ছহিবু সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, আস সাফফাহ, আল জাব্বারিউল আউওয়াল, আল ক্বউইউল আউওয়াল, হাবীবুল্লাহ, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মাওলানা মামদূহ মুর্শিদ ক্বিবলা
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
হযরত উম্মাহাতুল মু’মিনীন আলাইহিন্নাস সালাম উনারা বেমেছাল মর্যাদার অধিকারী (৮৭)
, ২৬ শাবান শরীফ, ১৪৪৭ হিজরী সন, ১৭ তাসি, ১৩৯৩ শামসী সন , ১৫ ফেব্রুয়ারি, ২০২৬ খ্রি:, ০২ ফাল্গুন, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল আহাদ (রোববার) পবিত্র দ্বীন শিক্ষা
পবিত্র কালামুল্লাহ শরীফ নাযিল হয়েছে এখানে ১১৪ খানা পবিত্র সূরা শরীফ রয়েছেন। পবিত্র সূরা তাহরীম শরীফ এটা নাযিল হয়েছে ১০৭ নম্বর। নাযিলের তারতীব অনুযায়ী ১০৭। আর এর আগে পবিত্র সূরা নূর শরীফ নাযিল করা হয়েছে, সেটা হচ্ছে ১০২ নম্বর সূরা শরীফ, তারতীব অনুযায়ী। আর এর আগে নাযিল হয়েছে পবিত্র সূরা আহযাব শরীফ ৯০তম সূরা। প্রত্যেকটা সূরা শরীফ মহাসম্মানিত মদীনা শরীফ উনার মধ্যে নাযিল করা হয়েছে। সুবহানাল্লাহি ওয়া রসূলিহি ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম!
পবিত্র সূরাগুলোর তারতীব ৯০, ১০২, ১০৭ থাকার পরও পবিত্র আয়াত শরীফ উনার মধ্যে ব্যতিক্রম রয়েছেন, যার জন্য এ বিষয়গুলো মানুষের জন্য বুঝতে অত্যন্ত কঠিন। তাছাড়া পবিত্র কালামুল্লাহ শরীফ যেহেতু যিনি খ¦লিক যিনি মালিক যিনি রব মহান আল্লাহ পাক উনার কালাম মুবারক কাজেই উনার পবিত্র কালাম মুবারক মানুষের জন্য বুঝা অত্যন্ত কঠিন।
একটা লোক যদি একটা প্রবন্ধ লেখে বা একটা কবিতা লেখে সেটা বুঝার জন্য তার হাক্বীক্বত সম্পর্কে সে ব্যক্তিকে জিজ্ঞাসা করতে হয়। কোন উদ্দেশ্যে কিভাবে লিখলো? মানুষের একটা রচিত কবিতা, প্রবন্ধ অন্য একজন মানুষের বুঝতে কষ্ট হয় তাহলে যিনি খ¦লিক যিনি মালিক যিনি রব মহান আল্লাহ পাক তিনি যে পবিত্র কালামুল্লাহ শরীফ নাযিল করলেন, উনার মহাসম্মানিত মহাপবিত্র হাবীব হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি যে পবিত্র হাদীছ শরীফ ইরশাদ মুবারক করলেন, তাহলে সেই সম্মানিত বিষয়গুলি বুঝতে হলে কাকে জিজ্ঞাসা করতে হবে। কোথা থেকে জানতে হবে। সেটাই পবিত্র কালামুল্লাহ শরীফ উনার মধ্যে ইরশাদ মুবারক হয়েছে-
مِنْ لَّدُنَّا عِلْمًا
ইলমে লাদুন্নী। যিনি খ¦লিক যিনি মালিক যিনি রব মহান আল্লাহ পাক তিনি, যিনি মহাসম্মানিত মহাপবিত্র হাবীব ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাদের গায়েবী মদদ ব্যতীত কারো পক্ষে মহাসম্মানিত কালামুল্লাহ শরীফ এবং মহাসম্মানিত হাদীছ শরীফ কখনও বুঝা সম্ভব নয়। সুবহানাল্লাহি ওয়া রসূলিহি ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম! সেটাই বলা হচ্ছে-
فَاسْأَلُواْ أَهْلَ الذِّكْرِ إِنْ كُنتُمْ لاَ تَعْلَمُونَ
