বুধবার

হিজরী
১৪ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৮ হিজরী সন
শামসী
২৭ সাদিস, ১৩৯৪ শামসী সন
ঈসায়ী
২৫ নভেম্বর, ২০২৬ খ্রি:
বাংলা
১০ অগ্রহায়ণ, ১৪৩৩ ফসলী সন

আজকের নামাযের সময়

  • ফজর৫:০১
  • যোহর১১:৪৬
  • আছর৩:৩৭
  • মাগরিব৫:১৭
  • ইশা৬:৩১

সাহরীর শেষ ৪:৫৬ · ইফতার ৫:১৭

পূর্ণ নামাযের সময়সূচি দেখুন ›
দৈনিক আল-ইহসান

মহাসম্মানিত প্রতিষ্ঠাতা ও পৃষ্ঠপোষক

খলীফাতুল্লাহ, খলীফাতু রসূলিল্লাহ, রঊফুর রহীম, রহমাতুল্লিল ‘আলামীন, ছাহিবু সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, ছাহিবে নেয়ামত, আস সাফফাহ, আল জাব্বারিউল আউওয়াল, আল ক্বউইউল আউওয়াল, হাবীবুল্লাহ, মুত্বহ্হার, মুত্বহ্হির, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, ক্বায়িম মাক্বামে হাবীবুল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মাওলানা মামদূহ মুর্শিদ ক্বিবলা

সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম

আল হাসানী ওয়াল হুসাইনী ওয়াল কুরাঈশী, রাজারবাগ শরীফ, ঢাকা।

خَلِيْفَةُ اللهِ، خَلِيْفَةُ رَسُوْلِ اللهِ، رَءُوْفٌ رَّحِيْمٌ، رَحْـمَةٌ لِّلْعَالَـمِيْـنَ، صَاحِبُ سَيِّدِ سَيِّدِ الْاَعْيَادِ شَرِيْفٍ، صَاحِبِ نِعْمَتْ، اَلسَّفَّاحُ، اَلْـجَبَّارِىُّ الْاَوَّلُ، اَلْـقَوِىُّ الْاَوَّلُ، حَبِيْبُ اللهِ، مُطَهِّرٌ، اَهْلُ بَــيْتِ رَسُوْلِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَائِمُ مَقَامِ حَبِيْبِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، مَوْلـٰـنَا مَـمْدُوْحْ مُرْشِدْ قِـبْـلَةْ

سَيِّدُنَا حَضْرَتْ سُلْطَانٌ نَّصِيْـرٌ عَلَيْهِ السَّلَامُ

اَلْـحَسَنِـىُّ وَالْـحُسَيْنِـىُّ وَالْقُرَيْشِىُّ، رَاجَارْبَاغُ شَرِيْفٌ، دَاكَا

উনার মুবারক পৃষ্ঠপোষকতায় পরিচালিত আহলে সুন্নাত ওয়াল জামায়াত উনার আক্বীদায় প্রতিষ্ঠিত শরীয়তসম্মত একমাত্র আন্তর্জাতিক পত্রিকা

শিরোনাম
নভেম্বরের ২৩ দিনে রেমিট্যান্স এলো ২৪২ কোটি ৮০ লাখ ডলারপূর্বানুমতি ছাড়া বিচারকদের সরকারি গাড়ি কর্মস্থলের বাইরে না নেয়ার নির্দেশরোহিঙ্গা গণহত্যা: যুক্তরাজ্যের আহ্বানে বুধবার বসছে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের বৈঠকপাকিস্তান ও বাংলাদেশের স্পিকারের বৈঠক: সংসদীয় কূটনীতি ও দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারের অঙ্গীকারবেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের সভাপতি হতে লাগবে স্নাতক পাসরাষ্ট্রদূত পদ থেকে মেজর জেনারেল জাহাংগীর আলমকে প্রত্যাহারইসরায়েলে মার্কিন সামরিক সহায়তা বন্ধে মামদানির কড়া বার্তাঢাকায় ৩ হাজার পরিবেশবান্ধব বাস চালুর পরিকল্পনা সরকারেরঢাকা-রিয়াদ-ঢাকা রুটে ফ্লাইট স্থগিতের মেয়াদ বাড়লআন্তর্জাতিক মানের গবেষণাচর্চায় শিক্ষকদের প্রশিক্ষণ দিলো নোবিপ্রবি
ছহিবু সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, আস সাফফাহ, আল জাব্বারিউল আউওয়াল, আল ক্বউইউল আউওয়াল, হাবীবুল্লাহ, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মাওলানা মামদূহ মুর্শিদ ক্বিবলা

সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ

পবিত্র সাইয়্যিদু সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ তথা পবিত্র ঈদে নূরুত তাশরীফে রসূলিল্লাহি হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম পালন করা ফরয (৬৬)
Asrar প্রকাশ: সোমবার, ৫ অক্টোবর, ২০২৬, সকাল ৭:১৩
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ

এটা বলে সেই মজূসী উনাদেরকে নিয়ে গেল। নিয়ে গিয়ে সত্যিই সে মজূসী উনাদেরকে থাকার জন্য ভালো ঘর দিল। উনাদেরকে সে কিছু কাপড়-চোপড় কিনে দিল, খাবারের সুবন্দবস্ত করে দিল সেই মজূসী। এরপর সে বলল, আপনাদের যা কিছু প্রয়োজন হবে আমাকে জানাবেন। আমি ইনশাআল্লাহ ব্যবস্থা করে দিব।
এ দিকে তো উনারা এসে এখানে আশ্রয় নিলেন। ইতমিনানের সাথে অবস্থান করতে লাগলেন। সেই রাত্রে ঐ কাজী ছাহেব সেতো একটা স্বপ্ন দেখতে লাগল। সে স্বপ্নে দেখতে লাগল জান্নাতের বালাখানা, বড় বালাখানা জান্নাতে তৈরী করা হচ্ছে এবং আখিরী নবী, হাবীবুল্লাহ, সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, খাতামুন্ নাবিয়্যীন হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি সেখানে উপস্থিত রয়েছেন। সেটা দেখে সেই কাজী ছাহেব জিজ্ঞাসা করল, ইয়া রসূলাল্লাহ, ইয়া হাবীবাল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম! এগুলো কি তৈরী করা হচ্ছে? নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি বললেন, এগুলো বড় বড় বালাখানা তৈরী করা হচ্ছে। কাদের জন্য? মুসলমানদের জন্য। মুসলমানদের জন্য, ঈমানদারদের জন্য বড় বড় বালাখানা তৈরী করা হচ্ছে।
তখন সেই কাজী ছাহেব বলল, ইয়া রসূলাল্লাহ, ইয়া হাবীবাল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম! আমাকে একটা বালাখানা দান করুন। নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি জিজ্ঞেস করলেন যে, তুমি কে?
সে কাজী ছাহেব বলল, আমি তো মুসলমান, ঈমানদার। কাজেই, আমাকে একটা বালাখানা দান করুন। নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি বললেন, তুমি যে মুসলমান হয়েছ তোমার কোন দলীল আছে কি? মহান আল্লাহ পাক উনার হাবীব ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি সরাসরি জিজ্ঞেস করলেন, তুমি মুসলমান দাবি করতেছ তোমার কি দলীল রয়েছে?
তখন সেই কাজী ছাহেব বলল, ইয়া রসূলাল্লাহ, ইয়া হাবীবাল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম! আমি তো মুসলমান।
নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি বললেন, দলীল পেশ না করতে পারলে তুমিতো বালাখানা পাবে না। কারণ তোমার বাড়িতে আমার আওলাদ যারা তারা গিয়েছিল। তুমি তাঁদের কাছে দলীল তলব করেছ, নসবনামা তলব করেছিলে। তারাতো বলেছিলই তারা আমার আওলাদ। তারপরও তুমি দলীল তলব করে নসবনামা দেখাতে পারেনি সেজন্য তাদের কোন প্রকার সাহায্য সহযোগিতার ব্যবস্থা করনি। কাজেই, তোমার যদি বালাখানা পেতে হয় তাহলে তুমি যে মুসলমান তার দলীল পেশ করতে হবে।
এ কথা যখন মহান আল্লাহ পাক উনার হাবীব ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বললেন শক্তভাবে; সেই কাজী ছাহেব ভয় পেয়ে তার ঘুম ভেঙ্গে গেল। ঘুম থেকে উঠে সে অনেক কান্নাকাটি করল, ইস্তিগ্ফার-তওবাহ করল। সে সংবাদ নিল সেই আওলাদে রসূল মহিলা এবং উনার আল-আওলাদ উনারা কোথায় উঠেছেন।
সংবাদ নিয়ে জানতে পারল, এক মজূসীর বাড়িতে উঠেছেন। সেই মজূসী সম্পদশালী ছিল, প্রভাবশালী ছিল। সংবাদ নিয়ে কাজী ছাহেব সেখানে আসল। এসে বলল, হে মজূসী ব্যক্তি! তুমি এক কাজ করো, উনাদেরকে আমার কাছে ফিরিয়ে দাও। উনাদের আমি সর্বপ্রকার খিদমত করব। আরো উপরন্তু তোমাকে আমি এক হাজার দিরহাম হাদিয়া দিব, দান করব। যখন কাজী ছাহেব এসব কথা বলতে লাগল তখন মজূসী ব্যক্তি বলল, হে কাজী ছাহেব আপনি কেন একথা বলতেছেন? তখন সে স্বপ্নের কথা বলল।
এটা শুনে সেই মজূসী ব্যক্তি বলল, হে কাজী ছাহেব! যেই মহান আল্লাহ পাক উনার হাবীব ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আপনাকে বালাখানা দান করেননি সেই মহান আল্লাহ পাক উনার হাবীব ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আমাকে এবং আমার যারা আল-আওলাদ রয়েছে স্ত্রীসহ সকলকে মুসলমান করে ঐ বালাখানায় জান্নাতে প্রবেশ করিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ! আপনি কি চান, আমি মাত্র এক হাজার দিরহামের বিনিময়ে আমার সেই জান্নাত আপনার কাছে বিক্রি করে দেই। এটা কস্মিনকালেও সম্ভব নয়। আমি যেহেতু আওলাদে রসূলকে তা’যীম করেছি, তাকরীম করেছি, সম্মান করেছি এবং আমি উনাদেরকে ওয়াদা দিয়েছি যে, আমি আজীবন উনাদের খিদমত করে যাব। এই ওছীলায় কি হল? নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি কি করলেন? নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি এসে আমাদেরকে তওবাহ পড়িয়েছেন, ঈমান দিয়েছেন এবং আমাদের সবাইকে জান্নাতের বালাখানায় প্রবেশ করিয়েছেন এবং বলেছেন, ঐ বালাখানাগুলো মহান আল্লাহ পাক তিনি আমাদেরকে দান করেছেন, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি দান করেছেন। সুবহানাল্লাহ!

