মঙ্গলবার

হিজরী
০৬ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৮ হিজরী সন
শামসী
১৯ সাদিস, ১৩৯৪ শামসী সন
ঈসায়ী
১৭ নভেম্বর, ২০২৬ খ্রি:
বাংলা
০২ অগ্রহায়ণ, ১৪৩৩ ফসলী সন

আজকের নামাযের সময়

  • ফজর৪:৫৭
  • যোহর১১:৪৪
  • আছর৩:৩৮
  • মাগরিব৫:১৮
  • ইশা৬:৩২

সাহরীর শেষ ৪:৫২ · ইফতার ৫:১৮

পূর্ণ নামাযের সময়সূচি দেখুন ›
দৈনিক আল-ইহসান

মহাসম্মানিত প্রতিষ্ঠাতা ও পৃষ্ঠপোষক

খলীফাতুল্লাহ, খলীফাতু রসূলিল্লাহ, রঊফুর রহীম, রহমাতুল্লিল ‘আলামীন, ছাহিবু সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, ছাহিবে নেয়ামত, আস সাফফাহ, আল জাব্বারিউল আউওয়াল, আল ক্বউইউল আউওয়াল, হাবীবুল্লাহ, মুত্বহ্হার, মুত্বহ্হির, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, ক্বায়িম মাক্বামে হাবীবুল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মাওলানা মামদূহ মুর্শিদ ক্বিবলা

সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম

আল হাসানী ওয়াল হুসাইনী ওয়াল কুরাঈশী, রাজারবাগ শরীফ, ঢাকা।

خَلِيْفَةُ اللهِ، خَلِيْفَةُ رَسُوْلِ اللهِ، رَءُوْفٌ رَّحِيْمٌ، رَحْـمَةٌ لِّلْعَالَـمِيْـنَ، صَاحِبُ سَيِّدِ سَيِّدِ الْاَعْيَادِ شَرِيْفٍ، صَاحِبِ نِعْمَتْ، اَلسَّفَّاحُ، اَلْـجَبَّارِىُّ الْاَوَّلُ، اَلْـقَوِىُّ الْاَوَّلُ، حَبِيْبُ اللهِ، مُطَهِّرٌ، اَهْلُ بَــيْتِ رَسُوْلِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَائِمُ مَقَامِ حَبِيْبِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، مَوْلـٰـنَا مَـمْدُوْحْ مُرْشِدْ قِـبْـلَةْ

سَيِّدُنَا حَضْرَتْ سُلْطَانٌ نَّصِيْـرٌ عَلَيْهِ السَّلَامُ

اَلْـحَسَنِـىُّ وَالْـحُسَيْنِـىُّ وَالْقُرَيْشِىُّ، رَاجَارْبَاغُ شَرِيْفٌ، دَاكَا

উনার মুবারক পৃষ্ঠপোষকতায় পরিচালিত আহলে সুন্নাত ওয়াল জামায়াত উনার আক্বীদায় প্রতিষ্ঠিত শরীয়তসম্মত একমাত্র আন্তর্জাতিক পত্রিকা

শিরোনাম
বাহরাইনে ইরানের হামলা, জানাল যুক্তরাষ্ট্রঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়র সাঈদ খোকন গ্রেপ্তারজাতীয় বিশ্ববিদ্যালয় ৩ দিন বন্ধ ঘোষণামিরপুরে রাজধানী পরিবহনের বাসে আগুন, আটক ২ইউএফএস পরিচালকের বিদেশ যাওয়ার আদেশ হাইকোর্টে স্থগিতঘনকুয়াশায় ভৈরব নদে জাহাজের ধাক্কা, বালুভর্তি বাল্কহেড ডুবলবঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ, টানা ৪ দিন বজ্রসহ বৃষ্টির পূর্বাভাসপাবলিক প্রকিউরমেন্ট দ্বিতীয় সংশোধন বিল ২০২৬ সংসদে পাসসম্মানিত ইসলামী শরীয়ত উনার ফতওয়া অনুযায়ী- কাউকে কোন কাজে নিযুক্ত করার পর তাকে যথাযথ পারিশ্রমিক প্রদান করার পরও পারিশ্রমিকের অতিরিক্ত কিছু গ্রহণ করাকে গুলূল বা খিয়ানত তথা ঘুষ বলা হয়। তাই প্রত্যেকের জন্য দায়িত্ব ও কর্তব্য হচ্ছে, হক্কুল ইবাদ বা বান্দার হক্ব যথাযথ সম্পাদন করা, আমানত রক্ষা করা ও হালালভাবে উপার্জন করে তা হালাল পথে খরচ করা।নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার প্রতি পবিত্র ছলাত শরীফ-পবিত্র সালাম শরীফ পাঠ করা, পবিত্র মীলাদ শরীফ পাঠ করা, পবিত্র না’ত শরীফ পাঠ করা এবং উনার আলোচনা মুবারক করা ফযীলত, বরকত ও মর্যাদা হাছিলের কারণ।

