সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, খ্বাতামুন নাবিয়্যীন, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার মাঝে ফানা ও বাক্বা সারা কায়িনাত (২৯)
, ১৫ ছফর শরীফ, ১৪৪৮ হিজরী সন, ৩১ ছানী, ১৩৯৪ শামসী সন , ৩০ জুলাই, ২০২৬ খ্রি:, ১৫ শ্রাবণ, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) সাইয়্যিদু সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ
ফানা-বাক্বার এক উজ্জ্বল দৃষ্টান্ত মুবারক:
তরবারির পরিবর্তে কাঠের টুকরো নিয়েই সম্মানিত জিহাদ মুবারক উনার ময়দানে ঝাপিয়ে পড়া:
হযরত ছাহাবায়ে কিরাম রদ্বিয়াল্লাহু তা‘য়ালা আনহুম উনারা ছিলেন নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার মাঝে ফানা ও বাক্বা। বিশিষ্ট ছাহাবী হযরত উক্কাশাহ্ ইবনে মিহছান রাদিয়াল্লাহু তা‘য়ালা আনহু তিনি বদরের সম্মানিত জিহাদ মুবারক উনার দিন নিজের তরবারি দিয়ে সম্মানিত জিহাদ মুবারক করছিলেন। সম্মানিত জিহাদ মুবারক উনার তীব্রতা ও ক্রমাগত আক্রমণের এক পর্যায়ে উনার হাতে থাকা তরবারি মুবারকটি ভেঙে যায়। তখন তিনি নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার মুবারক খিদমতে হাযির হন। নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি উনাকে এক টুকরো কাঠ দিয়ে বললেন,
قَاتِلْ بِهِ
‘আপনি এটা দিয়ে সম্মানিত জিহাদ মুবারক করুন।’ তিনি কোনোরূপ চূ-চেরা, ক্বীল-ক্বাল না করে, সেই কাঠের টুকরোটি নিয়েই সম্মানিত জিহাদ মুবারক উনার ময়দানে ঝাপিয়ে পড়েন। এ সম্পর্কে কিতাবে বর্ণিত রয়েছেন-
وَقَاتَلَ حضرت عُكَّاشَةُ بْنُ مِحْصَنٍ الْأَسَدِيُّ رضى الله تعالى عنه يَوْمَ بَدْرٍ بِسَيْفِهِ حَتَّى انْقَطَعَ فِي يَدِهِ فَأَتَى رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَأَعْطَاهُ جَذْلًا مِنْ حَطَبٍ فَقَالَ لَهُ قَاتِلْ بِهِ فَهَزَّهُ فَعَادَ فِي يَدِهِ سَيْفًا طَوِيلَ الْقَامَةِ شَدِيدَ الْمَتْنِ أَبْيَضَ الْحَدِيدِ فَقَاتَلَ بِهِ حَتَّى فَتَحَ اللَّهُ عَلَى الْمُسْلِمِينَ وَكَانَ ذَلِكَ السَّيْفُ يُسَمَّى الْعَوْنَ ثُمَّ لَمْ يَزَلْ عِنْدَهُ يَشْهَدُ بِهِ الْمَشَاهِدَ مَعَ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ حَتَّى قُتِلَ فِي الرِّدَّةِ وَهُوَ عِنْدَهُ
অর্থ: “বিশিষ্ট ছাহাবী হযরত উক্কাশাহ্ ইবনে মিহছান রাদিয়াল্লাহু তা‘য়ালা আনহু তিনি বদরের সম্মানিত জিহাদ মুবারক উনার দিন নিজের তরবারি দিয়ে সম্মানিত জিহাদ মুবারক করছিলেন। সম্মানিত জিহাদ মুবারক উনার তীব্রতা ও ক্রমাগত আক্রমণের এক পর্যায়ে উনার হাতে থাকা তরবারি মুবারকটি ভেঙে যায়। তখন তিনি নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার মুবারক খিদমতে হাযির হন। নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি উনাকে এক টুকরো কাঠ দিয়ে বললেন,
قَاتِلْ بِهِ
‘আপনি এটা দিয়ে সম্মানিত জিহাদ মুবারক করুন।’ (তিনি কোনোরূপ চূ-চেরা, ক্বীল-ক্বাল না করে, সেই কাঠের টুকরোটি নিয়েই সম্মানিত জিহাদ মুবারক উনার ময়দানে ঝাপিয়ে পড়েন।) তিনি সেই কাঠের টুকরোটি হাতে নিয়ে নাড়া দেয়ার সাথে সাথেই তা লম্বা, মজবুত, তীব্র ধারবিশিষ্ট, ধবধবে উজ্জ্বল সাদা রঙের তরবারি হয়ে গেলো। অতঃপর তিনি সেই তরবারি মুবারক দিয়ে সম্মানিত জিহাদ মুবারক করে যান, যতক্ষণ না মহান আল্লাহ পাক তিনি সম্মানিত মুসলমান উনাদেরকে বিজয় হাদিয়া করেন। ঐ সম্মানিত তরবারি মুবারক উনার