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মন্তব্য লিখুন

অনুমোদনের পর মন্তব্য প্রকাশ হবে। মোবাইল/ইমেইল প্রকাশ করা হবে না।

আরও পড়ুন

সব ›
বেপর্দা সর্বপ্রকার অনিষ্ট ও ফিতনা-ফাসাদের মূল বেপর্দা সর্বপ্রকার অনিষ্ট ও ফিতনা-ফাসাদের মূল ৮ ঘণ্টা আগে সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ ৮ ঘণ্টা আগে প্রাণীর ছবি তোলা কবীরা গুনাহ ও অসন্তুষ্টির কারণ প্রাণীর ছবি তোলা কবীরা গুনাহ ও অসন্তুষ্টির কারণ ১ দিন আগে সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ ১ দিন আগে পবিত্র নামাযের মাসয়ালা-মাসায়িল পবিত্র নামাযের মাসয়ালা-মাসায়িল ২ দিন আগে বেপর্দা সর্বপ্রকার অনিষ্ট ও ফিতনা-ফাসাদের মূল বেপর্দা সর্বপ্রকার অনিষ্ট ও ফিতনা-ফাসাদের মূল ২ দিন আগে সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ ২ দিন আগে মহান আল্লাহ পাক তিনি ইরশাদ মুবারক করেন- মহান আল্লাহ পাক তিনি ইরশাদ মুবারক করেন- وَقَاتِلُوا الْمُشْرِكِينَ كَافَّةً كَمَا يُقَاتِلُونَكُمْ كَافَّةً وَ… ২ দিন আগে ‘আলাইহিস সালাম’ ব্যবহার নিয়ে বাতিল ফিরকাদের আপত্তি খন্ডন (৪) ‘আলাইহিস সালাম’ ব্যবহার নিয়ে বাতিল ফিরকাদের আপত্তি খন্ডন (৪) ৩ দিন আগে অসংখ্য হাদীছ শরীফ দ্বারা প্রমাণিত- প্রাণীর ছবি হারাম অসংখ্য হাদীছ শরীফ দ্বারা প্রমাণিত- প্রাণীর ছবি হারাম ৩ দিন আগে সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ ৩ দিন আগে অকাট্য দলীল দ্বারা সুস্পষ্টভাবে “গান-বাজনা” হারাম অকাট্য দলীল দ্বারা সুস্পষ্টভাবে “গান-বাজনা” হারাম ৩ দিন আগে