সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, খ্বাতামুন নাবিয়্যীন, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার মাঝে ফানা ও বাক্বা সারা কায়িনাত (৩২)
, ২০ ছফর শরীফ, ১৪৪৮ হিজরী সন, ০৫ ছালিছ, ১৩৯৪ শামসী সন , ০৪ আগস্ট, ২০২৬ খ্রি:, ২০ শ্রাবণ, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) সাইয়্যিদু সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ
ফানা-বাক্বার এক উজ্জ্বল দৃষ্টান্ত মুবারক:
সব ছেড়ে সম্মানিত জিহাদ মুবারক উনার ময়দানে হাযির এবং সম্মানিত শাহাদাতী শান মুবারক গ্রহণ:
একজন নওজোয়ান ছাহাবী হযরত হানযালাহ্ ইবনে আবূ আমের রদ্বিয়াল্লাহু তা‘য়ালা আনহু তিনি সম্মানিত শাদী মুবারক উনার প্রথম রাতে উনার সম্মানিতা আহলিয়া রদ্বিয়াল্লাহু তা‘য়ালা আনহা উনার সাথে অবস্থান মুবারক করছিলেন। এমতাবস্থায় কেউ একজন নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার মহাসম্মানিত নির্দেশ মুবারক-এ সম্মানিত জিহাদ মুবারক উনার জন্য সবাইকে আহ্বান জানালেন। সাথে সাথে হযরত হানযালাহ্ ইবনে আবূ আমের রদ্বিয়াল্লাহু তা‘য়ালা আনহু তিনি বিছানা মুবারক থেকে উঠে গেলেন। তিনি উনার সম্মানিতা আহলিয়া রদ্বিয়াল্লাহু তা‘য়ালা আনহা উনাকে বলে গেলেন, ‘আমি সম্মানিত জিহাদ মুবারক-এ যাচ্ছি। যদি ফিরে আসি, তাহলে দেখা হবে। অন্যথায় ক্বিয়ামতের দিন আবার সাক্ষাত হবে।’
অবশেষে নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার মুহব্বত মুবারক-এ গরক্ব হয়ে হযরত হানযালাহ্ ইবনে আবূ আমের রদ্বিয়াল্লাহু তা‘য়ালা আনহু তিনি সম্মানিত জিহাদ মুবারক উনার ময়দানে গিয়ে অত্যন্ত বীরত্বের সাথে লড়াই করেন এবং কাফিরদেকে কচুকাটা করেন। সম্মানিত জিহাদ মুবারক করতে করতে এক পর্যায়ে তিনি সম্মানিত শাহাদাতী শান মুবারক গ্রহণ করেন। হযরত ফেরেশতা আলাইহিমুস সালাম উনারা উনাকে গোসল মুবারক দেন। তিনি ‘গসীলুল মালাইকাহ্’ লক্বব মুবারক-এ ভূষিত হন। সুবহানাল্লাহ!
