সাবধান ! আপনার সন্তান কি শিখছে খবর রাখুন (১)
, ০৭ মুহররমুল হারাম শরীফ, ১৪৪৬ হিজরী সন, ১৬ ছানী, ১৩৯২ শামসী সন , ১৪ জুলাই, ২০২৪ খ্রি:, ৩০ আষাঢ়, ১৪৩১ ফসলী সন, ইয়াওমুল আহাদ (রোববার) আপনাদের মতামত
যুগে যুগে মানুষের চরিত্র ও নৈতিকতা ধ্বংসের জন্য অনেক উপকরণ মানুষের সামনে এসেছে। তবে এর বেশিরভাগ এসেছে ‘মন্দ’ রূপে। মানুষ জেনেছে বিষয়টি খারাপ, তবু নফসের তাড়নায় সেই অবৈধ কাজটি করেছে। কিন্তু যখন সেই অনৈতিক উপকরণ ভালো ছূরতে আসে, তখনই ঘটে বিপত্তি।
বর্তমান যুগে সেরকম একটি ফিতনা হলো, সমকামীতা বা ‘এলজিবিটিকিউ+ মুভমেন্ট’, যার মাধ্যমে আমার আপনার সুস্থ-স্বাভাবিক সন্তানকে হিজরা, সমকামী বানানোর ষড়যন্ত্র চলছে।
মূলতঃ এ ধরণের অনৈতিক বিষয়গুলো মানুষের মধ্যে ছড়িয়ে দেয়া ইহুদীদের একটি পুরাতন ষড়যন্ত্র। এ ধরণের বিষয়গুলোকে বলে, কাউন্টার কালচার (counter colture)। যেহেতু, প্রত্যেকটি সমাজ একটি সংস্কৃতির উপর নির্ভর করে। ইহুদীরা চায় সমাজের সেই সংস্কৃতিটা ধ্বংস করে তাদের পছন্দমত সংস্কৃতি প্রবে শ করাতে। এ কারণে তারা বিভিন্ন ‘কাউন্টার কালচার’ প্রয়োগ করে। সমকামীতার নতুন রূপ ‘এলজিবিটিকিউ+ মুভমেন্ট’ সেরকম একটি ‘কাউন্টার কালচার’।
ইহুদীবাদীদের নিয়ন্ত্রণাধীন জাতিসংঘসহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা বহুদিন ধরে বাংলাদেশে এ অনৈতিক বিষয়টি বৈধতা দেয়ার জন্য চাপ প্রয়োগ করে আসছে। তবে বাংলাদেশ সরকার তাতে নতি স্বীকার করেনি। তবে অতি সম্প্রতি বাংলাদেশের পাঠ্যপুস্তকে বাচ্চাদের ‘জেন্ডার এন্ড ডেভেলপমেন্ট স্টাডিস’ এর নামে সমকামীতা বা ‘এলজিবিটিকিউ+’ সম্পর্কে শিক্ষা দেয়ার একটি চেষ্টা লক্ষ্য করা গিে য়ছে। জাতীয় শিক্ষাক্রম এবং পাঠ্যপুস্তক বোর্ড, প্রণীত সপ্তম শ্রেণির ‘ইতিহাস ও সামাজিক বিজ্ঞান’ বইয়ে ‘শরীফার গল্প’ নামে একটি গল্প সংযুক্ত করা হয়, যার উদ্দেশ্য ছিলো ছোট শিশুদের মধ্যে সমকামীতা বা ‘এলজিবিটিকিউ+ মুভমেন্ট’ এর স্বপক্ষে সহানুভূতি তৈরী করা।
আমরা জানি, মহান আল্লাহ পাক তিনি প্রত্যেক সৃষ্টিকে জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছেন। মানুষও তেমনি নারী-পুরুষ দুই ধরণের হয়। কিন্তু ৭ম শ্রেণীর বইয়ে ‘শরীফার গল্প’ পাঠে ছোট বাচ্চাদের শিক্ষা দেয়া হয় অন্যভাবে। বলা হয়, লিঙ্গ দুই প্রকার- একটি শারীরিক, অন্যটি মানসিক (বইয়ে লিখে সামাজিক)।
শারীরিক বলতে বুঝায়, কেউ জন্মের সময় নারী বা পুরুষের প্রজনন অঙ্গ নিয়ে জন্ম নেয়।
আর মানসিক বলতে বুঝায়, সে জন্মগত নারী বা পুরুষ যাই হোক না কেন, সে যদি নিজেকে ছেলে ভাবে তাহলে সে ছেলে, আর যদি মেয়ে ভাবে তবে মেয়ে।
এই ‘শরীফার গল্প’ কতটা ভয়ঙ্কর একবার ভেবে দেখুন। আপনি আপনার সুস্থ-স্বাভাবিক ছেলেটিকে স্কুলে পড়ার জন্য পাঠালেন। কিন্তু সেই ছেলে স্কুলে পড়ে এসে বললো- “বাবা আমি তো মেয়ে। ” মানে সে হিজরা হয়ে গেছে!