সাইয়্যিদুল আওলিয়া, মাহবূবে সুবহানী, কুতুবে রব্বানী, গওছুল আ’যম, মুজাদ্দিদুয যামান, সুলত্বানুল আরিফীন, মুহিউদ্দীন, আওলাদে রসূল সাইয়্যিদুনা হযরত বড়পীর ছাহিব রহমতুল্লাহি আলাইহি (২১৪)

এ্যাডমিন-বোস্তামি আলম প্রকাশ: শুক্রবার, ২৪ মার্চ, ২০২৩, রাত ৩:৪৮
সাইয়্যিদুল আওলিয়া, মাহবূবে সুবহানী, কুতুবে রব্বানী, গওছুল আ’যম, মুজাদ্দিদুয যামান, সুলত্বানুল আরিফীন, মুহিউদ্দীন, আওলাদে রসূল সাইয়্যিদুনা হযরত বড়পীর ছাহিব রহমতুল্লাহি আলাইহি (২১৪)

ইলমে ফিক্বাহ ও ইলমে তাসাউফ হাছিলের জন্য বাগদাদ শরীফ-এ গমন
মহান আল্লাহ পাক এবং উনার হাবীব, সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাদের মা’রিফত, মুহব্বত, তায়াল্লুক, নিছবত হাছিলের ক্ষেত্রে ইলিমের বিকল্প নেই। ইলিমহীন ব্যক্তি কখনও আল্লাহ পাক উনার নৈকট্য লাভ করতে পারে না। তবে শুধুমাত্র ইলমে ফিক্বাহ বা যাহিরী ইলিম দ্বারা সে উদ্দেশ্য সফল হয় না। বরং ইলমে তাছাউফ-এ পূর্ণতা না থাকলে ইলমে ফিক্বাহ বা যাহিরী ইলিম অধিকাংশ ক্ষেত্রে জাহান্নামী হওয়ার কারণ হয়। মহান আল্লাহ পাক এবং উনার হাবীব নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাদের থেকে বিমুখ হয়ে গইরুল্লাহতে মশগুল হতে হয়। যা স্পষ্টই গোমরাহী বা পথ ভ্রষ্টতা, কুফরী। সেহেতু ইলমে ফিক্বাহ শিক্ষার পাশাপাশি ইলমে তাছাউফও জরুরত আন্দাজ শিক্ষা করা ফরযে আইন।
সঙ্গতকারণে মহান আল্লাহ পাক এবং উনার হাবীব সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাদের মাহবুব বান্দা ও উম্মতগণের মন ও মনন সবসময়ই এ দু’প্রকার ইলিম তালাশী হয়ে থাকেন। ইলিম তালাশের মধ্যে উনারা ইতমিনান পান। সারা দুনিয়ার সমস্ত ইলিম হাছিল করেও উনারা পরিতৃপ্ত হতে পারেন না। বরং হাছিলের এই আশা উত্তরোত্তর বৃদ্ধি পেতেই থাকে। গাউছুল আ’যম, সাইয়্যিদুল আউলিয়া, আওলাদে রসূল হযরত বড়পীর ছাহিব রহমতুল্লাহি আলাইহি উনার ক্ষেত্রেও তার ব্যতিক্রম হয়নি।
সম্মানিত পিতা হযরত আবু ছলেহ মুসা জঙ্গি দোস্ত রহমতুল্লাহি আলাইহি উনার বর্তমানে গাউছুল আ’যম, সাইয়্যিদুল আওলিয়া, আওলাদে রসূল সাইয়্যিদুনা হযরত বড়পীর ছাহিব রহমতুল্লাহি আলাইহি উনাকে সাংসারিক কোনো কাজ করতে হয়নি। তিনি কেবল পড়ালেখা ও ইবাদত-বন্দেগী, যিকির-ফিকিরে রত থাকতেন। কিন্তু পিতার বিছাল শরীফের পর পিতার একমাত্র সন্তান হওয়ার কারণে সংসারের যাবতীয় দায়-দায়িত্ব উনারই উপর পড়ে। লোকের অভাবে বাধ্য হয়ে দৈনন্দিন বাজার করা থেকে শুরু করে গো-চারণ পর্যন্ত সাংসারিক যাবতীয় কার্যাবলী নিজেকেই করতে হতো। এগুলো উনার ইলিম হাছিল এবং ইবাদত-বন্দেগী, যিকির-ফিকিরে যথেষ্ট প্রতিবন্ধক হয়ে দাঁড়ালো। এসব কিছুই উনার সহ্য হচ্ছিল না। পরিশেষে উনার মুবারক অন্তরের এ ব্যাকুলতার কথা যথাসময়ে বৃদ্ধা মাতা উম্মুল খইর, আমাতুল জাব্বার, আওলাদে রসূল হযরত ফাতিমা রহমতুল্লাহি আলাইহা উনাকে জানালেন। আর মায়ের কাছ থেকে আশানুরূপ জওয়াবই পেয়েছিলেন।
