সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার ইস্তিঞ্জা মুবারককে কেউ যদি ইহানত করে সেও কাট্টা কাফির হয়ে যাবে, চির জাহান্নামী হয়ে যাবে। সেগুলো মহান আল্লাহ পাক তিনি গায়িব করে দিতেন, অদৃশ্য করে দিতেন। ঠিক একইভাবে, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনি যমীনে চলেছেন, হেঁটেছেন, সবই করেছেন কিন্তু চলার পরে সেই মাটি মুবারকগুলো সেখানে থাকেনি। মহান আল্লাহ পাক তিনি অদৃশ্য করে দিয়েছেন। সে মাটি মুবারকের মর্যাদা তো অবশ্যই কোটি কোটি গুণ বেশি হবে। বেমেছাল।
যেমন, আরেকটা উদাহরণ দিলে আপনারা বুঝতে পারবেন। উদাহরণ হচ্ছে, হযরত মূসা কালীমুল্লাহ আলাইহিস্্ সালাম লোহিত সাগর পাড় হচ্ছিলেন, তখন কিন্তু ফিরাউন ও তার দলবল এসে থেমে গেল। ফিরাউন প্রথমে বুঝতে পেরেছিল, এটা হযরত মূসা আলাইহিস্্ সালাম উনার মু’জিযা হবে। আমরা সাগরের মধ্যে গেলে হয়তো ডুবে যাবো। সে ইতস্তত বোধ করছিল যাওয়ার জন্য।
মহান আল্লাহ পাক তিনি তখন হযরত জিবরীল আলাইহিস্্ সালাম উনাকে পাঠালেন একটা ঘোড়া দিয়ে; যে, তুমি ফিরাউনের সামনে দিয়ে নেমে যাও। ফিরাউনের ঘোড়াটা তোমার পিছনে পিছনে ধাবিত হবে। সত্যিই তাই হল। হযরত জিবরীল আলাইহিস্্ সালাম ঘোড়া নিয়ে নেমে গেলেন, সেটার পিছনে পিছনে ফেরাউনের ঘোড়া ধাবিত হয়ে গেল। ধাবিত হয়ে সে ধ্বংস হয়ে গেল।
কিন্তু এখানে একটা ঘটনা ঘটে গেল। কুরআন শরীফ, হাদীছ শরীফ, তাফসীর যারা পড়েছেন তারা হয়তো জানবেন। সামিরী যে ছিল, সে লোকটা মূর্তি পূজা করেছিল। সে একটা গো-বৎস বানিয়েছিল। সে কিন্তু তখন লক্ষ্য করল, হযরত জিবরীল আলাইহিস্্ সালাম উনার ঘোড়ার পা যেখানে পড়ছে সে জায়গাটা মরুভূমি হওয়ার পরেও দুব্বা ঘাস পয়দা হয়ে যাচ্ছে আপসে আপ। সুবহানাল্লাহ! এটা দেখে সামিরী বুঝলো, নিশ্চয়ই এটা দুনিয়াবী কোন ঘোড়া হবে না। এটা গায়িবী কোন মদদ হবে। আসমানী কোন ঘোড়া হবে। জান্নাতী কোন ঘোড়া হবে। যার জন্য তার পা পড়ার সাথে সাথে মরুভূমির মধ্যে সেখানে গাছ পয়দা হয়ে যাচ্ছে। সবুজ ঘাস পয়দা হয়ে যাচ্ছে।
সামিরী সকলের অজান্তে এক মুঠ, এক মুষ্টি মাটি সেখান থেকে তুলে তার জ্যাবে (পকেটে) হিফাযত করে ফেললো। কেউ দেখলো না সেটা। এই মাটিগুলি এনে সে পরবর্তী সময় মহান আল্লাহ পাক উনার নবী এবং রসূল হযরত মূসা কালীমুল্লাহ আলাইহিস্্ সালাম তিনি যখন গেলেন মহান আল্লাহ পাক উনার কাছে তাওরাত কিতাব আনতে। হযরত হারুন আলাইহিস সালাম উনাকে দায়িত্ব দিয়ে। তখন সামিরী ফিৎনা সৃষ্টি করেছিল। একটা গরুর বাছুর বানিয়ে তার মুখের মধ্যে সেই মাটিগুলি প্রবেশ করিয়ে দিয়েছিল। এই মাটির এত তাছির ছিল। সেই মুর্দা মুর্তি বাছুরটা হাম্বা হাম্বা করতো। সুবহানাল্লাহ!
