চট্টগ্রাম বন্দর ইজারা, সরকারকে জনগণের কথা শুনতে বাধ্য করা হবে
, ২০ ছফর শরীফ, ১৪৪৮ হিজরী সন, ০৫ ছালিছ, ১৩৯৪ শামসী সন , ০৪ আগস্ট, ২০২৬ খ্রি:, ২০ শ্রাবণ, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) তাজা খবর
চট্টগ্রাম সংবাদদাতা:
চট্টগ্রাম বন্দরের এনসিটি-সিসিটিসহ অন্যান্য স্থাপনা ইজারার প্রশ্নে সরকারকে অবশ্যই জনগণের কথা শুনতে হবে, শুনতে বাধ্য করা হবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করা হয়েছে।
বন্দর রক্ষা কমিটির পদযাত্রা কর্মসূচি থেকে এই হুঁশিয়ারি উচ্চারণ করেন বক্তারা। গতকাল ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) দুপুরে বন্দর নগরীর আগ্রাবাদ বাদামতলী মোড় এলাকা থেকে বন্দর অভিমুখে হওয়া এই পদযাত্রা কর্মসূচিতে আন্দোলনের নেতৃবৃন্দ বন্দর ইজারার প্রক্রিয়া থেকে সরে আসার আহ্বান জানান। ‘বন্দর বাঁচাও, দেশ বাঁচাও’ স্লোগান নিয়ে ‘এনসিটি, সিসিটিসহ চট্টগ্রাম বন্দরের কোনো স্থাপনা দেশি-বিদেশি মালিকানায় ইজারা না দেওয়ার দাবিতে’ বন্দর অভিমুখে পদযাত্রা কর্মসূচি পালন করে বন্দর রক্ষা কমিটি চট্টগ্রাম।
পদযাত্রার আগে বাদামতলী মোড়ে হওয়া সমাবেশে ট্রেড ইউনিয়ন কেন্দ্র (টিইউসি) চট্টগ্রাম জেলার সভাপতি তপন দত্ত বলেন, “এই আন্দোলন আজকের না। ১৯৯৭ সাল থেকে বন্দর রক্ষার আন্দোলন চলছে। চট্টগ্রামের শ্রমিকরা এটা কখনোই হতে দেবে না। বন্দর আমরা ছেড়ে দেব না। এটা মনে রাখেন।
নির্বাচিত সরকার অবশ্যই জনগণের বক্তব্য শুনতে হবে। কানে তুলো পিঠে কুলো দিয়ে থাকলে, অজনপ্রিয় হবেন। আমরা সেটা চাই না। আমরা চাই তারেক রহমান সাহেব উপলব্ধি করবেন, উদ্দেশ্যমূলকভাবে কিছু পরামর্শদাতা আপনাকে খারাপ পরামর্শ দিচ্ছে। আশা করি সেগুলো গ্রহণ করবেন না।
তপন দত্ত বলেন, কিছু লোক সরকারকে ভুল বোঝাচ্ছে। অতীতে ভুল বুঝে, অনেক সরকারকে চলে যেতে হয়েছে। ভুল করবেন না। যদি ঘোষণা দেন, বন্দর দেব না। তাহলে বড় সভা করে তারেক রহমানকে আমরা অভিনন্দন জানাব।
আমরা কেউ ভোটে দাঁড়াব না। আমাদের রুটি-রুজি কেড়ে নেবেন না। বাংলাদেশকে আমরা রাশিয়া, ভারত, চীন, আমেরিকা কারও লীলাখেলার ক্ষেত্র হতে দিতে চাই না। বন্দর আমরা আগেও চালিয়েছি। ভবিষ্যতেও চালাতে পারব। মুনাফা না হলে তখন বলবেন।
সমাবেশে বন্দর রক্ষা কমিটির আহ্বায়ক প্রকৌশলী দেলোয়ার মজুমদার বলেন, সবাই দেশকে ভালোবাসেন বলেই এই আন্দোলন। চট্টগ্রাম বন্দর হলো উটপাখি। দেশের বাকি সব বন্দর হলো টুনটুনি পাখি। সব বন্দরের সক্ষমতা মিলে চট্টগ্রাম বন্দরের দশ ভাগের এক ভাগও না।
আমাদের অর্থনীতির হৃৎপি- চট্টগ্রাম বন্দর। দেশি-বিদেশি লুটেরারা এই হৃৎপি- কেড়ে নিতে চায়। সরকার আমাদের। প্রত্যাশা করি সরকার আমাদের সাথে থাকবে। গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকারকে দুর্বল, জনবিচ্ছিন্ন করার ষড়যন্ত্র আছে। এ থেকে সরকারকে রক্ষার দায়িত্ব আমাদের।