সতেরো বছর বয়স মুবারক অতিক্রম করে যখন আঠার বছর বয়স মুবারক-এ একদা আরাফার দিনে তিনি গরু নিয়ে নিজের জমি চাষ করতে যাচ্ছিলেন। এমন সময় সেই গরু উনার দিকে ফিরে বলল-
يا عبد القادر مابـهذا خلقت وما بهذا امرت
অর্থ: “হে গাউছুল আ’যম, আব্দুল কাদির জিলানী রহমতুল্লাহি আলাইহি! এ কাজের জন্য আপনাকে সৃষ্টি করা হয়নি। আর এ কাজের জন্য আপনাকে আদেশও করা হয়নি।”
সাইয়্যিদুনা গাউছুল আ’যম, সাইয়্যিদুল আউলিয়া, মুজাদ্দিদে যামান, আওলাদে রসূল, সাইয়্যিদুনা হযরত বড়পীর ছাহিব রহমতুল্লাহি আলাইহি স্বয়ং নিজেই বলেন, মহান আল্লাহ পাক প্রদত্ত সেই বাণী শুনে আমি বাড়িতে ফিরে আসলাম। বাড়ির ছাদে আরোহণ করতঃ গভীর চিন্তায় মগ্ন হলাম। এমন সময় দূরে দেখতে পেলাম- একটি বিরাট কাফেলা বাগদাদ শরীফ-এর দিকে যাচ্ছে। আমি এ দৃশ্য দেখে ছাদের উপর আর স্থির থাকতে পারলাম না। ছাদ থেকে নেমে স্নেহময়ী মাতার নিকট মনের অবস্থা ও আরজু ব্যক্ত করলাম। প্রায় আটাত্তর বছর বয়স্কা বৃদ্ধা মাতা দ্বিধাহীন চিত্তে, পরমপ্রিয় চোখের মণি, একমাত্র সহায়-সম্বল, ইলিম পিপাসী পুত্রকে স্বাচ্ছন্দে অনুমতি দিলেন। সাথে দিলেন পিতার রেখে যাওয়া ৮০টি স্বর্ণমুদ্রা থেকে ৪০টি স্বর্ণমুদ্রা। বগলের নিচে জামা আস্তিনের মধ্যে সেলাই করে দিলেন।
মাতা আরো বললেন, “প্রিয় বৎস! মনে রাখবেন আপনার প্রতিপালনকারী একমাত্র আল্লাহ পাক। কাজেই, সদা-সর্বদা উনার উপরই তাওয়াক্কুল বা ভরসা রাখবেন। সবসময় সত্য কথা বলবেন। মিথ্যাকে চরমভাবে ঘৃণার সাথে বর্জন করে চলবেন।” স্নেহময়ী মায়ের যবান মুবারকে উচ্চারিত উপদেশ শুনে অক্ষরে অক্ষরে প্রতিপালন করার দৃঢ় প্রতিজ্ঞা করতঃ ক্বদমবুছি করে বাগদাদ শরীফ-এর দিকে রওয়ানা হলেন। উনারা হামদান-এর নিকটবর্তী স্থানে পৌঁছলে ষাটজন ডাকাত কাফেলা আক্রমণ করে সকলের পুরো ধনসম্পদ লুট করে নিল। একজন ডাকাত এসে উনাকে বললো, যুবক! আপনার কাছে কি কিছু আছে? তিনি বললেন, হ্যাঁ, জবাব দিতেই ডাকাতটি উনাকে সরদারের কাছে নিয়ে গেল। ডাকাত সরদারকেও একই জবাব দিলেন। সরদার বিস্ময়ে হতবাক হয়ে বললো, এগুলো সন্ধান আপনি কেন দিলেন?
তিনি বললেন, আমার মাতা আমাকে উপদেশ দিয়েছেন, ‘কখনও মিথ্যা বলবেন না” আমি কি আমার মায়ের আদেশ অমান্য করতে পারি? এরূপ জবাব শুনে ডাকাত সরদার উনার হাত মুবারকে বুছা দিলো এবং সাথীদের সবাইকে নিয়ে উনার মুবারক হাতে তওবা করতঃ বাইয়াত হলো। যিকির-ফিকির করে পরবর্তীতে সবাই অতি উঁচু স্তরের ওলীআল্লাহ হয়েছিলেন। সুবহানাল্লাহ! (সংকলিত)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মন্তব্য লিখুন

