সাইয়্যিদুল আওলিয়া, মাহবূবে সুবহানী, কুতুবে রব্বানী, গওছুল আ’যম, মুজাদ্দিদুয যামান, সুলত্বানুল আরিফীন, মুহিউদ্দীন, আওলাদে রসূল সাইয়্যিদুনা হযরত বড়পীর ছাহিব রহমতুল্লাহি আলাইহি (২১৬)
, ০৬ শাওওয়াল শরীফ, ১৪৪৪ হিজরী সন, ২৭ হাদি ‘আশির, ১৩৯০ শামসী সন , ২৭ এপ্রিল, ২০২৩ খ্রি:, ১৪ বৈশাখ, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) পবিত্র দ্বীন শিক্ষা
ويهدى اليه من ينيب
অর্থ: “যে ব্যক্তি মহান আল্লাহ পাক উনার দিকে রুজু হন তথা রিয়াজত-মাশাক্কাত করেন আল্লাহ পাক তাকে হিদায়েত বা সঠিক পথের সন্ধান দেন।” (সূরা শুরা : আয়াত শরীফ ১৩)
মহান আল্লাহ পাক তিনি আরো বলেন-
والذين جاهدوا فينا لنهدينهم سبلنا
অর্থ: “যারা আমার পথে তথা মা’রিফাত, মুহব্বত, সন্তুষ্টি-রেযামন্দি, তায়াল্লুক নিছবত লাভের জন্য মুজাহাদা তথা রিয়াজত-মাশাক্কাত করে আমি অবশ্যই অবশ্যই তাদেরকে আমার সেই পথের সন্ধান দিয়ে থাকি।” (সূরা আনকাবুত: আয়াত শরীফ ৬৯)
মহান আল্লাহ পাক তিনি আরো বলেন-
وجاهدوا فى سبيله لعلكم تفلحون
অর্থ: “তোমরা মহান আল্লাহ পাক উনার রাস্তায় মুজাহাদা তথা রিয়াজত-মাশাক্কাত করো, অবশ্যই কামিয়াব হবে।” (সূরা মায়িদা : আয়াত শরীফ ৩৫)
মহান আল্লাহ পাক তিনি আরো বলেন-
ان الله لا يغير ما بقوم حتى يغيروا ما بانفسهم
অর্থ: “নিশ্চয়ই মহান আল্লাহ পাক তিনি কোন জাতির অবস্থা পরিবর্তন করেন না; যতক্ষণ না তারা নিজেরা নিজেদের অবস্থা পরিবর্তন করে।” (সূরা রা’দ : আয়াত শরীফ ১১)
মহান আল্লাহ পাক তিনি অন্যত্র বলেছেন-
وان ليس للانسان الا ما سعى
অর্থ: “আর মানুষ যা চেষ্টা-কোশেশ করে তাই পায়।” (সূরা নজম : আয়াত শরীফ ৩৯)
তবে একথা অবশ্যই মনে রাখতে হবে যে, মহান আল্লাহ পাক উনার রহমত ব্যতীত কোন কিছুই সম্ভব নয়। কাজেই যারা মনে করে, শুধু চেষ্টা কোশেশ বা রিয়াজত-মাশাক্কাত দ্বারাই সব হাছিল হবে তারা কামিয়াবী লাভ করতে পারে না। জীবনের প্রতিটি ক্ষেত্রে ব্যর্থতার গ্লানি বহন করতে থাকে। পক্ষান্তরে যারা ভাগ্যের উপর দোষারোপ করে রিয়াজত-মাশাক্কাত বা চেষ্টা-কোশেশ ছেড়ে দিয়ে উচ্চাকাঙ্খা করে তারাও জীবনের অভিষ্ট লক্ষ্যে পৌঁছতে পারে না। খলীফাতুল মুসলিমীন, আমীরুল মু’মিনীন, বাবুল ইলমে ওয়াল হিকাম, হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহাহূ আলাইহিস সালাম তিনি তাদের সম্পর্কে বলেন, “যারা বিনা পরিশ্রমে কামিয়াবীর শীর্ষ চূড়ায় পৌঁছার আশা করে তারা যেন অসম্ভবের পথে সারাটি জীবন ব্যয় করলো।”
কাজেই, মহান আল্লাহ পাক উনার রহমত দ্বারা সবকিছুই হয়- এ বিশ্বাস দৃঢ়তার সাথে পোষণ করতঃ রিয়াজত-মাশাক্কাত তথা চেষ্টা-কোশেশ করা উচিত। কারণ উক্ত আক্বীদা পোষণ করতঃ রিয়াজত-মাশাক্কাত করলে মহান আল্লাহ পাক এবং উনার হাবীব সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, নূরে মুজাসসাম হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার রহমত, ইহসান লাভ হবে। আর তখনই কামিয়াবীর শীর্ষ চূড়ায় উপনীত হওয়া সহজ ও সম্ভব হয়।
