সাপ্তাহিক শিশু আনজুমান মজলিশে- আদব কায়দা ও সুন্নত মুবারক পালনের উপর গুরুত্বারোপ
আল ইহসান ডেস্ক:
প্রতি সপ্তাহের ন্যায় গত লাইলাতুল আরবিয়া আজিমুশ্বান রাজারবাগ শরীফ সুন্নতী জামে মসজিদে কেন্দ্রীয় শিশু আনজুমান উনাদের সাপ্তাহিক মজলিশ অনুষ্ঠিত হয়। পবিত্র যিকির ও কালামুল্লাহ শরীফ তিলওয়াতের মাধ্যমে মজলিশ শুরু করা হয়।
মজলিশে আলোচক হিসেবে আলোচনা করেন- কেন্দ্রীয় যুব আনজুমান উনার বিশিষ্টি আমিল মুহম্মদ আরিফুল খবীর ভাই। পবিত্র দরবার শরীফ উনার মধ্যে অবস্থানের আদব, পরস্পরের মধ্যে শিষ্টতা, চলাচলের আদব এবং বিশেষ করে ইলিম ও তালিমী মজলিশে আসা ও বসার আদব সম্পর্কে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করা হয়।
বাদ ইশা পবিত্র মিলাদ শরীফ পাঠ অতঃপর আজিমুশ্বান তওবা বায়াত মুবারক ও মুকবুল মুনাজাত শরীফ শেষে মহান মুরশিদে আযম, মামদুহ কিবলা কাবা সাইয়্যিদুনা হযরত সুলতানুন নাছীর আলাইহিস সালাম তিনি শিশু আনজুমানসহ কুল কায়িনাতের সকলের উদ্দেশ্যে নসীহত মুবারক পেশ করেন।
আজিমুশ্বান নছীহত মুবারক উনার মধ্যে- তাবিজ ব্যবহার ও ঝাড় ফুঁক করার মাসয়ালা এবং কুখ্যাত ওলামায়ে ছু’দের গুমরাহী ও পরিণতি সম্পর্কে ইবরত নসীহত মুবারক করা হয়। নিয়মিত তরীকার দরুদ শরীফ, ওজীফা যিকির কমপক্ষে ১ ঘন্টা আদায় করা, সুন্নত মুবারক প্রচার প্রসার করা এবং আজিমুশ্বান দরবার শরীফ হতে প্রকাশিত কিতাবাদী পাঠ করার নির্দেশনা মুবারক দান করার মাধ্যমে নুরানী নসীহত মুবারক সমাপ্ত হয়।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।