রপ্তানি আয়ে নেতিবাচক প্রবৃদ্ধি দিয়ে শুরু নতুন অর্থবছর
, ২০ ছফর শরীফ, ১৪৪৮ হিজরী সন, ০৫ ছালিছ, ১৩৯৪ শামসী সন , ০৪ আগস্ট, ২০২৬ খ্রি:, ২০ শ্রাবণ, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) তাজা খবর
নিজস্ব প্রতিবেদক:
রপ্তানি আয়ে নেতিবাচক প্রবৃদ্ধি দিয়ে শুরু হলো বাংলাদেশের নতুন অর্থবছর। ২০২৬-২৭ অর্থবছরের প্রথম মাস জুলাইয়ে দেশের রপ্তানি আয় আগের বছরের একই সময়ের তুলনায় ০.৯০ শতাংশ কমে ৪.৭২ বিলিয়ন মার্কিন ডলারে দাঁড়িয়েছে।
গতকাল ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) প্রকাশিত তথ্য অনুযায়ী, ২০২৬-২৭ অর্থবছরের প্রথম মাস জুলাইয়ে বাংলাদেশ মোট ৪.৭২ বিলিয়ন মার্কিন ডলারের পণ্য রপ্তানি করেছে। আগের অর্থবছরের একই মাসে রপ্তানি আয় ছিল ৪.৭৭ বিলিয়ন ডলার। অর্থাৎ, এক বছরের ব্যবধানে রপ্তানি আয় কমেছে ০.৯০ শতাংশ।
দেশের রপ্তানি আয়ের প্রধান খাত তৈরি পোশাক (আরএমজি) শিল্পেও নেতিবাচক প্রবৃদ্ধি হয়েছে। জুলাই মাসে এ খাত থেকে রপ্তানি আয় হয়েছে ৩.৮৮ বিলিয়ন ডলার, যা ২০২৫ সালের জুলাইয়ের ৩.৯৬ বিলিয়ন ডলারের তুলনায় ১.৯২ শতাংশ কম।
এর মধ্যে নিটওয়্যার পণ্য রপ্তানি থেকে আয় হয়েছে ১.৮৪ বিলিয়ন ডলার, যা আগের বছরের একই সময়ের ১.৮৭ বিলিয়ন ডলারের তুলনায় ০.৯০ শতাংশ কম। অন্যদিকে, ওভেন পোশাক রপ্তানি ৩.১৬ শতাংশ কমে দাঁড়িয়েছে ১.৫৪ বিলিয়ন ডলারে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
‘গ্যাস নিতেই চলে যায় ৭-৮ ঘণ্টা, সিএনজি চালামু কখন?’
০৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
গ্যাস সংকটে বিদ্যুৎ ঘাটতি, অন্ধকারে গ্রামাঞ্চল
০৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
বাণিজ্য সম্প্রসারণে ইপিবির সঙ্গে পাকিস্তানি হাইকমিশনারের বৈঠক
০৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
গ্যাস-কাঁচামাল সংকটে সার উৎপাদনে বড় ধাক্কা -আমনে সরবরাহ নিয়ে শঙ্কা
০৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
গুম প্রতিরোধে নতুন আইন অনুমোদন
০৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
লিবিয়ায় জিম্মি করে দেশে মুক্তিপণ নেয় তারা, করে বাড়ি-গাড়ি
০৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
চট্টগ্রাম বন্দর ইজারা, সরকারকে জনগণের কথা শুনতে বাধ্য করা হবে
০৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ভারত সীমান্তে অত্যাধুনিক ২৫০ হাউইটজার মোতায়েন পাকিস্তানের
০৩ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
বিশ্ববাজারে স্বর্ণের দাম বাড়ল
০৩ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
তা’মীরুল মিল্লাতের ৩০ শিক্ষার্থী বহিষ্কার
০৩ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউটের উদ্বোধন করলেন সেনাপ্রধান
০৩ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
দক্ষিণ লেবাননে জলপাই ও পাইন বাগানে ফসফরাস বোমা ফেলছে সন্ত্রাসী ইসরাইল
০৩ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার)