মঙ্গলবার

হিজরী
০৬ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৮ হিজরী সন
শামসী
১৯ সাদিস, ১৩৯৪ শামসী সন
ঈসায়ী
১৭ নভেম্বর, ২০২৬ খ্রি:
বাংলা
০২ অগ্রহায়ণ, ১৪৩৩ ফসলী সন

আজকের নামাযের সময়

  • ফজর৪:৫৭
  • যোহর১১:৪৪
  • আছর৩:৩৮
  • মাগরিব৫:১৮
  • ইশা৬:৩২

সাহরীর শেষ ৪:৫২ · ইফতার ৫:১৮

পূর্ণ নামাযের সময়সূচি দেখুন ›
দৈনিক আল-ইহসান

মহাসম্মানিত প্রতিষ্ঠাতা ও পৃষ্ঠপোষক

খলীফাতুল্লাহ, খলীফাতু রসূলিল্লাহ, রঊফুর রহীম, রহমাতুল্লিল ‘আলামীন, ছাহিবু সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, ছাহিবে নেয়ামত, আস সাফফাহ, আল জাব্বারিউল আউওয়াল, আল ক্বউইউল আউওয়াল, হাবীবুল্লাহ, মুত্বহ্হার, মুত্বহ্হির, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, ক্বায়িম মাক্বামে হাবীবুল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মাওলানা মামদূহ মুর্শিদ ক্বিবলা

সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম

আল হাসানী ওয়াল হুসাইনী ওয়াল কুরাঈশী, রাজারবাগ শরীফ, ঢাকা।

خَلِيْفَةُ اللهِ، خَلِيْفَةُ رَسُوْلِ اللهِ، رَءُوْفٌ رَّحِيْمٌ، رَحْـمَةٌ لِّلْعَالَـمِيْـنَ، صَاحِبُ سَيِّدِ سَيِّدِ الْاَعْيَادِ شَرِيْفٍ، صَاحِبِ نِعْمَتْ، اَلسَّفَّاحُ، اَلْـجَبَّارِىُّ الْاَوَّلُ، اَلْـقَوِىُّ الْاَوَّلُ، حَبِيْبُ اللهِ، مُطَهِّرٌ، اَهْلُ بَــيْتِ رَسُوْلِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَائِمُ مَقَامِ حَبِيْبِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، مَوْلـٰـنَا مَـمْدُوْحْ مُرْشِدْ قِـبْـلَةْ

سَيِّدُنَا حَضْرَتْ سُلْطَانٌ نَّصِيْـرٌ عَلَيْهِ السَّلَامُ

اَلْـحَسَنِـىُّ وَالْـحُسَيْنِـىُّ وَالْقُرَيْشِىُّ، رَاجَارْبَاغُ شَرِيْفٌ، دَاكَا

উনার মুবারক পৃষ্ঠপোষকতায় পরিচালিত আহলে সুন্নাত ওয়াল জামায়াত উনার আক্বীদায় প্রতিষ্ঠিত শরীয়তসম্মত একমাত্র আন্তর্জাতিক পত্রিকা

শিরোনাম
বাহরাইনে ইরানের হামলা, জানাল যুক্তরাষ্ট্রঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়র সাঈদ খোকন গ্রেপ্তারজাতীয় বিশ্ববিদ্যালয় ৩ দিন বন্ধ ঘোষণামিরপুরে রাজধানী পরিবহনের বাসে আগুন, আটক ২ইউএফএস পরিচালকের বিদেশ যাওয়ার আদেশ হাইকোর্টে স্থগিতঘনকুয়াশায় ভৈরব নদে জাহাজের ধাক্কা, বালুভর্তি বাল্কহেড ডুবলবঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ, টানা ৪ দিন বজ্রসহ বৃষ্টির পূর্বাভাসপাবলিক প্রকিউরমেন্ট দ্বিতীয় সংশোধন বিল ২০২৬ সংসদে পাসসম্মানিত ইসলামী শরীয়ত উনার ফতওয়া অনুযায়ী- কাউকে কোন কাজে নিযুক্ত করার পর তাকে যথাযথ পারিশ্রমিক প্রদান করার পরও পারিশ্রমিকের অতিরিক্ত কিছু গ্রহণ করাকে গুলূল বা খিয়ানত তথা ঘুষ বলা হয়। তাই প্রত্যেকের জন্য দায়িত্ব ও কর্তব্য হচ্ছে, হক্কুল ইবাদ বা বান্দার হক্ব যথাযথ সম্পাদন করা, আমানত রক্ষা করা ও হালালভাবে উপার্জন করে তা হালাল পথে খরচ করা।নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার প্রতি পবিত্র ছলাত শরীফ-পবিত্র সালাম শরীফ পাঠ করা, পবিত্র মীলাদ শরীফ পাঠ করা, পবিত্র না’ত শরীফ পাঠ করা এবং উনার আলোচনা মুবারক করা ফযীলত, বরকত ও মর্যাদা হাছিলের কারণ।