হযরত জিবরীল আলাইহিস সালাম উনার ঘোড়ার পায়ের মাটির যদি এত ফযীলত থাকে, একটা মুর্দাকে জিন্দা বানিয়ে দেয় তাহলে নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার নূরুদ দারাজাত (পা) মুবারকের তলে যে মাটিগুলো তার মর্যাদা কত বেশি হবে? এটাতো মানুষ হিসাব করতে পারবে না।
এটা চিন্তা করতে পারবে না। আরশে মুয়াল্লা থেকেও কোটি কোটি গুণ বেশি এবং আরো যদি কিছু থেকে থাকে তার চাইতেও কোটি কোটি গুণ বেশি মর্যাদা সম্পন্ন হবে নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার নূরুদ দারাজাত (পা) মুবারকে যে ধূলা বালিগুলো স্পর্শ করে আছে। সুবহানাল্লাহ!
আরও পড়ুন
সব ›
মুদরিক, মাসবূক ও লাহিকের নামায আদায়ের তরতীব (২):
ইসলামী শরীয়ত মুতাবিক-ছবি তোলা হারাম
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
‘আলাইহিস সালাম’ ব্যবহার নিয়ে বাতিল ফিরকাদের আপত্তি খন্ডন (৩)
অষ্টমত :ফতোয়ায়ে আযীযীতে গায়রে নবীদের জন্য عَلَيْهِ السَّلَامُ “আলাইহিস সালাম” ব্যবহার জায়েয বলা হয়েছে-ফতোয়ায়ে …
পর্দা সর্বপ্রকার বিপদ-আপদ থেকে হিফাজত হওয়ার মাধ্যম
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
মুসলমানদের জন্য সমস্ত খেলাধুলা হারাম
পবিত্র কুরআন শরীফ ও পবিত্র হাদীছ শরীফ উনাদের সুস্পষ্ট বর্ণনা দ্বারা খেলাধুলাকে হারাম ঘোষণা করা হয়েছে। যেমন মহা…
মানুষ তার ক্ষণস্থায়ী হায়াত, সময়, মৃত্যু ও পরকালের কঠিন আযাব থেকে ভুলে থাকার প্রধান অস্ত্র - দুনিয়ার চাকচিক্যে মোহগ্রস্ত হওয়া
এর একটি মেছাল দিতে গিয়ে হুজ্জাতুল ইসলাম, হযরত ইমাম গাজ্জালী রহমতুল্লাহি আলাইহি তিনি একবার একটা ঘটনা বলেছিলেন-“…
দ্বীন ইসলামে হালাল ও হারামের গুরুত্ব (৩)
দেশে দেশে জাতিসংঘ ওরফে ইহুদীসংঘের কথিত মানবাধিকার অফিসমূহের পবিত্র দ্বীন ইসলাম ও মুসলমান বিরোধী কার্যক্রমের ইতিহাস (২৩তম পর্ব)
গুরুত্বপূর্ণ মন্তব্য:· OHCHR কার্যালয়ের ধরণ ভিন্ন ভিন্ন ৩ ধরণের হতে পারে: স্থায়ী কার্যালয়, আঞ্চলিক লিয়াজোঁ অফি…
প্রাণীর ছবি তোলা হারাম ও নাফরমানীমূলক কাজ
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।