নাম ছিলো ‘আউন’। এরপর তিনি সেই তরবারি মুবারক নিয়ে নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার সাথে একের পর এক সম্মানিত গাযওয়াহ মুবারকে শরীক হয়ে সম্মানিত জিহাদ মুবারক করতে থাকেন। পরবর্তীতে তিনি রিদ্দার সম্মানিত জিহাদ মুবারক-এ শহীদ হন। আর সেই তরবারি মুবারক ঐ অবস্থায়ও উনার সাথেই ছিলেন।” সুবহানাল্লাহ! (ইবনে ইসহাক্ব, নায্মুদ দুরার ১৫/৪৬০, সীরাতে ইবনে হিশাম ১/৬৩৭, দালাইলুন নুবুওওয়াহ্ লিল বাইহাক্বী ৩/৯৮, আর রওদ্বুল উনফ ৫/১৪৫, উয়ূনুল আছার ১/৩০৫, ইমাতউল আসমা ৫/৪৪, আল মাওয়াহিব ১/২২১, তারীখুল খমীস ১/৩৩৮, সুবুলুল হুদা ওয়ার রশাদ ৪/৫৩, আল বিদায়াহ্ ওয়ান নিহায়াহ্ ৩/২৯০, সিয়ারু আ’লামিন নুবালা ১/৩৪৩ ইত্যাদি)
-মুহাদ্দিছ মুহম্মদ আমীন।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
আল হাদিয়্যাতুল ইলাহিয়্যাহ ফী সীরাতি হাবীব ওয়া মাহবূবিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম (১৬)
৩০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, খ্বাতামুন নাবিয়্যীন, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাকে সম্মানিত সম্বোধন মুবারক করার বিষয়ে কতিপয় মহাসম্মানিত ও মহাপবিত্র লফয বা পরিভাষা মুবারক
৩০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ, হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার বুলন্দী শান মুবারক
৩০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার চার খানা বিশেষ খুছূছিয়ত মুবারক (৫)
৩০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, খ্বাতামুন নাবিয়্যীন, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার মাঝে ফানা ও বাক্বা সারা কায়িনাত (২৮)
২৯ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
মহাসম্মানিত ও মহাপবিত্র সাইয়্যিদু সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ পালন করার বেমেছাল ফযীলত মুবারক (৩৪)
২৯ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, খ্বাতামুন নাবিয়্যীন, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাকে সম্মানিত সম্বোধন মুবারক করার বিষয়ে কতিপয় মহাসম্মানিত ও মহাপবিত্র লফয বা পরিভাষা মুবারক
২৯ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, খ্বাতামুন নাবিয়্যীন, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার মাঝে ফানা ও বাক্বা সারা কায়িনাত (২৭)
২৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
মহাসম্মানিত ও মহাপবিত্র সাইয়্যিদু সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ পালন করার বেমেছাল ফযীলত মুবারক (৩৩)
২৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
আল হাদিয়্যাতুল ইলাহিয়্যাহ ফী সীরাতি হাবীব ওয়া মাহবূবিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম (১৫)
২৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, খ্বাতামুন নাবিয়্যীন, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাকে সম্মানিত সম্বোধন মুবারক করার বিষয়ে কতিপয় মহাসম্মানিত ও মহাপবিত্র লফয বা পরিভাষা মুবারক
২৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, খ্বাতামুন নাবিয়্যীন, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার মাঝে ফানা ও বাক্বা সারা কায়িনাত (২৬)
২৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার)












