সানায় হজ্জের বিমানে ইসরায়েলি হামলা, পাল্টা জবাব প্রতিরোধ গোষ্ঠীর
, ০৪ যিলহজ্জ শরীফ, ১৪৪৬ হিজরী সন, ০২ আউওয়াল, ১৩৯৩ শামসী সন , ০১ জুন, ২০২৫ খ্রি:, ১৯ জ্যৈষ্ঠ, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল আহাদ (রোববার) বিদেশের খবর
আল ইহসান ডেস্ক:
ইয়েমেনের সানা আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়েতে দাঁড়িয়ে ছিলো একটি বেসামরিক উড়োজাহাজ। এটি ইয়েমেনের হজ্জযাত্রীদের সৌদি আরবে নিয়ে যাওয়ার কথা ছিলো। তবে শেষ পর্যন্ত তাদের সেই যাত্রা আর সম্ভব হয়নি। ইসরায়েলি বাহিনীর মিসাইল হামলায় ধ্বংস হয়ে গেছে ওই উড়োজাহাজটি- যা ছিলো ইয়েমেনিয়া এয়ারওয়েজ পরিচালিত দেশটির শেষ বেসামরিক বিমান।
হামলার ঘটনায় পুরো ইয়েমেনে নেমে এসেছে শোক আর ক্ষোভ। দেশটির মুসলিম নাগরিকদের হজ্জ পালন ভেস্তে যাওয়ায় অনিশ্চয়তায় পড়েছেন হাজারো হজ্জযাত্রী।
ইসরায়েলি আগ্রাসনের তীব্র জবাব:
ইয়েমেনের প্রতিরোধ গোষ্ঠী সন্ত্রাসী ইসরায়েলি হামলার জবাব দিতে দেরি করেনি। পরদিনই সন্ত্রাসী ইসরায়েলের প্রধান বিমানবন্দর বেনগুরিয়ন লক্ষ্য করে ছোড়া হয় হাইপারসনিক ব্যালিস্টিক মিসাইল। প্রতিরোধ যোদ্ধাদের এই হামলায় ইসরায়েলজুড়ে বাড়ে আতঙ্ক। পশ্চিম তীর ও জেরুজালেম এলাকায় বাজতে শুরু করে সাইরেন, জনগণকে মোবাইলে পাঠানো হয় সতর্কবার্তা।
প্রতিরোধ গোষ্ঠীর মুখপাত্র জানান, হামলাটি নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে সফলভাবে আঘাত হেনেছে এবং বেনগুরিয়ন বিমানবন্দরের কার্যক্রমে ব্যাঘাত ঘটিয়েছে।
হজ্জযাত্রীদের ওপর হামলা: নতুন আগ্রাসন?
এই হামলাকে প্রতিরোধ গোষ্ঠী হজ্জযাত্রীদের দ্বীনি অধিকার ও মানবাধিকারের সরাসরি লঙ্ঘন হিসেবে আখ্যা দিয়েছে। এক শীর্ষ নেতা বলেন, “হজ্জযাত্রীদের পথ রুদ্ধ করে সন্ত্রাসী ইসরায়েল মুসলিম বিশ্বের দ্বীনি অনুভূতিতে সরাসরি আঘাত করেছে। ফিলিস্তিনের প্রতি ইয়েমেনের সমর্থন এভাবে থামানো যাবে না।”
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ইসরায়েলের বসতি পরিকল্পনায় মালয়েশিয়ার ক্ষোভ
২২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
দখলদারদের বসতি সম্প্রসারণ বন্ধের দাবি যুক্তরাজ্যের
২১ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ভারতের সঙ্গে সম্পর্ক জোরালো করার আহ্বান আফগান দূতের
২০ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
বলিউড সিনেমা বানিয়ে যুদ্ধের পরাজয় মুছে ফেলা যায় না : পাকিস্তান
২০ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ককরোচের পর এবার মোদির সামনে নতুন বিপদ ‘দিমাগি নকশাল’
২০ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
‘মুসলিমরা জেরুজালেমের অধিকার ছাড়বে না’ পাঠ্যপুস্তক থেকে এ বাক্য বাদ!
২০ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইউরোপে ঋণের খরচ সর্বোচ্চ পর্যায়ে
২০ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
‘ইসরাইলি বসতিস্থাপনকারীদের কর্মকা- সন্ত্রাসবাদ’
২০ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
হামাসের বীরত্ব:
২০ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
এবার কুহেন্দুকে ১০ দিনের আলটিমেটাম ককরোচদের
১৯ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
গাজায় বসবাসের অযোগ্য তাঁবুতে ৮ লাখের বেশি ফিলিস্তিনি
১৯ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
সাগরে ৪ দিন বিদ্যুৎহীন ছিলো মার্কিন যুদ্ধজাহাজ
১৯ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার)












