সাইয়্যিদু সাইয়্যিদিল আইয়াদ শরীফ উনার সুমহান সম্মানার্থে অনন্তকালব্যাপী আয়োজিত বিশেষ মাহফিলে আজিমুশান নছীহত মুবারক: বান্দা দোয়া করে যত চাইতে পারে মহান আল্লাহ পাক তিনি তার চাইতেও অনেক বেশী দিতে পারেন
আল ইহসান ডেস্ক:
প্রতিদিনের ন্যায় পবিত্র সুন্নতী জামে মসজিদে অনন্তকালব্যাপী জারীকৃত সাইয়্যিদু সাইয়্যিদিল আইয়াদ শরীফ উনার সম্মানে বিশেষ মাহফিল মুবারক অনুষ্ঠিত হয়। বাদ ইশা মহান মুর্শিদে আযম, সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম তিনি কূল-কায়িনাতের সকলের উদ্দেশ্যে নছীহত মুবারক পেশ করেন।
সাইায়্যিদুনা হযরত সুলতানুন নাছীর আলাইহিস সালাম তিনি বলেন, এবছর পবিত্র শাবান শরীফ মাসের ১৪ তারিখ জুময়াবার দিবাগত রাতেই পবিত্র শবে বরাত। এই উপলক্ষে সবাইকে তিনদিন রোজা রাখতে হবে। ইফতারীর সময় তিন বার দরুদ শরীফ পড়তে হবে। সারারাত সজাগ থেকে তরতীব মুতাবিক ইবাদত বন্দেগী করতে হবে। তবে এই মুবারক রাত্রি খাস করে দোয়া করার রাত। দোয়া হচ্ছে সমস্ত ইবাদতের মগজ। ইয়াকিনের সাথে দোয়া করলে সব দুয়াই কবুল করা হবে। যারা গাফলতির সাথে, খেল-তামাশায় মগ্ন থেকে, নানা অঙ্গভঙ্গি করে দোয়া করে তাদের দোয়া কখনোই কবুল করা হয় না। দোয়ার সময় অত্যন্ত আদব মুহব্বত হুসনে যনের সাথে দোয়া করতে হয়। ইহসানের দরজা দুটি, দোয়ার সময় যেকোন একটি অবস্থার দরজায় থাকতে হবে। হুজুরী ঠিক রেখে এক ধ্যান এক খেয়ালে দোয়া করতে হবে। দোয়ার সময় নানা চিন্তা করে অন্তরকে গাফিল রাখলে দোয়ার হক আদায় হবেনা। অনেকে দোয়ার মধ্যে ঘুমিয়ে যায়, এটাও ঠিক হবেনা। দোয়ার সময় সঠিকভাবে হাত তুলে রেখে দোয়া করতে হবে। হাতগুলোর উপরেই রহমত বর্ষিত হয়। লম্বা দোয়ার মধ্যে ধৈর্যধারণ করে ‘আমীন’ ‘আমীন’ বলতে হবে। দোয়ার সময় যারা বোবার মত নিশ্চুপ থাকে আর ঘুমিয়ে থাকে তাদের দোয়া কখনোই কবুল হবে না। বরং দোয়া কবুলের পরিবর্তে লানত বর্ষিত হবে। সুন্নতী তর্জ তরীকায় দোয়া করতে হবে। দোয়া লম্বা করতে পারলে ভালো। কারণ মহান আল্লাহ পাক তিনি যাকে পছন্দ করেন তাকে অনেক লম্বা সময় ধরে দোয়া করার তৌফিক দান করেন।
সাইয়্যিদুনা হযরত সুলতানুন নাছীর আলাইহিস সালাম তিনি বলেন, কোন জিনিস শুনতে পছন্দ হলে মানুষ সেটা বার বার শুনতে চায়। দোয়ার সময় দোয়ার বাক্য শুনে মুহব্বতের সাথে আমীন বলতে হয়। সবকিছুর মূলেই হচ্ছে মুহব্বত। আর নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুজুর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার মুহব্বতেই হচ্ছে সবকিছু। এজন্য দোয়ার মুহব্বতের সাথে করতে হবে। যারা আমীন বলবে তারাও মুহব্বতে আমীন আমীন বলবে। সারাবছর সবসময়ই দোয়া কবুল করা হয় তবে খাস করে যেহেতু এই পবিত্র রাত দোয়া করার জন্যই বিশেষভাবে দেয়া হয়েছে সেজন্য খালিস তওবা ইস্তেগফারের সাথে এই রাতে বেশী বেশী দোয়া করতে হবে। খালিস ঈমানের সাথে তওবা ইস্তেগফার করলে মহান আল্লাহ পাক তিনি এমন বান্দার গুনাহগুলোকে নেকীতে পরিবর্তন করে দিবেন। যে ঈমানদার তার জন্য বেশী বেশী তওবা ইস্তেগফার করা উচিত। এই রাতে তাসবীহ তাহলীল, যিকির আযকার, দরুদ শরীফ পাঠ, নামাজ কালাম, সালাতুত তাসবীহ নামাজ, কবর জিয়ারতসহ সব নেক কাজগুলো করতে হবে। একবছরের জন্য সব বিষয়ের ফায়সালা এই রাতেই করা হয়। সেজন্য প্রতিটি ইবাদত বন্দেগীর সাথে সাথে বেশী বেশী দোয়া করতে হবে।
