সাত কলেজ নিয়ে অধ্যাদেশ পর্যালোচনা করবে সরকার
সাত কলেজ নিয়ে গঠিত ঢাকা কেন্দ্রীয় বিশ^বিদ্যালয়ের অধ্যাদেশ পর্যালোচনা করতে কমিটি গঠন করা হবে বলে জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।
গতকাল ইয়াওমুল আরবিয়া (বুধবার) সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে অষ্টম শ্রেণির জুনিয়র বৃত্তি পরীক্ষার ফল প্রকাশের সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী এ তথ্য জানান।
সাত কলেজ নিয়ে তড়িঘড়ি করে ঢাকা কেন্দ্রীয় বিশ^বিদ্যালয় অধ্যাদেশ করা হয়- এ বিষয়ে জানতে চাইলে শিক্ষামন্ত্রী বলেন, সাত কলেজ নিয়ে তড়িঘড়ি করেছে, কি করেনি, এটা একটি কমিটি করে আবার পর্যালোচনায় আনছি।
আমাদের সময় দেন।
তিনি বলেন, সাত কলেজ নিয়ে এখনো নথি দেখার সুযোগ হয়নি। আমরা মাত্র আলোচনা শুরু করেছি।
রাজধানী ঢাকার সাতটি সরকারি কলেজ নিয়ে ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’ নামে নতুন বিশ^বিদ্যালয় স্থাপনে অধ্যাদেশ জারি করে অন্তর্বর্তী সরকার।
অন্তর্বর্তী সরকারের শেষ সময় ৮ ফেব্রুয়ারি অধ্যাদেশ জারি করা হয়।
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।