সাইয়্যিদুল আওলিয়া, মাহবূবে সুবহানী, কুতুবে রব্বানী, গওছুল আ’যম, মুজাদ্দিদুয যামান, সুলত্বানুল আরিফীন, মুহিউদ্দীন, আওলাদে রসূল সাইয়্যিদুনা হযরত বড়পীর ছাহিব রহমতুল্লাহি আলাইহি (২২৪)
, ২৯ মুহররমুল হারাম শরীফ, ১৪৪৪ হিজরী সন, ১৮ ছালিছ, ১৩৯১ শামসী সন , ১৭ আগস্ট, ২০২৩ খ্রি:, ০২ ভাদ্র শ্রাবণ, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) পবিত্র দ্বীন শিক্ষা
সাইয়্যিদুল আওলিয়া, মাহবূবে সুবহানী, কুতুবে রব্বানী, হযরত বড়পীর ছাহিব রহমতুল্লাহি আলাইহি উনার দরবার শরীফ-এ মাস ও বছরের উপস্থিতি
সাইয়্যিদুল আওলিয়া, মাহবূবে সুবহানী, কুতুবে রব্বানী, হযরত বড়পীর ছাহিব রহমতুল্লাহি আলাইহি উনার ছাহিবজাদা শায়েখ হযরত সাইফুদ্দীন আব্দুল ওহাব রহমতুল্লাহি আলাইহি তিনি বর্ণনা করেছেন, “এমন কোন মাস ছিলনা, যেটা আমার আব্বাজান উনার খিদমতে হাজির হয়নি। নতুন চাঁদ উদিত হওয়ার আগেই প্রতিটি মাস হাজির হতো এবং মহান আল্লাহ পাক কর্তৃক নির্ধারিত নিয়তিতে সে মাসে কোন দুর্ঘটনা হওয়ার থাকলে, কোন ক্ষতির সম্ভাবনা থাকলে বা কোন রহমত বা কল্যাণ হওয়ার থাকলে, উনাকে সুস্পষ্টভাবে জানিয়ে দেয়া হতো।”
একবার সাইয়্যিদুল আওলিয়া, মাহবূবে সুবহানী, কুতুবে রব্বানী, হযরত বড়পীর ছাহিব রহমতুল্লাহি আলাইহি উনার খিদমতে কয়েকজন মাশায়িখে ইযাম বসা ছিলেন। তারিখটা ছিল জুমাদাল উখরা শরীফ উনার শেষ দিন, ৫৬০ হিজরী সন।
হযরত বড়পীর ছাহিব রহমতুল্লাহি আলাইহি আলাপ-আলোচনা করছিলেন। এমন সময় এক সুন্দর চেহারাধারী নওজোয়ান দরবার শরীফ-এ প্রবেশ করলো। সালাম দিয়ে বললো- আমি মাহে রজব। আপনাকে মুবারকবাদ জানাতে এসেছি। আমার এ মাসে সাধারণ লোকের অনেক উপকার, তথা সুখ-শান্তি হবে।
বর্ণিত আছে, সে বছর সম্পূর্ণ রজব মাস প্রত্যেকের জন্য খুবই সুখ ও শান্তির হয়েছিল। সেই পবিত্র রজব মাসের শেষ ইয়াওমুল আহাদি বা রোববারও উনারা উনার খিদমতে বসা ছিলেন। উনারা দেখলেন বিকৃত চেহারাধারী একলোক দরবার শরীফ-এ প্রবেশ করে বললো- আসসালামু আলাইকুম, হে ওলীআল্লাহ! আমি শা’বান মাস। আমার এ মাসে বাগদাদ শরীফ-এ বড় ফিতনা-ফ্যাসাদ বা ধ্বংসযজ্ঞ হবে। হেজাযে দুর্ভিক্ষ দেখা দিবে এবং খোরাসানে তরবারির জিহাদ বা যুদ্ধ সংঘটিত হবে। ঠিকই তা হয়েছিল।
একবার সাইয়্যিদুল আওলিয়া, মাহবূবে সুবহানী, কুতুবে রব্বানী, হযরত বড়পীর ছাহিব রহমতুল্লাহি আলাইহি পবিত্র রমাদ্বান শরীফ মাসে অসুস্থ হয়ে পড়েন। আমরা উনার মজলিসে বসা ছিলাম। সেই মজলিসে শায়েখ আলী বিন হায়তী বিন আবু ইউসুফ আব্দুল কাদের সরওয়ার্দী তিনিও উনার কাছে বসা ছিলেন। আরও কয়েকজন মাশায়িখে ইযাম সেই মজলিসে উপস্থিত ছিলেন। আমরা দেখতে পেলাম যে, একজন উজ্জ্বল আকৃতি ও গম্ভীর প্রকৃতির নওজোয়ান এসে বললো-
হে মহান আল্লাহ পাক উনার ওলী! আসসালামু আলাইকুম। আমি মাহে রমাদ্বান শরীফ। আমি আপনার কাছে ক্ষমা প্রার্থনা করার জন্য হাজির হয়েছি। এ মাসে আমি আপনাকে বিদায় জানাচ্ছি। আর ঠিকই ওই বছরই পরবর্তী রমাদ্বান শরীফ মাস আসার আগেই তিনি মহান আল্লাহ পাক উনার দীদারে গমন করেন।
হযরত শায়েখ আবুল কাসেম ওমর বিন মাসউদ রহমতুল্লাহি আলাইহি এবং হযরত শায়েখ আবু হাফস ওমর রহমতুল্লাহি আলাইহি উনারা বর্ণনা করেন, একবার সাইয়্যিদুল আওলিয়া, মাহবূবে সুবহানী, কুতুবে রব্বানী, হযরত বড়পীর ছাহিব রহমতুল্লাহি আলাইহি তিনি সমবেত লোকদের মাথার উপর মেঘমালায় পরিভ্রমণরত ছিলেন। তিনি বললেন, সূর্য যতক্ষণ আমাকে সালাম না দেয়, ততক্ষণ উদিত হয়না। প্রতিটি নতুন বছর শুরুর আগে আমার কাছে আসে এবং ঘটমান গুরুত্বপূর্ণ ঘটনাসমূহ সম্পর্কে আমাকে অবহিত করে। অনুরূপ মাস ও সপ্তাহ আমার কাছে এসে সালাম করে এবং স্বীয় কালে ঘটমান ঘটনাবলী সম্পর্কে আমাকে অবহিত করে। (যুবদাতুল আছার)
-কাওছার আহমদ
এ সম্পর্কিত আরো সংবাদ
-
মহাসম্মানিত সুন্নত তরীক্বায় দোয়ার খাযীনাহ (১০)
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ছবি তোলা হারাম, যা জাহান্নামী হওয়ার কারণ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সম্মানিত আশূরা শরীফ উনাকে যারা সম্মান করবে তাদের জন্য-
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সম্মানিত শরীয়ত উনার ফায়ছালা মতে কুলাঙ্গার ইয়াযীদ লা’নাতুল্লাহি আলাইহি কাট্টা কাফির ও চিরজাহান্নামী (১)
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
পৃথিবীকে পরিবর্তন করার চেয়ে নিজেকে পরিবর্তন করা সহজ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
পর্দা রক্ষা করা ফরজ, বেপর্দা হওয়া ব্যভিচারের সমতুল্য
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
৩টি বিষয় কেবল তিনটি অবস্থায়ই জানা যায়।
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সম্মানিত মীলাদ শরীফ পাঠে অনন্য তাজদীদ মুবারক (৪)
২৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ইসলামী শরীয়ত মুতাবিক- ছবি তোলা হারাম
২৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
২৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার)












