মঙ্গলবার

হিজরী
০৬ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৮ হিজরী সন
শামসী
১৯ সাদিস, ১৩৯৪ শামসী সন
ঈসায়ী
১৭ নভেম্বর, ২০২৬ খ্রি:
বাংলা
০২ অগ্রহায়ণ, ১৪৩৩ ফসলী সন

আজকের নামাযের সময়

  • ফজর৪:৫৭
  • যোহর১১:৪৪
  • আছর৩:৩৮
  • মাগরিব৫:১৮
  • ইশা৬:৩২

সাহরীর শেষ ৪:৫২ · ইফতার ৫:১৮

পূর্ণ নামাযের সময়সূচি দেখুন ›
দৈনিক আল-ইহসান

মহাসম্মানিত প্রতিষ্ঠাতা ও পৃষ্ঠপোষক

খলীফাতুল্লাহ, খলীফাতু রসূলিল্লাহ, রঊফুর রহীম, রহমাতুল্লিল ‘আলামীন, ছাহিবু সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, ছাহিবে নেয়ামত, আস সাফফাহ, আল জাব্বারিউল আউওয়াল, আল ক্বউইউল আউওয়াল, হাবীবুল্লাহ, মুত্বহ্হার, মুত্বহ্হির, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, ক্বায়িম মাক্বামে হাবীবুল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মাওলানা মামদূহ মুর্শিদ ক্বিবলা

সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম

আল হাসানী ওয়াল হুসাইনী ওয়াল কুরাঈশী, রাজারবাগ শরীফ, ঢাকা।

خَلِيْفَةُ اللهِ، خَلِيْفَةُ رَسُوْلِ اللهِ، رَءُوْفٌ رَّحِيْمٌ، رَحْـمَةٌ لِّلْعَالَـمِيْـنَ، صَاحِبُ سَيِّدِ سَيِّدِ الْاَعْيَادِ شَرِيْفٍ، صَاحِبِ نِعْمَتْ، اَلسَّفَّاحُ، اَلْـجَبَّارِىُّ الْاَوَّلُ، اَلْـقَوِىُّ الْاَوَّلُ، حَبِيْبُ اللهِ، مُطَهِّرٌ، اَهْلُ بَــيْتِ رَسُوْلِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَائِمُ مَقَامِ حَبِيْبِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، مَوْلـٰـنَا مَـمْدُوْحْ مُرْشِدْ قِـبْـلَةْ

سَيِّدُنَا حَضْرَتْ سُلْطَانٌ نَّصِيْـرٌ عَلَيْهِ السَّلَامُ

اَلْـحَسَنِـىُّ وَالْـحُسَيْنِـىُّ وَالْقُرَيْشِىُّ، رَاجَارْبَاغُ شَرِيْفٌ، دَاكَا

উনার মুবারক পৃষ্ঠপোষকতায় পরিচালিত আহলে সুন্নাত ওয়াল জামায়াত উনার আক্বীদায় প্রতিষ্ঠিত শরীয়তসম্মত একমাত্র আন্তর্জাতিক পত্রিকা

শিরোনাম
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়র সাঈদ খোকন গ্রেপ্তারজাতীয় বিশ্ববিদ্যালয় ৩ দিন বন্ধ ঘোষণামিরপুরে রাজধানী পরিবহনের বাসে আগুন, আটক ২ইউএফএস পরিচালকের বিদেশ যাওয়ার আদেশ হাইকোর্টে স্থগিতঘনকুয়াশায় ভৈরব নদে জাহাজের ধাক্কা, বালুভর্তি বাল্কহেড ডুবলবঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ, টানা ৪ দিন বজ্রসহ বৃষ্টির পূর্বাভাসপাবলিক প্রকিউরমেন্ট দ্বিতীয় সংশোধন বিল ২০২৬ সংসদে পাসসম্মানিত ইসলামী শরীয়ত উনার ফতওয়া অনুযায়ী- কাউকে কোন কাজে নিযুক্ত করার পর তাকে যথাযথ পারিশ্রমিক প্রদান করার পরও পারিশ্রমিকের অতিরিক্ত কিছু গ্রহণ করাকে গুলূল বা খিয়ানত তথা ঘুষ বলা হয়। তাই প্রত্যেকের জন্য দায়িত্ব ও কর্তব্য হচ্ছে, হক্কুল ইবাদ বা বান্দার হক্ব যথাযথ সম্পাদন করা, আমানত রক্ষা করা ও হালালভাবে উপার্জন করে তা হালাল পথে খরচ করা।নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার প্রতি পবিত্র ছলাত শরীফ-পবিত্র সালাম শরীফ পাঠ করা, পবিত্র মীলাদ শরীফ পাঠ করা, পবিত্র না’ত শরীফ পাঠ করা এবং উনার আলোচনা মুবারক করা ফযীলত, বরকত ও মর্যাদা হাছিলের কারণ।নিম্নচাপের প্রভাবে বৃষ্টির আভাস, কমতে পারে তাপমাত্রা
ছহিবু সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, আস সাফফাহ, আল জাব্বারিউল আউওয়াল, আল ক্বউইউল আউওয়াল, হাবীবুল্লাহ, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মাওলানা মামদূহ মুর্শিদ ক্বিবলা

সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ

পবিত্র সাইয়্যিদু সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ তথা পবিত্র ঈদে নূরুত তাশরীফে রসূলিল্লাহি হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম পালন করা ফরয (৬৩)
Asrar প্রকাশ: শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬, সকাল ৬:৪৬
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ

যখন একথা বলা হলো, সেই কাজী ছাহেব ঘুম থেকে উঠে গেল। ভয় পেল। সকালে ফজর নামায পড়ে সরাসরি সেই খ্রিষ্টানের বাড়িতে এসে দরজায় কড়া নাড়লো। এতো সকাল বেলা দরজার কড়া নাড়তে দেখে খ্রিষ্ঠান ব্যক্তি দরজা খুলে কাজী ছাহেবকে দেখে তায়াজ্জুব হলো এবং বলল, হে কাজী ছাহেব! আমিতো আপনার প্রতিবেশি। আপনি এ পর্যন্ত কখনও এ বাড়িতে আসেননি, আজকে কেন এসেছেন? কাজী ছাহেব বলল, গত রাত্রে যে নেক কাজটা করেছ সেটা আমার কাছে বিক্রি করে দাও। আমি তোমাকে এক লক্ষ দিরহাম দিব। খ্রিষ্টান ব্যক্তি বলল, আমি ব্যাপারটা বুঝতে পারছি না। স্পষ্ট করে বলুন।
সেই কাজী ছাহেব আবার বলল, গতকাল রাত্রে তুমি যে একজন গরীব ব্যক্তিকে সাহায্য করেছ আশুরার সম্মানার্থে সেটা আমার কাছে বিক্রি করে দাও। তুমি যে ওয়াদা দিয়েছ প্রতিমাসে দিবে আমি সেটা দিয়ে দিব। এরপরও আমি তোমাকে এক লক্ষ দিরহাম দিব, তুমি সেটা আমার কাছে বিক্রি করে দাও।
তখন খ্রিষ্টান ব্যক্তি বলল, আপনি আমাকে এর জন্য এক লক্ষ দিরহাম কেন দিবেন? আমি মাত্র ১০ সের গোশ্ত, ১০ সের আটা, ২ দিরহাম তার সাথে ২০ দিরহাম মোট ২২ দিরহাম দিয়েছি। সেজন্য আপনি কেন একলক্ষ দিরহাম দিবেন? স্পষ্ট করে বলুন। তখন কাজী ছাহেব অপারগ হয়ে বলল, দেখ, আমি আজ একটা স্বপ্ন দেখেছি। কি স্বপ্ন দেখেছেন? দু’টা বড় বালাখানা জান্নাতের মধ্যে। আমাকে বলা হলো, হে কাজী ছাহেব! তুমি এই বালাখানা দু’টা পেতে যদি আশুরার সম্মানার্থে সেই ব্যক্তিকে সাহায্য করতে। এখন তুমি করনি তোমার প্রতিবেশি খ্রিষ্টান সে করেছে এখন সে মালিক হয়ে গেছে।
তখন সেই কাজী ছাহেব বলল, হে খ্রিষ্টান ব্যক্তি! তুমি তো জান্নাতে যেতে পারবে না। এখন তুমি ঈমান না আনলে, মুসলমান না হলে তুমিতো জান্নাতে যেতে পারবে না। তাহলে তুমি বালাখানা কি করে পাবে? তুমি আমার কাছে বিক্রি করে দাও। আমি তোমাকে এক লক্ষ দিরহাম দিয়ে দিব।
সেটা মনোযোগ দিয়ে শুনলো খ্রিষ্টান ব্যক্তি, মনোযোগ দিয়ে শুনে সে বলল, আচ্ছা কাজী ছাহেব! খ্রিষ্টানতো জান্নাতে যেতে পারবে না? না, যেতে পারবে না। তাহলে সে খ্রিষ্টান বলল, আমি যদি এখন মুসলমান হয়ে যাই, ঈমানদার হয়ে যাই, তাহলে কি লাভ করতে পারবো? তখন কাজী ছাহেব বলল, হ্যাঁ। তুমি যদি ঈমান আনো, মুসলমান হয়ে যাও, তাহলে লাভ করতে পারবে। তখন সে বলল, কাজী ছাহেব! আপনি সাক্ষী থাকুন
أَشْهَدُ أَنْ لَّا إِلٰهَ إِلَّا اللهُ، وَأَشْهَدُ أَنَّ مُحَمَّدًا رَّسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ
এই কালিমা শরীফ পাঠ করে সে খ্রিষ্টান ব্যক্তি ঈমানদার হয়ে গেল। আর বললো, এখন আমি কি সেই বালাখানা লাভ করতে পারব? কাজী ছাহেব বললো, হ্যাঁ। তখন সে কাজী ছাহেবকে বলল, তাহলে তো আপনার কাছে আমি বিক্রি করব না। এটা বলে সেই খ্রিষ্টান ব্যক্তি মুসলমান হয়ে গেল। সুবহানাল্লাহ!
এখন ফিকিরের বিষয়, একজন খ্রিষ্টান ব্যক্তি আশুরাকে সম্মান করে সে ঈমান হাছিল করল এবং সে জান্নাতী হয়ে গেল। সুবহানাল্লাহ! এটা যদি হয়ে থাকে তাহলে মুসলমানরা কি আশুরাকে সম্মান করবে না? তাহলে কি মুসলমানরা আশুরাকে সম্মান করবে না? অবশ্যই সম্মান করবে। এখন একজন খ্রিষ্টান যদি আশুরাকে সম্মান করে ঈমানদার হয়ে যায়, জান্নাতী হয়ে যায় তাহলে মুসলমানরা সম্মান করলে কতটুকু ফযীলত পাবে? অনেক ফযীলত পাবে। এখন
عَاشُورَاءَ مِنَ الْمُحَرَّمِ
(আশুরা মিনাল মুহররম) এরতো অনেক তা’যীম রয়েছে, তাকরীম রয়েছে। তাহলে আশুরা আসলো যার জন্য, যিনি নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, তিনি যেদিন এসেছেন ১২ই রবীউল আউওয়াল শরীফ, ইয়াওমুল ইছনাইন শরীফ সেই দিনকে, সেই তারিখকে, সেই বারকে, সেই মাসকে তা’যীম-তাকরীম করলে মানুষ কতটুকু নিয়ামত লাভ করবে? সেটা চিন্তা ফিকিরের বিষয়।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মন্তব্য লিখুন

