লিবিয়ায় জিম্মি করে দেশে মুক্তিপণ নেয় তারা, করে বাড়ি-গাড়ি
, ২০ ছফর শরীফ, ১৪৪৮ হিজরী সন, ০৫ ছালিছ, ১৩৯৪ শামসী সন , ০৪ আগস্ট, ২০২৬ খ্রি:, ২০ শ্রাবণ, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) তাজা খবর
নিজস্ব প্রতিবেদক:
নড়াইল জেলা শহর থেকে প্রায় ২৫ কিলোমিটার দূরে কালিয়া উপজেলার সাতবাড়িয়া বাজার। বাজারের মাঝখান দিয়ে বয়ে গেছে টাঁকির খাল। এ খালের পাড়েই দোতলা একটি আলিশান বাড়ি। চারপাশের সাধারণ বাড়িঘরের মধ্যে এটি সহজেই নজর কাড়ে।দ
বাড়িটি আলাউদ্দিন শেখের। সে একটি মানব পাচারকারী চক্রের সদস্য। জানা গেছে, আলাউদ্দিন শেখ ও তার চক্রের সদস্যরা ইতালি পাঠানোর কথা বলে লোকজনকে লিবিয়ায় নিয়ে জিম্মি করতো। পরে তাদের ওপর নির্যাতন চালানোর ভিডিও পরিবারের সদস্যদের পাঠিয়ে লাখ লাখ টাকা মুক্তিপণ আদায় করতো। সেই টাকায় চক্রের সদস্যরা বাড়ি-গাড়ি, খামারসহ অঢেল সম্পদ করেছে।
তাদের আরেকজন আওয়াল ফরাজী। তার বাড়িও সাতবাড়িয়া গ্রামে। সেও একটি দোতলা বাড়ি করেছে। তার দুই ভাই রাব্বানী ফরাজী ও রুবেল ফরাজী এ চক্রে জড়িত।
গত ১৩ এপ্রিল পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) আলাউদ্দিন শেখ, আওয়াল ফরাজীসহ ৩৪ জনের বিরুদ্ধে মামলা করেছে। সিআইডির অনুসন্ধানে উঠে এসেছে, ইতালিতে নেওয়ার প্রলোভন দেখিয়ে লিবিয়ায় জিম্মি করে মুক্তিপণ আদায়ের সক্রিয় সংঘবদ্ধ চক্রটি গত পাঁচ বছরে বিভিন্ন ব্যাংক হিসাবে ৩৭৬ কোটি ৫০ লাখ টাকার বেশি লেনদেন করেছে। এ চক্রের সদস্যরা দেশের ১১ জেলায় ছড়িয়ে আছে।
অভিবাসী শ্রমিকদের অধিকার নিয়ে কাজ করা সংগঠনগুলোর হিসাবে, এ রকম অর্ধশতাধিক চক্র দেশের বিভিন্ন এলাকায় সক্রিয় রয়েছে। তাদের অধিকাংশ সদস্যই এভাবে অঢেল সম্পদের মালিক হয়েছে।
লিবিয়ায় জিম্মি করে মুক্তিপণ আদায় ও হুন্ডি কারবারে জড়িত একটি মানব পাচার চক্রের বিরুদ্ধে মামলা হয়েছে উল্লেখ করে সিআইডির ফিন্যান্সিয়াল ক্রাইম বিভাগের অতিরিক্ত উপমহাপরিদর্শক (অতিরিক্ত ডিআইজি) মুহাম্মদ বাছির উদ্দিন বলেন, চক্রের সদস্যদের সম্পদ নিয়ে অনুসন্ধান চলছে।
তদন্তসংশ্লিষ্ট সিআইডির একটি সূত্র বলছে, লিবিয়া ও দেশের বিভিন্ন এলাকায় আলাউদ্দিন-আওয়ালদের চক্রের সদস্যরা সক্রিয় রয়েছেন। লিবিয়ায় পাচার করে কোটি কোটি টাকা মুক্তিপণ আদায় করে তারা। আলাউদ্দিন ১২ বছর আগে লিবিয়ায় গিয়েছিলো। পরে আওয়ালের সঙ্গে মানব পাচারে যুক্ত হয়।
তদন্ত সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, লিবিয়ায় ভুক্তভোগীদের আটকে রাখা, মুক্তিপণ আদায় এবং দেশের সদস্যদের সঙ্গে সমন্বয়ের দায়িত্ব পালন করতো আলাউদ্দিন।
