজার বা গোপন চুক্তি হওয়ায় সব তথ্য আমাদের কাছে নেই। তবে চুক্ত… ১৮ অক্টোবর, ২০২৬ বাংলাদেশের কৃষিতে সাদা মাছির আক্রমণ: উদ্বেগ ও প্রতিকার (১) বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে ফসলের ক্ষতিকারক পোকা সাদা মাছি (ডযরঃব-ভষু) বা হোয়াইট ফ্লাইয়ের আক্রমণ একটি বড় উদ্ব… ১৪ অক্টোবর, ২০২৬ পথশিশুদের স্থায়ী পুনর্বাসনে চাই দীর্ঘমেয়াদি ও সমন্বিত উদ্যোগ রাজধানীসহ দেশের প্রধান প্রধান শহরগুলোর পথঘাট, রেলওয়ে স্টেশন, বাস টার্মিনাল ও লঞ্চঘাটে প্রতিদিন যেসব নিস্পাপ ম… ১৩ অক্টোবর, ২০২৬ মাটির হনন ও খাদ্য-সার্বভৌমত্বের সংকট: বিষচক্র থেকে ফেরার ডাক খাদ্যই মানুষের অস্তিত্বের শেষ সীমানা। অথচ আজ সেই অন্নকেই রূপ দেওয়া হয়েছে পরোক্ষ এক শিকলে। নতুন বিশ্বব্যবস্থা… ১১ অক্টোবর, ২০২৬ জাহান্নাম সম্পর্কে সবারই চিন্তা-ফিকির করা উচিত পবিত্র কালামুল্লাহ শরীফ উনার মাঝে ইরশাদ মুবারক হয়েছে- ‘প্রত্যেকে যা আমল করবে সে হিসেবেই তার জন্য নির্দিষ্ট স্… ৩ অক্টোবর, ২০২৬