অনুমোদনের পর মন্তব্য প্রকাশ হবে। মোবাইল/ইমেইল প্রকাশ করা হবে না।

আরও পড়ুন

সব ›
সাইয়্যিদাতু নিসায়িল আলামীন, সাইয়্যিদাতুনা হযরত উম্মুল মু’মিনীন আছ ছানিয়াহ আশার আলাইহাস সালাম উনার সাওয়ানেহ উমরী মুবারক সাইয়্যিদাতু নিসায়িল আলামীন, সাইয়্যিদাতুনা হযরত উম্মুল মু’মিনীন আছ ছানিয়াহ আশার আলাইহাস সালাম উনার সাওয়ানেহ উমরী মুবারক ১ দিন আগে সাইয়্যিদাতুনা হযরত উম্মুল মু’মিনীন আছ ছালিছাহ ছিদ্দীক্বা আলাইহাস সালাম উনার সাওয়ানিহ উমরী মুবারক সাইয়্যিদাতুনা হযরত উম্মুল মু’মিনীন আছ ছালিছাহ ছিদ্দীক্বা আলাইহাস সালাম উনার সাওয়ানিহ উমরী মুবারক ৩ সেপ্টেম্বর, ২০২৬ সাইয়্যিদাতুনা হযরত উম্মুল মু’মিনীন আল ঊলা কুবরা আলাইহাস সালাম উনার সম্মানিত জীবনী মুবারক সাইয়্যিদাতুনা হযরত উম্মুল মু’মিনীন আল ঊলা কুবরা আলাইহাস সালাম উনার সম্মানিত জীবনী মুবারক ১৮ আগস্ট, ২০২৬ নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার মহাসম্মানিত ও মহাপবিত্র দুধমাতা সাইয়্যিদাতুনা হযরত উম্মুর রদ্বা’য়াহ আছ ছানিয়াহ আলাইহাস সালাম উনার সীরত মুবারক নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার মহাসম্মানিত ও মহাপবিত্র দুধমাতা সাইয়্যিদাতুনা হযরত উম্মুর রদ্বা’য়াহ আছ ছানিয়াহ আলাইহাস সালাম উনার সীরত মুবারক ৯ আগস্ট, ২০২৬ মালিকাতুল জান্নাহ, সাইয়্যিদাতুল উম্মাহাত, সাইয়্যিদাতুনা হযরত উম্মু রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার মহাপবিত্র জীবনী মুবারক মালিকাতুল জান্নাহ, সাইয়্যিদাতুল উম্মাহাত, সাইয়্যিদাতুনা হযরত উম্মু রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার মহাপবিত্র জীবনী মুবারক ৭ জুলাই, ২০২৬ আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সাইয়্যিদাতুনা হযরত উম্মুর রদ্বা‘আহ্ আল ঊলা আলাইহাস সালাম উনার বেমেছাল ফযীলত মুবারক আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সাইয়্যিদাতুনা হযরত উম্মুর রদ্বা‘আহ্ আল ঊলা আলাইহাস সালাম উনার বেমেছাল ফযীলত মুবারক ২২ জুন, ২০২৬ সাইয়্যিদাতুনা হযরত উম্মুর রদ্বায়াহ আল ঊলা আলাইহাস সালাম উনার সীরত মুবারক সাইয়্যিদাতুনা হযরত উম্মুর রদ্বায়াহ আল ঊলা আলাইহাস সালাম উনার সীরত মুবারক ২২ জুন, ২০২৬ খাদিমাতু রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সাইয়্যিদাতুনা হযরত উম্মী বা’দা উম্মী আল ঊলা আলাইহাস সালাম উনার জীবনী মুবারক খাদিমাতু রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সাইয়্যিদাতুনা হযরত উম্মী বা’দা উম্মী আল ঊলা আলাইহাস সালাম উনার জীবনী মুবারক ৪ মে, ২০২৬ হযরত আবদুল্লাহ ইবনে আব্বাস রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু (৭) হযরত আবদুল্লাহ ইবনে আব্বাস রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু (৭) ৪ মে, ২০২৬ সাইয়্যিদাতুনা হযরত উম্মুর রদ্বয়াহ আছ্ ছানিয়াহ আলাইহাস সালাম তিনি নূরে মুজাস্সাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার মহাসম্মানিত ও মহাপবিত্র দ্বিতীয় দুধমাতা আলাইহাস সালাম সাইয়্যিদাতুনা হযরত উম্মুর রদ্বয়াহ আছ্ ছানিয়াহ আলাইহাস সালাম তিনি নূরে মুজাস্সাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার মহাসম্মানিত ও মহাপবিত্র দ্বিতীয় দুধমাতা আলাইহাস সালাম ২৪ এপ্রিল, ২০২৬ নূরে মুজাস্সাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার মহাসম্মানিত ও মহাপবিত্র দুধমাতা সাইয়্যিদাতুনা হযরত উম্মুর রদ্বা’য়াহ আছ ছানিয়াহ আলাইহাস সালাম উনার সীরত মুবারক নূরে মুজাস্সাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার মহাসম্মানিত ও মহাপবিত্র দুধমাতা সাইয়্যিদাতুনা হযরত উম্মুর রদ্বা’য়াহ আছ ছানিয়াহ আলাইহাস সালাম উনার সীরত মুবারক ২৪ এপ্রিল, ২০২৬ আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সাইয়্যিদাতুনা হযরত উম্মুর রদ্বা‘আহ্ আল ঊলা আলাইহাস সালাম উনার বেমেছাল ফযীলত মুবারক আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সাইয়্যিদাতুনা হযরত উম্মুর রদ্বা‘আহ্ আল ঊলা আলাইহাস সালাম উনার বেমেছাল ফযীলত মুবারক ১৩ এপ্রিল, ২০২৬