সিআইডির তদন্তে মুক্তিপণের টাকায় বাড়ি, খামার, ব্যবসাপ্রতিষ্ঠান গড়ে তোলা এবং একই নেটওয়ার্কের মাধ্যমে হুন্ডি কারবার পরিচালনার তথ্য পাওয়া গেছে। মুক্তিপণের টাকা চক্রের ব্যবহৃত অন্তত ১১৪টি ব্যাংক হিসাবে লেনদেন হয়েছে।
মামলার তথ্য ও ব্যাংক হিসাব বিশ্লেষণ করে দেখা গেছে, চক্রের সদস্য ও তাদের ব্যবসাপ্রতিষ্ঠানসহ গৃহিণী, মুদিদোকানি, ওষুধের দোকানমালিকের ব্যাংক হিসাবে মুক্তিপণের কোটি কোটি টাকা লেনদেন হয়েছে। এসব ব্যক্তির অনেকেই চক্রের সদস্যদের স্বজন ও পরিচিত। প্রতি লাখে ৫০০ থেকে ১ হাজার টাকা কমিশন দিয়ে তাদের ব্যাংক হিসাব ব্যবহার করতো চক্রের সদস্যরা।
সিআইডি বলছে, মানব পাচার ও লিবিয়ায় আটক রেখে নির্যাতন করে পরিবারের কাছ থেকে মুক্তিপণ আদায় চক্রের প্রধান আলাউদ্দিন শেখ। তার নেতৃত্বে দেশের ১১ জেলায় একটি শক্তিশালী ‘নেটওয়ার্ক’ গড়ে উঠেছে।
তদন্তসংশ্লিষ্ট সূত্র বলছে, চক্রের সদস্যরা গ্রামে গ্রামে ঘুরে মানুষকে বিদেশ পাঠানোর প্রলোভন দেখিয়ে লাখ লাখ টাকা নিয়ে আওয়াল ও আলাউদ্দিনের কাছে লিবিয়ায় পাঠাতো। পরে পরিবারের কাছ থেকে মুক্তিপণের টাকা সংগ্রহ করতো চক্রের সদস্যরা।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
‘গ্যাস নিতেই চলে যায় ৭-৮ ঘণ্টা, সিএনজি চালামু কখন?’
০৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
গ্যাস সংকটে বিদ্যুৎ ঘাটতি, অন্ধকারে গ্রামাঞ্চল
০৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
বাণিজ্য সম্প্রসারণে ইপিবির সঙ্গে পাকিস্তানি হাইকমিশনারের বৈঠক
০৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
গ্যাস-কাঁচামাল সংকটে সার উৎপাদনে বড় ধাক্কা -আমনে সরবরাহ নিয়ে শঙ্কা
০৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
গুম প্রতিরোধে নতুন আইন অনুমোদন
০৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
চট্টগ্রাম বন্দর ইজারা, সরকারকে জনগণের কথা শুনতে বাধ্য করা হবে
০৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
রপ্তানি আয়ে নেতিবাচক প্রবৃদ্ধি দিয়ে শুরু নতুন অর্থবছর
০৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ভারত সীমান্তে অত্যাধুনিক ২৫০ হাউইটজার মোতায়েন পাকিস্তানের
০৩ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
বিশ্ববাজারে স্বর্ণের দাম বাড়ল
০৩ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
তা’মীরুল মিল্লাতের ৩০ শিক্ষার্থী বহিষ্কার
০৩ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউটের উদ্বোধন করলেন সেনাপ্রধান
০৩ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
দক্ষিণ লেবাননে জলপাই ও পাইন বাগানে ফসফরাস বোমা ফেলছে সন্ত্রাসী ইসরাইল
০৩ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার)