মহাসম্মানিত ও মহাপবিত্র হাদীছ শরীফ উনার মধ্যে বর্ণিত রয়েছেন যে, সম্মানিত জিহাদ মুবারক উনার পর নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি যখন দেখলেন হযরত ফেরেশতা আলাইহিমুস সালাম উনারা উনাকে গোসল মুবারক দিচ্ছেন, তখন নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি হযরত ছাহাবায়ে কিরাম রদ্বিয়াল্লাহু তা‘য়ালা আনহুম উনাদেরকে উদ্দেশ্য করে ইরশাদ মুবারক করেন,
إِنَّ صَاحِبَكُمْ لَتَغْسَلَهُ المَلائِكَةُ عَلَيْهِمُ السَّلَامُ يَعْنِي حضرت حَنْظَلَةَ رضى الله تعالى عنه فَسَأَلُوْا أَهْلَهُ مَا شَانُهُ فَسُئِلَتْ صَاحِبَتُهُ فَقَالَتْ خَرَجَ وَهُوَ جُنُبٌ حَيْنَ سَمِعَ الهَائِعَةُ فَقَالَ رَسُولُ الله صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ لِذَلِكَ غَسَلَتْهُ المَلائِكَةُ عَلَيْهِمُ السَّلَامُ وَكَفَى بِهَذَا شَرَفاً وَمَنْزِلَةً عِنْدَ الله تَعَالَى
অর্থ: “নিশ্চয়ই আপনাদের যিনি সঙ্গী হযরত হানযালাহ্ রদ্বিয়াল্লাহু তা‘য়ালা আনহু উনাকে হযরত ফেরেশতা আলাইহিমুস সালাম উনারা গোসল মুবারক দিচ্ছেন। আপনারা উনার পরিবার-পরিজনের নিকট উনার অবস্থা মুবারক সম্পর্কে জিজ্ঞাসা করুন। উনার সম্মানিতা আহলিয়া রদ্বিয়াল্লাহু তা‘য়ালা আনহা উনাকে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, ‘হযরত হানযালাহ্ রদ্বিয়াল্লাহু তা‘য়ালা আনহু তিনি যখন সম্মানিত জিহাদ মুবারক উনার আহ্বান শুনলেন, তখন সাথে সাথেই তিনি জানাবাত (গোসল জরুরী হওয়া) অবস্থায়ই বের হয়ে গিয়েছিলেন।’ অতঃপর নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি ইরশাদ মুবারক করলেন যে, ‘এ কারণেই হযরত ফেরেশতা আলাইহিমুস সালাম উনারা উনাকে গোসল মুবারক দিচ্ছেন। আর মহান আল্লাহ পাক উনার নিকট সম্মান ও মর্যাদা মুবারক লাভের জন্য এটাই যথেষ্ট।” সুবহানাল্লাহ! (আদ্ দুররুছ ছামীনাহ্ ফী আখবারিল মাদীনাহ্ ১/৬৯, নাইলুল আওত্বার ৪/৩৭, ফী যিলালিল কুরআন ৬/৩৬৮১ ইত্যাদি)
-মুহাদ্দিছ মুহম্মদ আমীন।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
মহাসম্মানিত ও মহাপবিত্র সাইয়্যিদু সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ পালন করার বেমেছাল ফযীলত মুবারক (৩৬)
০৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার মহাসম্মানিত ইসমে যাত বা নাম মুবারক বারবার বলা ও লেখা সম্পূর্ণ আদবের খিলাফ (৫ম পর্ব)
০৩ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, খ্বাতামুন নাবিয়্যীন, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার মাঝে ফানা ও বাক্বা সারা কায়িনাত (৩২)
০৩ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
আল হাদিয়্যাতুল ইলাহিয়্যাহ ফী সীরাতি হাবীব ওয়া মাহবূবিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম (১৮)
০৩ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, খ্বাতামুন নাবিয়্যীন, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাকে সম্মানিত সম্বোধন মুবারক করার বিষয়ে কতিপয় মহাসম্মানিত ও মহাপবিত্র লফয বা পরিভাষা মুবারক
০৩ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, খ্বাতামুন নাবিয়্যীন, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার মাঝে ফানা ও বাক্বা সারা কায়িনাত (৩১)
০২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
মহাসম্মানিত ও মহাপবিত্র সাইয়্যিদু সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ পালন করার বেমেছাল ফযীলত মুবারক (৩৫)
০২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, খ্বাতামুন নাবিয়্যীন, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার মাঝে ফানা ও বাক্বা সারা কায়িনাত (৩০)
০১ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
আল হাদিয়্যাতুল ইলাহিয়্যাহ ফী সীরাতি হাবীব ওয়া মাহবূবিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম (১৭)
০১ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, খ্বাতামুন নাবিয়্যীন, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাকে সম্মানিত সম্বোধন মুবারক করার বিষয়ে কতিপয় মহাসম্মানিত ও মহাপবিত্র লফয বা পরিভাষা মুবারক
০১ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
মুখোশধারী মুনাফিক্ব (৫)
৩১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
আল হাদিয়্যাতুল ইলাহিয়্যাহ ফী সীরাতি হাবীব ওয়া মাহবূবিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম (পর্ব- ৮)
৩১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার)












