কিশোর গ্যাং নির্মূলে ওসিকে দুই মাসের আল্টিমেটাম চিফ হুইপের
চাঁদাবাজি, মাদক ব্যবসা ও কিশোর গ্যাং নির্মূলে বরগুনার পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) দুই মাসের আল্টিমেটাম দিয়েছেন জাতীয় সংসদের চিফ হুইপ ও বরগুনা-২ আসনের সংসদ সদস্য নূরুল ইসলাম মণি। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, আগামী দুই মাসের মধ্যে কিশোর গ্যাং নির্মূল করতে না পারলে ওসিকে দায়িত্বে থাকতে দেয়া হবে না।
শুক্রবার (১৬ অক্টোবর) পাথরঘাটা উপজেলা পরিষদের সম্মেলনকক্ষে আয়োজিত উন্নয়ন ও আইনশৃঙ্খলাবিষয়ক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ হুঁশিয়ারি দেন। সভায় পাথরঘাটা থানার ওসি মো. আব্দুল আলীম উপস্থিত ছিলেন।
চিফ হুইপ নূরুল ইসলাম মণি বলেন, ‘চাঁদাবাজি করে যারা খাবেন, চাঁদাবাজির কোনও জায়গা পাথরঘাটায় নেই। ওসি সাহেব, আপনাকে এখানে বলে দিলাম—চাঁদাবাজির প্রশ্নে কোনও সমস্যা থাকলে হয় আপনি থাকবেন, নয়তো চাঁদাবাজ থাকবে। সন্ত্রাসী ও দখলবাজরা পাথরঘাটায় থাকতে পারবে না।’
তিনি বলেন, ‘আগামী দুই মাসের মধ্যে কিশোরগ্যাং যদি নির্মূল করতে না পারেন, আপনি থাকবেন না। আগামী দুই মাস টাইম, দুই মাস। কিশোরগ্যাং উল্টিয়ে ঝুলাইবেন গাছে। কোনও কিশোরগ্যাং থাকতে পারবে না।’
ওসিকে নির্দেশ দিয়ে তিনি বলেন, ‘আমার নাম নিয়ে আউয়াল নামে এক ব্যক্তি কোথায় কী করার কথা বলে চাঁদা নিয়েছেন। আউয়ালসহ আরও একজন এখন পলাতক। আউয়ালকে আপনি ধরবেন এবং ওই মামলায় গ্রেপ্তার দেখাবেন। চাঁদাবাজ ও সন্ত্রাসীদের কোনও জায়গা নেই। সন্ত্রাসীদের কোনও দল নেই।’
সভায় উপস্থিত সবার উদ্দেশে চিফ হুইপ বলেন, ‘আমার নাম নিয়ে যদি কেউ দখলবাজি করে, আমি টেলিফোন ধরতে না পারলে আপনারা আমাকে মেসেজ দিয়ে রাখবেন। আমি রাতে মেসেজ দেখি। কোস্টগার্ডের যেসব সোর্স আছেন, তারা সাবধান হয়ে যান। প্রয়োজন হলে আমি সবাইকে গ্রেপ্তার করাব। তারা থানায়ও দালালি শুরু করেছেন। থানায় দালালি বন্ধ করুন।’
বিভিন্ন কর্মকর্তাকে উদ্দেশ করে তিনি বলেন, ‘রাত ১২টার পর যখন ম্যাজিস্ট্রেট চলে যান, তখন ট্রলিং শুরু হয়। তখন বরফকলও চালু হয়। বাংলাদেশের অন্য যেকোনও জায়গায় ট্রলিং হলেও পাথরঘাটায় হবে না।’
এ ছাড়া পাথরঘাটায় যারা এখনো ট্রলিং করেন, তাদের তা বন্ধ করার অনুরোধ জানান তিনি।
প্রধানমন্ত্রী তারেক রহমানের বিষয়ে চিফ হুইপ বলেন, ‘তারেক রহমান সাধারণ মানুষের মতো জীবনযাপন করেন। পাথরঘাটার চরের একজন জেলে বা কৃষক কী বিপদে আছেন, সেই বিপদ থেকে উদ্ধারের উপায় কী, তাদের স্বাবলম্বী করার পথ কী—এসব তিনি ভাবেন। যে ব্যক্তি মেয়ের বিয়ে দিতে পারেন না, তার মেয়ের বিয়ের ব্যবস্থা কীভাবে করা যায়, যে মেয়ে দক্ষ এবং যে ছেলে এমএ পাস করে চৌকিদারের চাকরি চান, তাদের কাজে লাগানোর উপায় কী—এসব বিষয়ও তিনি ভাবেন।’
চিফ হুইপ আরও বলেন, প্রধানমন্ত্রীর সেই ভাবনা থেকেই মন্ত্রিসভার প্রথম বৈঠকে সারাদেশের কৃষকদের ১০ হাজার টাকা পর্যন্ত ঋণ সুদসহ মওকুফের সিদ্ধান্ত নেয়া হয়েছে।
আরও পড়ুন
সব ›
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়র সাঈদ খোকন গ্রেপ্তার
হাসিনাকে ফেরাতে ভারত কোনো শর্ত দেয়নি -পররাষ্ট্র প্রতিমন্ত্রী
আগুন সন্ত্রাস করে জনগণের সমর্থন পাবে না দুর্বৃত্তরা -আবদুস সালাম
বান্দরবানের ত্রিদেশীয় সীমান্ত থেকে আটক ৮
বিএনপি ও তিন অঙ্গসংগঠনকে মাঠে সক্রিয় থাকার নির্দেশ তারেক রহমানের
পড়ে আছে ৩৫৮ কোটি টাকার লাগেজ ভ্যান -কোচে রূপান্তরের পরিকল্পনা
সীমান্তে সর্বোচ্চ সতর্ক বিজিবি, নজরদারিতে নাইট ভিশন-থার্মাল ড্রোন
খেলাপি ঋণ বেড়ে ৬ লাখ কোটি টাকা
দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা কাঠামো ঢেলে সাজানোর বড় উদ্যোগ নিয়েছে সরকার
পোশাকশ্রমিকদের নিম্নতম মজুরি বোর্ডের সভা স্থগিত
রোগ পরীক্ষা করিয়ে বছরে ১,৮৬১ কোটি টাকা কমিশন পান চিকিৎসকেরা
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।