রেকর্ড উচ্চতা থেকে কমল তেলবাহী সুপারট্যাংকারের ভাড়া

মেসুত প্রকাশ: শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬, রাত ১০:৩৪ আপডেট: ১৪ নভেম্বর, ২০২৬, রাত ২:৩৯

রেকর্ড উচ্চতায় পৌঁছানোর পর বিশ্ববাজারে তেল পরিবহনে ব্যবহৃত বিশালাকৃতির জাহাজ বা সুপারট্যাংকারের ভাড়া কমেছে। মধ্যপ্রাচ্যে জাহাজে নতুন করে হামলা, তেল রপ্তানি কমে যাওয়া এবং যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা শিথিলের সম্ভাবনায় পরিবহন বাজারে এ পরিবর্তন এসেছে। শুক্রবার (১৬ অক্টোবর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, বাল্টিক এক্সচেঞ্জের তথ্য অনুযায়ী, ওমান উপসাগর থেকে চীনে অপরিশোধিত তেল পরিবহনে ব্যবহৃত অতি বৃহৎ তেলবাহী জাহাজের (ভিএলসিসি) ভাড়ার সূচক কমে ৭৭৬-এ দাঁড়িয়েছে। গত সপ্তাহে এই সূচক ৮৪১-এ উঠেছিল, যা চলতি বছরের শুরুতে সূচকটি চালুর পর সর্বোচ্চ পর্যায়।

ইরান যুদ্ধ শুরুর পর থেকে তেলবাহী জাহাজের ভাড়া ধারাবাহিকভাবে বেড়েছিল। তবে সাম্প্রতিক সময়ে মধ্যপ্রাচ্যে জাহাজে হামলার পর ওই অঞ্চলের পরিবহন ব্যয় বৃদ্ধি এবং তেল রপ্তানির পরিমাণ কমে যাওয়ায় ওমান উপসাগর থেকে চীনগামী রুটে জাহাজের চাহিদা হ্রাস পেয়েছে।

কে-প্লার বিশ্লেষক ম্যাথিউ রাইট বলেন, সাম্প্রতিক হামলার পর ওমান উপসাগরীয় রুটে ভাড়া কমেছে। মধ্যপ্রাচ্য উপসাগরীয় অঞ্চলে পরিবহন ব্যয় বেড়ে যাওয়ায় তেল রপ্তানির পরিমাণ কমেছে, যার প্রভাব পড়েছে এই রুটে ট্যাংকারের চাহিদায়।

তেল পরিবহনে ব্যবহৃত নিষেধাজ্ঞার আওতাধীন কিছু জাহাজের ওপর বিধিনিষেধ তুলে নেওয়ার সম্ভাবনাও ভাড়া কমার পেছনে ভূমিকা রেখেছে।

স্পার্টা কমোডিটিজের বিশ্লেষক মাইকেল রায়ান বলেন, যুক্তরাষ্ট্রের ট্রাম্প প্রশাসনের পক্ষ থেকে তথাকথিত ‘শ্যাডো ফ্লিট’-এর কিছু ট্যাংকারের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহারের সম্ভাবনা নিয়ে মন্তব্যের পর জাহাজভাড়া কমেছে। এসব নিষেধাজ্ঞা তুলে নেওয়া হলে তেল পরিবহনে ব্যবহারযোগ্য জাহাজের সংখ্যা বাড়তে পারে।

‘শ্যাডো ফ্লিট’ বলতে সাধারণত এমন একদল জাহাজকে বোঝানো হয়, যেগুলো বিভিন্ন নিষেধাজ্ঞার আওতায় থাকা দেশ থেকে তেল পরিবহনে ব্যবহৃত হয় এবং অনেক ক্ষেত্রে প্রচলিত আন্তর্জাতিক নিয়ন্ত্রণব্যবস্থার বাইরে পরিচালিত হয়।