এই রহমত ও ইহসান রয়েছে নিজের শায়েখ বা মুর্শিদ ক্বিবলা উনার ছোহবতে, খিদমতে, তায়াল্লুক-নিসবতে। মহান আল্লাহ পাক তিনি বলেন-
وان الله لـمع الـمحسنين
অর্থ: “নিশ্চয়ই মহান আল্লাহ পাক তিনি মুহসিন তথা ওলীআল্লাহগণ উনাদের সাথে রয়েছেন।” (সূরা আনকাবুত : আয়াত শরীফ ৬৯)
তিনি আরো বলেন-
ان رحمت الله قريب من الـمحسنين
অর্থ: “নিশ্চয়ই মহান আল্লাহ পাক উনার রহমত মুহসিন তথা ওলীআল্লাহগণ উনাদের ছোহবতে রয়েছে।” (সূরা আ’রাফ : আয়াত শরীফ ৫৬)
সাইয়্যিদুল আউলিয়া, গাউসুল আ’যম, মুজাদ্দিদে যামান, আওলাদে রসূল হযরত বড়পীর ছাহিব রহমতুল্লাহি আলাইহি উনার মুবারক জীবনীতেও তার ব্যতিক্রম হয়নি। বরং অনাগত সকলের জন্য একটি উত্তম আদর্শ হিসেবে পরিগণিত। তিনি বাগদাদ শরীফ-এ ইলমে ফিক্বাহ শিক্ষা করার পাশাপাশি ইলমে তাছাউফ হাছিলের জন্য শায়খুল মাশায়িখ হযরত আবূ সাঈদ মুবারক মাখযুমী রহমতুল্লাহি আলাইহি উনার নিকট বাইয়াত হন। নিয়মিত ছোহবত ইখতিয়ার করেন। কামিয়াবীর শীর্ষ চূড়ায় পৌঁছার জন্য কঠিন রিয়াজত-মাশাক্কাতে লিপ্ত হন।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
মসজিদে ইবাদত করতে বাধা দেয়া বা মসজিদ উচ্ছেদ করা কুফরী
০৪ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
পবিত্র সূরা দুখান শরীফে বর্ণিত লাইলাতুম মুবারকাই হচ্ছে পবিত্র শবে বরাত; যে রাত্রি মুবারকে সমস্ত প্রজ্ঞাময় বিষয়সমূহের ফায়ছালা করা হয় (৬)
০৪ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
অসংখ্য হাদীছ শরীফ দ্বারা প্রমাণিত- প্রাণীর ছবি হারাম
০৪ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
০৪ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
পবিত্র হাদীছ শরীফ উনার মধ্যে ইরশাদ মুবারক হয়েছে-
০৪ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
পবিত্র কুরআন শরীফ ও পবিত্র সুন্নাহ শরীফ উনাদের দৃষ্টিতে রোযা অবস্থায়- ইনজেকশন, ইনহেলার, স্যালাইন ও টিকা নেয়া অবশ্যই রোযা ভঙ্গের কারণ (৭)
০৪ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ক্বমীছ বা জামা নিছফে সাক্ব পর্যন্ত প্রলম্বিত হওয়া সম্মানিত সুন্নত মুবারক
০৩ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
হযরত ছাহাবায়ে কিরাম রদ্বিয়াল্লাহু তায়ালা আনহুম উনারা অবশ্যই সত্যের মাপকাঠি; অস্বীকারকারীরা কাট্টা কাফির (১২)
০৩ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
মহিলাদের প্রতি মহান আল্লাহ পাক উনার বিশেষ নির্দেশনা মুবারক- পর্দা পালন করা
০৩ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
০৩ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
শরীয়ত বিরোধী কাজ দেখলেই বাধা দেয়া ঈমানের আলামত
০৩ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ইসলামী তাহযীব-তামাদ্দুন উনার অপরিহার্য অংশ- ইসলামী চন্দ্র ক্যালেন্ডার “আত তাক্বউইমুল কামারী” {১}
০৩ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার)