অনুমোদনের পর মন্তব্য প্রকাশ হবে। মোবাইল/ইমেইল প্রকাশ করা হবে না।

আরও পড়ুন

সব ›
পর্দা পালন করা পুরুষ-মহিলা সবার জন্য ফরজ পর্দা পালন করা পুরুষ-মহিলা সবার জন্য ফরজ ১৩ ঘণ্টা আগে সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ ১৩ ঘণ্টা আগে মুদরিক, মাসবূক ও লাহিকের নামায আদায়ের তরতীব (২): মুদরিক, মাসবূক ও লাহিকের নামায আদায়ের তরতীব (২): ১ দিন আগে ইসলামী শরীয়ত মুতাবিক-ছবি তোলা হারাম ইসলামী শরীয়ত মুতাবিক-ছবি তোলা হারাম ১ দিন আগে সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ ১ দিন আগে ‘আলাইহিস সালাম’ ব্যবহার নিয়ে বাতিল ফিরকাদের আপত্তি খন্ডন (৩) অষ্টমত :ফতোয়ায়ে আযীযীতে গায়রে নবীদের জন্য عَلَيْهِ السَّلَامُ “আলাইহিস সালাম” ব্যবহার জায়েয বলা হয়েছে-ফতোয়ায়ে … ২ দিন আগে পর্দা সর্বপ্রকার বিপদ-আপদ থেকে হিফাজত হওয়ার মাধ্যম পর্দা সর্বপ্রকার বিপদ-আপদ থেকে হিফাজত হওয়ার মাধ্যম ২ দিন আগে সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ ২ দিন আগে মুসলমানদের জন্য সমস্ত খেলাধুলা হারাম পবিত্র কুরআন শরীফ ও পবিত্র হাদীছ শরীফ উনাদের সুস্পষ্ট বর্ণনা দ্বারা খেলাধুলাকে হারাম ঘোষণা করা হয়েছে। যেমন মহা… ২ দিন আগে মানুষ তার ক্ষণস্থায়ী হায়াত, সময়, মৃত্যু ও পরকালের কঠিন আযাব থেকে ভুলে থাকার প্রধান অস্ত্র - দুনিয়ার চাকচিক্যে মোহগ্রস্ত হওয়া এর একটি মেছাল দিতে গিয়ে হুজ্জাতুল ইসলাম, হযরত ইমাম গাজ্জালী রহমতুল্লাহি আলাইহি তিনি একবার একটা ঘটনা বলেছিলেন-“… ২ দিন আগে দ্বীন ইসলামে হালাল ও হারামের গুরুত্ব (৩) দ্বীন ইসলামে হালাল ও হারামের গুরুত্ব (৩) ২ দিন আগে দেশে দেশে জাতিসংঘ ওরফে ইহুদীসংঘের কথিত মানবাধিকার অফিসমূহের পবিত্র দ্বীন ইসলাম ও মুসলমান বিরোধী কার্যক্রমের ইতিহাস (২৩তম পর্ব) গুরুত্বপূর্ণ মন্তব্য:· OHCHR কার্যালয়ের ধরণ ভিন্ন ভিন্ন ৩ ধরণের হতে পারে: স্থায়ী কার্যালয়, আঞ্চলিক লিয়াজোঁ অফি… ২ দিন আগে