রাজধানী ঢাকায় হাইকোর্ট মাজার শরীফ মসজিদসহ দেশের বিভিন্নস্থানে আজিমুশ্বান ১২ই শরীফ উদযাপিত
নিজস্ব প্রতিবেদক:
গতকাল ১২ই পবিত্র শাবান শরীফ সাইয়্যিদু সাইয়্যিদিল আদাদ শরীফ উপলক্ষে রাজধানী ঢাকাসহ সারাদেশের বিভিন্ন জায়গায় পবিত্র মিলাদ শরীফ মাহফিল, আলোচনা মজলিশ ও তাবারুক বিতরনের ব্যবস্থা করা হয়।
রাজধানী ঢাকার কেন্দ্রস্থল কেন্দ্রীয় ঈদগাহ ময়দান সংলগ্ন ঐতিহাসিক হাইকোর্ট মাজার শরীফ মসজিদে বাদ জোহর পবিত্র মিলাদ শরীফ পাঠ এবং তাবারুক বিতরন করা হয়। এছাড়া পবিত্র ১২ই শরীফ বাদ মাগরিব হতেই রাজধানীর বিভিন্ন এলাকায় এবং সারাদেশের বিভিন্ন জায়গায় মাহফিল আয়োজন ও তাবারুক বিতরন করা হয়। পবিত্র ১২ই শাবান শরীফ বাদ আসর পর্যন্ত দেশের নানা স্থানের নানা প্রান্তে খুশির আমেজে পবিত্র সাইয়্যিদু সাইয়্যিদিল আদাদ শরীফ পালন করা হয়।
একটি সুত্রমতে শুধুমাত্র রাজধানী ঢাকায় প্রায় তিন শতাধিক জায়গায় পবিত্র এই আইয়ামুল্লাহ শরীফ উদযাপন করা হয়। সেখানে যার যার সাধ্য সামর্থ অনুযায়ী তাবারুকের ব্যবস্থা করা হয়। পবিত্র মাহফিলগুলোতে- সমসাময়িক বিষয়গুলো আলোকপাত করা হয়। বিশেষ করে বুলন্দী শান মুবারক প্রকাশের পাশাপাশি আসন্ন পবিত্র শবে বরাতে করণীয় সম্পর্কে দিক নির্দেশনা দেয়া হয়। এছাড়া পবিত্র রমাদ্বান শরীফ আসার আগেই মুহম্মদিয়া জামিয়া শরীফ ইয়াতিমখানা ও লিল্লাহ বোর্ডিং এ পবিত্র যাকাত ফিতরা ওশর জমা দেয়ার বিষয়ে গুরুত্বারোপ করে আলোচনা করা হয়। প্রতিটি জায়গার মাহফিলে আশেকে রাসূল ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাদের ব্যাপক সমাগম ও উপস্থিতি ছিলো লক্ষণীয়।
আরও পড়ুন
সব ›
আইন-আদালতের মাধ্যমে সব অপরাধ মোকাবিলা সম্ভব নয়: অ্যাটর্নি জেনারেল
প্রথম ধাপে ১০২৬ ইউপিতে ভোট ২১ জানুয়ারি: ইসি
মুখস্থনির্ভর নয়, জ্ঞানভিত্তিক শিক্ষা ব্যবস্থা গড়তে চায় সরকার: শিক্ষামন্ত্রী
শিক্ষার মান উন্নয়নে সম্ভব সবকিছু করা হচ্ছে জানিয়ে শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন বলেছেন, দেশের শিক্ষা ব্য…
‘জীবিত অবস্থায় আর নাও ফিরতে পারি’, কারাগার থেকে ইমরান খানের বার্তা
কারাগারে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় জরুরি চিকিৎসার ব্যবস্থা করতে পাকিস্তানের সুপ্রিম কোর্টের হস্তক্ষেপ চেয়েছে…
নিম্নচাপের প্রভাবে বৃষ্টির আভাস, কমতে পারে তাপমাত্রা
ধানের ন্যায্যমূল্য না পেয়ে হতাশ কৃষকেরা
বীর যোদ্ধাদের আক্রমণ ঠেকানোর আগে নিজেই বিধ্বস্ত অবস্থায় দখলদারদের কথিত প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোম।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।