তবে আশার কথা হচ্ছে, এই বইটি প্রকাশের পর অনেকে তা নিয়ে আন্দোলন করে, প্রতিবাদ জানায়। যার ফলশ্রুতিতে সরকার বইটি ব্যান করতে বাধ্য হয়। মূলতঃ আন্দোলন-প্রতিবাদের নেতৃত্বে ছিলো দেশের ইসলাম ধর্মীয় সংগঠনগুলো। কিন্তু আশ্চর্যজনক বিষয় হলো, অভিভাবকরা সে সময় নিশ্চুপ থাকে, যা সত্যিই হতাশাজনক। এ থেকে বোঝা যায়, অভিভাবকরা হয়ত বিষয়টি ঠিক মত বুঝতেই পারেনি।
আমি আমার লেখার শুরুতে একটি কথা বলেছি, অনৈতিক জিনিস যদি ‘ভালো’ হিসেবে শিক্ষা দেয়া হয়, তবে দেখা দেয় বড় সমস্যা। ইহুদীরা মূলত এ কাজটি করে। তারা ‘এলজিবিটিকিউ+ মুভমেন্ট’ শিক্ষা দিচ্ছে মানবতা, সমানধিকার, লৈঙ্গিক সমতা, বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার নাম দিয়ে। তারা বলে, “সমকামী বা ‘এলজিবিটিকিউ+’ তারাও তো সমাজের মানুষ। তাদেরও তো অধিকার আছে। মানবিক দিক বিবেচনা করে তাদের অধিকার দিন। ”
কিন্তু ইসলামী দৃষ্টিকোণ হতে এগুলো কোনভাবেই স্বীকৃত নয়। কাজেই, আপনার সন্তান কি পড়ছে কি শিখছে কি অনুশীলন করছে তা সব সময় নজরদারীতে রাখুন।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
বাংলাদেশের ৫০ লক্ষ পদাতিক বাহিনীর জন্য ৩য় প্রজন্মের এটিজিএম রোডম্যাপ (পর্ব ৮)
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
১০০০ নতুন সেনাক্যাম্প স্থাপনের কৌশলগত অপরিহার্যতা (২)
২১ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছির আলাইহিস সালাম উনার নির্দেশনা মুবারক পালনেই সফলতা। ঢাকামুখী জনস্রোত বন্ধ এবং ঢাকা শহরের প্রশাসনিক ও প্রাতিষ্ঠানিক বিকেন্দ্রীকরণ ব্যতীত অন্য কোন পদ্ধতিতে কখনোই যানজট নিরসনের স্থায়ী সমাধান হবে না (১২)
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
একবিংশ শতাব্দীর কৌশলগত প্রতিরক্ষা রূপরেখা (২)
১৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
একবিংশ শতাব্দীর কৌশলগত প্রতিরক্ষা রূপরেখা (১)
১৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
জান্নাতের টিকিট বিক্রিকারী জামাতীরা কী মনে করে? বেহেশতে- যাওয়ার প্রস্তুতি হিসেবেই দুনিয়াতেই হারাম মদের সাথে সম্পৃক্ত থাকা উচিত! নাউযুবিল্লাহ। বিএনপির ভাষায় জামাত মুনাফেক। জাহান্নামের নি¤œস্তরের বাসিন্দা মুনাফিকরা- ভোটের বিনিময়ে জান্নাতের টিকিট বিক্রি করে তারা যে সত্যিই বড় মুনাফেক, তাই প্রমাণ করছে। মাতালদের পক্ষেই সম্ভব ভোটের বিনিময়ে জান্নাতের টিকিট বেচা।
১৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সার্বভৌমত্বের বিনিময়ে কী পাচ্ছি আমরা? - আকসা ও জিসোমিয়া চুক্তি প্রত্যাখ্যান করুন
১৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
চট্টগ্রাম বন্দর বিদেশীদের ইজারা দিলে বাংলাদেশ যে সমস্ত গুরুতর হুমকিতে পড়বে
১১ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
উত্তরাঞ্চলে এক ভয়ংকর চক্রান্ত ও আলেম সমাজের নীরবতা
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
পুরোনো স্মার্টফোন বিক্রির আগে যে কাজ না করলে বিপদ
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
পেগাসাসের জাল বিস্তার বাংলাদেশেও। সবাই সাবধান।
০৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
৫০ লক্ষের বাহিনী ও ভবিষ্যতের সাইবার যুদ্ধক্ষেত্রের মহাপ্রস্তুতি (পর্ব-৩)
০৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার)