সাইয়্যিদুনা হযরত সুলতানুন নাছীর আলাইহিস সালাম তিনি বলেন, সাধারণত মানুষ ইস্তেগফার করে দোয়া করলে সব দুয়াই কবুল করা হয়। তিনভাবেই দোয়া কবুল করা হয়। সবার দোয়া কবুল করা হয় ঠিকই অনেক সময় মানুষ সেটা বুঝতে পারেনা। এজন্য নিরাশ হওয়া যাবেনা। বান্দা সবসময় মুহতাজ, মহান আল্লাহ পাক তিনি কারো মুহতাজ নন। অতএব, মুহতাজ হয়ে বান্দাকে বেশী বেশী দোয়া আরজু ফরিয়াদ মুনাজাত করতে হবে। মানুষ তরতীব মেনে আমলগুলো করলে ফজীলত লাভ করতো। খালিক মালিক রব মহান আল্লাহ পাক তিনি এবং নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুজুর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনারা তো বান্দাকে দিতেই চান, উনারা দিতে পারলেই খুশি হন। এখন বান্দা উম্মত যদি নিতে না পারে তাহলে সেটা তাদেরই ব্যার্থতা। বান্দা সসীম সেহেতু তার চাওয়াটাও সসীম। খালিক মালিক রব মহান আল্লাহ পাক তিনি এবং নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুজুর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনারা তো অসীম। উনাদের কাছে চাইতে পারলে উনারা অসীম করেই দান করেন। বান্দা দোয়া করে যত চাইতে পারে মহান আল্লাহ পাক তিনি তার চাইতেও অনেক বেশী দিতে পারেন। এজন্য বেশী বেশী দোয়া আরজু করা উচিত। আজিমুশ্বান পবিত্র দরবার শরীফ উনার মধ্যে পবিত্র শবে বরাতে সবাইকে সরাসরি এসে দোয়া মুনাজাতে শরীক হবার জন্য নির্দেশনা মুবারক দান করে তিনি নসীহত মুবারক সমাপÍ করেন।
আরও পড়ুন
সব ›
হাসিনাকে ফেরাতে ভারত কোনো শর্ত দেয়নি -পররাষ্ট্র প্রতিমন্ত্রী
আগুন সন্ত্রাস করে জনগণের সমর্থন পাবে না দুর্বৃত্তরা -আবদুস সালাম
বান্দরবানের ত্রিদেশীয় সীমান্ত থেকে আটক ৮
বিএনপি ও তিন অঙ্গসংগঠনকে মাঠে সক্রিয় থাকার নির্দেশ তারেক রহমানের
পড়ে আছে ৩৫৮ কোটি টাকার লাগেজ ভ্যান -কোচে রূপান্তরের পরিকল্পনা
সীমান্তে সর্বোচ্চ সতর্ক বিজিবি, নজরদারিতে নাইট ভিশন-থার্মাল ড্রোন
খেলাপি ঋণ বেড়ে ৬ লাখ কোটি টাকা
দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা কাঠামো ঢেলে সাজানোর বড় উদ্যোগ নিয়েছে সরকার
পোশাকশ্রমিকদের নিম্নতম মজুরি বোর্ডের সভা স্থগিত
রোগ পরীক্ষা করিয়ে বছরে ১,৮৬১ কোটি টাকা কমিশন পান চিকিৎসকেরা
জাতীয় বিশ্ববিদ্যালয় ৩ দিন বন্ধ ঘোষণা
বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের ভারপ্রাপ্ত পরিচালক তাইয়েবা তাসনীম সিরাজ স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জা…
মিরপুরে রাজধানী পরিবহনের বাসে আগুন, আটক ২
সোমবার (১৬ নভেম্বর) রাত ১০টা ৫ মিনিটের দিকে মিরপুর মডেল থানাধীন মিরপুর-১ বাসস্ট্যান্ডে এই ঘটনা ঘটে। পুলিশ জানা…
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।