গ্যাস সংকটে বিদ্যুৎ ঘাটতি, অন্ধকারে গ্রামাঞ্চল
, ২০ ছফর শরীফ, ১৪৪৮ হিজরী সন, ০৫ ছালিছ, ১৩৯৪ শামসী সন , ০৪ আগস্ট, ২০২৬ খ্রি:, ২০ শ্রাবণ, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) তাজা খবর
নিজস্ব প্রতিবেদক:
গ্যাস সংকটের কারণে আবার চাপে পড়েছে দেশের বিদ্যুৎব্যবস্থা। বিদ্যুৎ উৎপাদনে বড় ধরনের ঘাটতি তৈরি হওয়ায় রাজধানী ও বড় শহরগুলোয় পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রিত রাখা গেলেও এর খেসারত দিতে হচ্ছে গ্রামাঞ্চলের মানুষকে। চাহিদার তুলনায় সরবরাহ কম থাকায় দিনের পর দিন দীর্ঘ সময় লোডশেডিংয়ের কবলে পড়ছে গ্রামের জনপদ। বিদ্যুৎহীনতায় ব্যাহত হচ্ছে কৃষিকাজ, ক্ষুদ্র ব্যবসা, শিক্ষার্থীদের পড়াশোনা এবং সাধারণ মানুষের স্বাভাবিক জীবনযাত্রা।
পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশের (পিজিসিবি) তথ্য অনুযায়ী, গত শনিবার রাত ৩টার দিকে দেশের বিদ্যুতের চাহিদা ছিল ১৫ হাজার ৩৫৫ মেগাওয়াট। এর বিপরীতে সরবরাহ করা হয় ১২ হাজার ৩৪১ মেগাওয়াট বিদ্যুৎ। ফলে ওই সময়ে ঘাটতি দাঁড়ায় ৩ হাজার ১৪ মেগাওয়াট। পরে ঘাটতি কিছুটা কমে গড়ে দুই থেকে আড়াই হাজার মেগাওয়াটের মধ্যে থাকলেও এর প্রভাব পড়েছে সারাদেশের বিদ্যুৎ বিতরণ ব্যবস্থায়।
মূলত দেশে গ্যাস সংকট তীব্র আকার ধারণ করায় বিদ্যুৎ খাতে নতুন করে সংকট তৈরি হয়েছে। রাজধানী ও বড় শহরগুলোতে তুলনামূলকভাবে বিদ্যুৎ পরিস্থিতি সহনীয় থাকলেও গ্রামাঞ্চলে দীর্ঘ সময় ধরে লোডশেডিং হচ্ছে। এতে কৃষি, ক্ষুদ্র ব্যবসা, শিক্ষা কার্যক্রম ও সাধারণ মানুষের দৈনন্দিন জীবনযাত্রা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।
পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশের (পিজিসিবি) ওয়েবসাইটে দেখা যায়, শনিবার রাত ৩টার দিকে দেশের তাৎক্ষণিক লোডশেডিং প্রায় ৩ হাজার মেগাওয়াট অতিক্রম করেছে। তবে বিদ্যুৎ খাতের সংশ্লিষ্ট কয়েকজন কর্মকর্তা ও বিশেষজ্ঞের মতে, ওয়েবসাইটে যে পরিমাণ লোডশেডিং দেখানো হয়, বাস্তবে বিদ্যুৎ সরবরাহ সীমিত রাখা, ফিডার বন্ধ রাখা এবং চাহিদা নিয়ন্ত্রণের কারণে প্রকৃত ঘাটতি আরও বেশি হতে পারে।
বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিপিডিবি) চেয়ারম্যান প্রকৌশলী রেজাউল করিম বলেন, গ্যাস সংকটের কারণে আমাদের বিদ্যুৎ উৎপাদন কমে গেছে। আবার গ্যাস না থাকায় শিল্পকারখানার ক্যাপটিভ বিদ্যুৎ কেন্দ্রগুলো বন্ধ হয়ে গেছে। ফলে শিল্পগুলো এখন জাতীয় গ্রিডের বিদ্যুতের ওপর নির্ভর করছে। একই সঙ্গে বাসাবাড়িতে গ্যাসের স্বল্পতার কারণে অনেকেই বৈদ্যুতিক চুলা ব্যবহার করছেন। এতে বিদ্যুতের চাহিদা আরও বেড়েছে এবং লোডশেডিংও বৃদ্ধি পেয়েছে। গ্যাসের সরবরাহ না বাড়লে পরিস্থিতি আরও কঠিন হবে। কবে নাগাদ পরিস্থিতি ঠিক হতে পারে অথবা গ্যাসের সরবরাহ বাড়তে পারে এমন প্রশ্নে তিনি বলেন, প্রথমে শুনেছিলাম ১০ তারিখ নাগাদ ঠিক হতে পারে। তবে (গতকাল) জানতে পারলাম ৫ তারিখের মধ্যে ঠিক হয়ে যাবে। তিনি বলেন, আমরা চাই দ্রুতই এলএনজি টার্মিনাল মেরামত হয়ে গ্যাসের সরবরাহ বাড়–ক। তা না হলে বিদ্যুৎ উৎপাদন নিয়ে সংকটে পড়তে হচ্ছে।
বিশেষজ্ঞদের মতে, বর্তমানে শিল্প খাতের ক্যাপটিভ বিদ্যুৎ কেন্দ্রগুলো স্বাভাবিকভাবে চালু থাকলে জাতীয় গ্রিডের ওপর এত বেশি চাপ পড়ত না। কিন্তু গ্যাসের অভাবে এসব কেন্দ্র বন্ধ থাকায় শিল্প প্রতিষ্ঠানগুলোও গ্রিড থেকে বিদ্যুৎ নিচ্ছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ঋণখেলাপিদের দেউলিয়া হওয়ার হিড়িক, মামলা ১৯৭
২৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ফিলিস্তিনিদের কৃষি জমিতে লুটপাট চালাচ্ছে ইসরায়েলিরা
২৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পে অর্থায়নে আগ্রহী চীনা ব্যাংক
২৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
৭১-এর পরাজিত শক্তিরা এখন ভারতের সাথে হাত মিলিয়েছে -স্বাস্থ্যমন্ত্রী
২৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
৪ ডিজিটাল ব্যাংকের অনুমোদন
২৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ককটেল ফোটালেই মিলছে টাকা, নির্দেশ আসছে ভারতীয় নম্বরে -ডিবি
২৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
গ্রাহকের কোটি কোটি টাকা নিয়ে উধাও অগ্রণী ব্যাংকের কর্মকর্তা
২৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে পাকিস্তানের প্রধানমন্ত্রীর বৈঠক অনুষ্ঠিত
২৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
মালয়েশিয়া গমনেচ্ছু কর্মী ও রিক্রুটিং এজেন্টদের জন্য জরুরি সতর্কবার্তা
২৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
শাহজালাল বিমানবন্দরে ৩৬ ভরি স্বর্ণালংকারসহ আটক ৩
২৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
প্রবাসী বাংলাদেশিদের জরুরি নির্দেশনা দিলো মন্ত্রণালয়
২৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ধানক্ষেত থেকে বিচারকের আসনে আনারুল
২৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার)