জাহাজভাড়া কমতে শুরু করলেও বিশ্ব জ্বালানি পরিবহন বাজারের ওপর ভূরাজনৈতিক উত্তেজনার চাপ এখনও রয়েছে। ইরানকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধের কারণে হরমুজ প্রণালি দিয়ে তেল পরিবহনে জাহাজ থেকে জাহাজে তেল স্থানান্তরের ব্যবহার বেড়েছে। এতে ট্যাংকারের চাহিদাও বৃদ্ধি পেয়েছে।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, পশ্চিম আফ্রিকা থেকে এশিয়ায় তেল পরিবহনের মতো অন্যান্য গুরুত্বপূর্ণ রুটেও চলতি সপ্তাহে জাহাজভাড়া রেকর্ড উচ্চতা থেকে কমেছে।

তবে পরিবহন ব্যয় দীর্ঘ সময় বেশি থাকলে তা মূল্যস্ফীতির চাপ বাড়াতে পারে। এর ফলে ব্যবসাপ্রতিষ্ঠানের পরিচালন ব্যয় বৃদ্ধি পাওয়ার পাশাপাশি ভোক্তাদেরও বেশি খরচ বহন করতে হতে পারে।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মন্তব্য লিখুন

অনুমোদনের পর মন্তব্য প্রকাশ হবে। মোবাইল/ইমেইল প্রকাশ করা হবে না।

আরও পড়ুন

সব ›
বাহরাইনে ইরানের হামলা, জানাল যুক্তরাষ্ট্র বাহরাইনকে লক্ষ্য করে ড্রোন হামলা চালিয়েছে ইরান। তবে মার্কিন সামরিক বাহিনীর দাবি দেশটির দিকে পাঠানো ইরানি ড্রোন… ৪১ মিনিট আগে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়র সাঈদ খোকন গ্রেপ্তার ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়র সাঈদ খোকন গ্রেপ্তার ১২ ঘণ্টা আগে হাসিনাকে ফেরাতে ভারত কোনো শর্ত দেয়নি -পররাষ্ট্র প্রতিমন্ত্রী হাসিনাকে ফেরাতে ভারত কোনো শর্ত দেয়নি -পররাষ্ট্র প্রতিমন্ত্রী ১৫ ঘণ্টা আগে আগুন সন্ত্রাস করে জনগণের সমর্থন পাবে না দুর্বৃত্তরা -আবদুস সালাম আগুন সন্ত্রাস করে জনগণের সমর্থন পাবে না দুর্বৃত্তরা -আবদুস সালাম ১৫ ঘণ্টা আগে বান্দরবানের ত্রিদেশীয় সীমান্ত থেকে আটক ৮ বান্দরবানের ত্রিদেশীয় সীমান্ত থেকে আটক ৮ ১৫ ঘণ্টা আগে বিএনপি ও তিন অঙ্গসংগঠনকে মাঠে সক্রিয় থাকার নির্দেশ তারেক রহমানের বিএনপি ও তিন অঙ্গসংগঠনকে মাঠে সক্রিয় থাকার নির্দেশ তারেক রহমানের ১৫ ঘণ্টা আগে পড়ে আছে ৩৫৮ কোটি টাকার লাগেজ ভ্যান -কোচে রূপান্তরের পরিকল্পনা পড়ে আছে ৩৫৮ কোটি টাকার লাগেজ ভ্যান -কোচে রূপান্তরের পরিকল্পনা ১৫ ঘণ্টা আগে সীমান্তে সর্বোচ্চ সতর্ক বিজিবি, নজরদারিতে নাইট ভিশন-থার্মাল ড্রোন সীমান্তে সর্বোচ্চ সতর্ক বিজিবি, নজরদারিতে নাইট ভিশন-থার্মাল ড্রোন ১৫ ঘণ্টা আগে খেলাপি ঋণ বেড়ে ৬ লাখ কোটি টাকা খেলাপি ঋণ বেড়ে ৬ লাখ কোটি টাকা ১৫ ঘণ্টা আগে দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা কাঠামো ঢেলে সাজানোর বড় উদ্যোগ নিয়েছে সরকার দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা কাঠামো ঢেলে সাজানোর বড় উদ্যোগ নিয়েছে সরকার ১৫ ঘণ্টা আগে পোশাকশ্রমিকদের নিম্নতম মজুরি বোর্ডের সভা স্থগিত পোশাকশ্রমিকদের নিম্নতম মজুরি বোর্ডের সভা স্থগিত ১৫ ঘণ্টা আগে রোগ পরীক্ষা করিয়ে বছরে ১,৮৬১ কোটি টাকা কমিশন পান চিকিৎসকেরা রোগ পরীক্ষা করিয়ে বছরে ১,৮৬১ কোটি টাকা কমিশন পান চিকিৎসকেরা ১৬ ঘণ্টা আগে