রাজারবাগ দরবার শরীফ উনার মহিমান্বিত তাজদীদ:
সাইয়্যিদু সাইয়্যিদিল আ’দাদ ১২ই শরীফ উনার সম্মানার্থে অনন্য আয়োজন
, ১২ ছফর শরীফ, ১৪৪৭ হিজরী সন, ০৮ ছালিছ, ১৩৯৩ শামসী সন , ০৭ আগস্ট, ২০২৫ খ্রি:, ২৪ শ্রাবণ, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) তাজা খবর
-কোটি কোটি কণ্ঠে বিশ্বজুড়ে পবিত্র মীলাদ শরীফ পাঠ
-দেশের সকল জেলা, থানা ও শহরেও অনুরূপ আয়োজন
-রাজধানীর প্রতিটি ওয়ার্ডে ওয়ার্ডে আলোচনা মজলিস ও তাবারুক বিতরণ
-পশু জবেহের মাধ্যমে বিশেষ আক্বীক্বাহ মুবারক
আল ইহসান ডেস্ক:
মহাসম্মানিত রাজারবাগ দরবার শরীফ উনার পৃষ্ঠপোষকতা ও পরিচালনায় মহাসম্মানিত সাইয়্যিদু সাইয়্যিদিল আ’দাদ শরীফ পবিত্র ১২ই শরীফ উনার সম্মানার্থে আজ পবিত্র ১২ই ছফর শরীফ ইয়াওমুল খমীস (বৃহস্পতিবার) কোটি কোটি কন্ঠে বিশ্বজুড়ে একযোগে পবিত্র মীলাদ শরীফ পাঠ, ঢাকা শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে এলাকাভিত্তিক পবিত্র মীলাদ শরীফ পাঠ ও তাবারুক বিতরণ এবং পবিত্র রাজারবাগ দরবার শরীফ উনার মাঝে পশু জবাই করে বিশেষ আক্বীক্বাহ মুবারকসহ বিভিন্ন কার্যক্রমের আয়োজন করা হয়েছে।
একইসাথে মহাসম্মানিত রাজারবাগ দরবার শরীফ উনার অনুসরণে ও দিক-নির্দেশনায় রাজধানী ঢাকার ওয়ার্ডসমূহ এবং দেশের বিভিন্ন জেলা থেকেও বিশেষ উদ্যোগে দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে মীলাদ শরীফ পাঠ ও তাবারুক বিতরণের আয়োজন করা হয়েছে। সারাদেশে রাজারবাগ দরবার শরীফ উনার পৃষ্ঠপোষকতায় পরিচালিত মুহম্মদিয়া জামিয়া শরীফ মাদরাসায়ও অনুরূপ আয়োজন করা হয়েছে।
উল্লেখ্য, এরইমধ্যে আসন্ন সাইয়্যিদু সাইয়্যিদুশ শুহুরিল আযম মহাপবিত্র রবিউল আউয়াল শরীফ উনার সম্মানার্থে গত ১২ই মুহররম শরীফ থেকে রাজারবাগ শরীফে শুরু হয়েছে ৯০ দিনব্যাপী বিশেষ ইন্তেজাম। যা এরই মধ্যে চলমান রয়েছে।
রাজারবাগ শরীফ উনার সম্মানিত মুর্শিদ ক্বিবলা সাইয়্যিদুনা হযরত ইমামুল উমাম আলাইহিস সালাম তিনি সাইয়্যিদু সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ উনার সম্মানার্থে ও পবিত্র সাইয়্যিদু সাইয়্যিদিল আ’দাদ শরীফ সম্মানিত ১২ই শরীফ উনার সম্মানার্থে ৯০ দিনব্যাপী বিশেষ ইন্তেজামের পাশাপাশি প্রত্যেক হিজরী (আরবী) মাসের ১২ তারিখেই কোটি কোটি কন্ঠে মীলাদ শরীফ, তাবারুক বিতরণ ও আক্বীক্বাহ মুবারক করার ঘোষণা মুবারক দিয়েছেন। সুবহানাল্লাহ!