(যিনি খ¦লিক যিনি মালিক যিনি রব মহান আল্লাহ পাক তিনি পবিত্র কুরআন শরীফ উনার একাধিক জায়গায় ইরশাদ মুবারক করেছেন,) তোমরা যারা জানো না যারা আহলে যিকির উনাদেরকে জিজ্ঞাসা করো। আলিমদেরকে বলা হয় নাই। আলিম অর্থ যিনি জানেন। আর আহলে যিকির যিনি আল্লাহওয়ালা, ওলীউল্লাহ। অর্থাৎ যার সাথে যিনি খ¦লিক যিনি মালিক যিনি রব মহান আল্লাহ পাক উনার, যিনি মহাসম্মানিত হাবীব ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার নিসবত মুবারক রয়েছেন তিনি হচ্ছেন আহলে যিকির। অতএব উনাদেরকে জিজ্ঞাসা করো, উনারা তোমাদেরকে সঠিকটা বলে দিতে পারবেন। সুবনাল্লাহি ওয়া রসূলিহি ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম!
এখন তিনটা বিষয় এখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ। একটা হচ্ছে তাহরীম, একটা হচ্ছে ইলা, আরেকটা হচ্ছে তা’খীর। তাহরীম অর্থ হলো হারাম করা। ইলা অর্থ হচ্ছে সরে থাকা, বিরত থাকা। আর তা’খীর অর্থ ইখতিয়ার, ইচ্ছা। এই তিনটা বিষয় নিয়ে অনেক ইখতিলাফ। এটা কোন হিজরী সনে হয়েছে ৭,৮,৯ মুখতালিফ বর্ণনা। এবং এই সূরা শরীফ, পবিত্র সূরা তাহরীম শরীফ ১০৭ নম্বর পবিত্র সূরা শরীফ, কোন বৎসর নাযিল হয়েছে, ৭ম হিজরী না ৮ম হিজরী? পবিত্র সূরা আহযাব শরীফ, পবিত্র সূরা নূর শরীফ কোন হিজরীতে নাযিল হলো। এগুলো বিষয় নিয়ে মানুষের ইখতিলাফ, যার জন্য পবিত্র আয়াত শরীফ নিয়ে ইখতিলাফ।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
পবিত্র নামাযের আহকাম সম্পর্কিত মাসয়ালা :
০৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
পর্দা করা ফরজ, বেপর্দা হওয়া হারাম
০৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
০৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
রোযাদারের জন্য তিনটি বিশেষ ফযীলত
০৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সম্মানিত হানাফী মাযহাবে ছদক্বাতুল ফিতর উনার অকাট্য দলীল (২)
০৮ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
প্রাণীর ছবি তোলা শক্ত হারাম, রয়েছে কঠিন শাস্তি
০৮ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
০৮ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
পবিত্র রমাদ্বান শরীফ মাস উনার বিশেষ তিনটি পবিত্রতা এই মাসের সম্মানার্থে-
০৮ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
পবিত্র কুরআন শরীফ ও পবিত্র সুন্নাহ শরীফ উনাদের দৃষ্টিতে রোযা অবস্থায়- ইনজেকশন, ইনহেলার, স্যালাইন ও টিকা নেয়া অবশ্যই রোযা ভঙ্গের কারণ (১০)
০৮ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
সম্মানিত ইসলামী শরীয়ত উনার দৃষ্টিতে- ফুটবল-ক্রিকেটসহ সর্বপ্রকার খেলাধুলা করা, সমর্থন করা হারাম ও নাজায়িয (১২)
০৭ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
পর্দা পালন করা নারী-পুরুষ সকলের জন্যই শান্তি ও পবিত্রতা হাছিলের কারণ
০৭ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
০৭ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার)