দেলোয়ার মজুমদার বলেন, বাংলাদেশের মানুষের রক্তে, ঘামে ও অর্থে করা এই কনটেইনার টার্মিনাল কখনোই আমরা অন্যদের হাতে তুলে দেব না। বন্দর কর্তৃপক্ষ ও সরকারের অদক্ষতার দায় শ্রমিকদের ওপর চাপিয়ে বন্দরকে বিদেশিদের হাতে দেওয়া যাবে না। আমাদের এটা শান্তিপূর্ণ আন্দোলন। সরকার যত তাড়াতাড়ি বোঝে, তত দেশ ও জনগণের লাভ।
একই দাবিতে আগামী ১৫ আগস্ট শনিবার নাগরিক কনভেনশন অনুষ্ঠিত হবে বলেও জানান বন্দর রক্ষা কমিটির আহ্বায়ক দেলোয়ার মজুমদার।
সমাবেশে ডক বন্দর শ্রমিক দলের সাধারণ সম্পাদক তসলিম উদ্দিন সেলিম বলেন, বন্দর বিদেশিদের দিয়ে দিলে তারা বাংলাদেশের টুটি চেপে ধরবে। বাংলাদেশ বাঁচবে না। এনসিটি, সিসিটি আমাদের শ্রমে আজ আধুনিক পর্যায়ে। অতীতেও প্রমাণ করেছি, আগামী দিনেও প্রমাণ করব বন্দর পরিচালনায় আমরাই সক্ষম। বিদেশিদের কোনো প্রয়োজন নেই।
সমাবেশে টিইউসি যুগ্ম সম্পাদক ইফতেখার কামাল খান বলেন, এক বছর ধরে এই একটা বিষয়ে আমরা দাবি করছি- চট্টগ্রাম বন্দর বাংলাদেশ সরকারের অধীনে চলবে। এর সাথে দেশের সার্বভৌমত্ব ও নিরাপত্তা জড়িত।
দেশে আমরা বসবাস করব। যারা বন্দর নিয়ে ষড়যন্ত্র করছে, তারা কেউ বাংলাদেশে থাকে না। তারা বিদেশি নাগরিক। আমাদের বিনিয়োগের ওপর তারা মাখন খেতে চায়। নতুন বিনিয়োগ করতে না, তারা দেশ দখল করতে আসছে? কোনোভাবে বন্দর বিদেশিদের হাতে তুলে দেব না।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
দখলদারদের ভাঙারি ট্যাংকগুলো টেনে নেয়ার দৃশ্য
২২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
৬৯ হাজার ইসরায়েলি পালানোর খবর প্রকাশ!
২২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
বিশ্ববাজারে কমলো জ্বালানি তেলের দাম
২২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
২৩ হাজার মাদক কারবারির কাছে জিম্মি দেশ
২২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
প্রথম প্রান্তিকে ৩৬ জীবনবিমার তহবিলের বিনিয়োগ: ১০০ টাকা বিনিয়োগে আয় ২ টাকা
২২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সেতু বিভাগের সচিব পদে চুক্তিভিত্তিক নিয়োগ পেলেন আব্দুর রউফ
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
বঙ্গোপসাগরে সুস্পষ্ট লঘুচাপ: টানা ৫ দিন ভারী বর্ষণের আভাস
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
গুলশানের নতুন ডিসি রুহুল কবীর খান
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ফরিদপুরের কুখ্যাত ডাকাত টাকী রিপন গ্রেপ্তার
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
২৩ সেপ্টেম্বর থেকে ইরানের সব এয়ারলাইন বন্ধের ঘোষণা যুক্তরাষ্ট্রের
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
মোবাইল ফোন না দেয়ায় বাবা-মায়ের বিরুদ্ধে থানায় ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সাবেক পুলিশ সুপার আসাদুজ্জামানসহ ৬ কর্মকর্তা বরখাস্ত
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার)