মুবারক এই ঘোষণা মোতাবেকই আজ পবিত্র ১২ই ছফর শরীফ উল্লেখিত বরকতময় কার্যক্রমসমূহ পালন করার বন্দোবস্ত করা হয়। কর্মসূচির মধ্যে রয়েছে-
-সকাল ১১:০০টায় বিশ্বজুড়ে অনলাইন/অফলাইনে সম্মিলিতভাবে একযোগে কোটি কোটি কণ্ঠে পবিত্র মীলাদ শরীফ পাঠ।
-দেশের বিভিন্ন জেলা, উপজেলা, থানা, ইউনিয়নসহ ঢাকার বিভিন্ন ওয়ার্ডে ওয়ার্ডে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে বিশেষ মীলাদ শরীফ পাঠ।
-পবিত্র তাবারুক বিতরণ করা।
-পশু জবেহের মাধ্যমে আক্বীক্বাহ মুবারক।
মহাপবিত্র সাইয়্যিদু সাইয়্যিদিল আ’দাদ শরীফ ১২ই শরীফ উনার সম্মানার্থে রাজারবাগ দরবার শরীফ উনার পক্ষ থেকে বিভিন্ন আকৃতির বড় ও ছোট প্রচারপত্র, দেয়ালে লাগানোর জন্য বিশেষ আঠালো কাগজ, রাস্তার বিভিন্ন মোড়ে লাগানোর জন্য ঝান্ডাসহ বিভিন্ন ধরণের বিশেষ উপকরণ প্রকাশ করা হয়েছে। আনজুমানে আল বাইয়্যিনাত উনার পক্ষ থেকে সকলকে এই সকল বিশেষ উপকরণসমূহ সংগ্রহ করা ও প্রচার-প্রসার করার বিশেষ আহ্বান জানানো হয়েছে। এবং দৈনিক আল ইহসান শরীফে বিশেষ প্রবন্ধ-নিবন্ধ প্রকাশিত হয়েছে। এবং সাইয়্যিদু সাইয়্যিদিল আ’দাদ শরীফ সম্বলিত বিশেষ রেসালা শরীফ ও কিতাব প্রকাশিত হয়েছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
‘গ্যাস নিতেই চলে যায় ৭-৮ ঘণ্টা, সিএনজি চালামু কখন?’
০৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
গ্যাস সংকটে বিদ্যুৎ ঘাটতি, অন্ধকারে গ্রামাঞ্চল
০৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
বাণিজ্য সম্প্রসারণে ইপিবির সঙ্গে পাকিস্তানি হাইকমিশনারের বৈঠক
০৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
গ্যাস-কাঁচামাল সংকটে সার উৎপাদনে বড় ধাক্কা -আমনে সরবরাহ নিয়ে শঙ্কা
০৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
গুম প্রতিরোধে নতুন আইন অনুমোদন
০৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
লিবিয়ায় জিম্মি করে দেশে মুক্তিপণ নেয় তারা, করে বাড়ি-গাড়ি
০৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
চট্টগ্রাম বন্দর ইজারা, সরকারকে জনগণের কথা শুনতে বাধ্য করা হবে
০৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
রপ্তানি আয়ে নেতিবাচক প্রবৃদ্ধি দিয়ে শুরু নতুন অর্থবছর
০৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ভারত সীমান্তে অত্যাধুনিক ২৫০ হাউইটজার মোতায়েন পাকিস্তানের
০৩ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
বিশ্ববাজারে স্বর্ণের দাম বাড়ল
০৩ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
তা’মীরুল মিল্লাতের ৩০ শিক্ষার্থী বহিষ্কার
০৩ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউটের উদ্বোধন করলেন সেনাপ্রধান
০৩ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার)












