ছহিবু সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, আস সাফফাহ, আল জাব্বারিউল আউওয়াল, আল ক্বউইউল আউওয়াল, হাবীবুল্লাহ, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মাওলানা মামদূহ মুর্শিদ ক্বিবলা
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
হযরত উম্মাহাতুল মু’মিনীন আলাইহিন্নাস সালাম উনারা বেমেছাল মর্যাদার অধিকারী (৩২)
, ২৮ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৭ হিজরী সন, ২১ সাবি’, ১৩৯৩ শামসী সন , ২০ ডিসেম্বর, ২০২৫ খ্রি:, ০৫ পৌষ অগ্রহায়ণ, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুছ সাবত (শনিবার) পবিত্র দ্বীন শিক্ষা
পবিত্র কালামুল্লাহ শরীফ উনার মধ্যে ইরশাদ মুবারক হয়েছে-
وَإِذْ تَقُولُ لِلَّذِي أَنْعَمَ اللهُ عَلَيْهِ وَأَنْعَمْتَ عَلَيْهِ أَمْسِكْ عَلَيْكَ زَوْجَكَ، وَاتَّقِ اللهَ وَتُخْفِي فِي نَفْسِكَ مَا اللهُ مُبْدِيهِ وَتَخْشَى النَّاسَ وَاللهُ أَحَقُّ أَن تَخْشَاهُ
“যখন আপনি মহাসম্মানিত হাবীব পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাকে বললেন। (কি বললেন?) যিনি খ¦লিক যিনি মালিক যিনি রব মহান আল্লাহ পাক তিনি যে বিশেষ ব্যক্তিত্ব উনাকে নিয়ামত মুবারক দিয়েছেন, আপনিও উনাকে নিয়ামত মুবারক দিয়েছেন। আপনি আপনার মহাসম্মানিত আহলিয়া আলাইহাস সালাম উনাকে হিফাযতে রাখুন। (অর্থাৎ উনাকে তালাক্ব যেন তিনি না দেন।) এ বিষয়ে যিনি খ¦লিক যিনি মালিক যিনি রব মহান আল্লাহ পাক উনাকে ভয় করুন। অর্থাৎ সতর্ক থাকুন। আপনার অন্তরে সেটা ছিলো (আপনি সেটা জানতেন, পুশিদা ছিলো আপনার ইলিম মুবারকে) যা যিনি খ¦লিক যিনি মালিক যিনি রব মহান আল্লাহ পাক তিনি প্রকাশ করবেন। সুবহানাল্লাহ! (কাফির মুশরিকরা বলে থাকে, আপনার অন্তরে আপনি পুশিদা রেখেছিলেন যে, আপনি উনাকে গ্রহণ করবেন, এদিকে আপনি বলছেন যে, সাবধান থাকুন! নাউযুবিল্লাহ! এটা বলে কাফির, মুশরিক, মুনাফিক, ইহুদীগুলো বলতে চায় এখানে দেখা যাচ্ছে নেফাক্বী। নাউযুবিল্লাহ! আর কতগুলো উলামায়ে সূ সেটাই গ্রহণ করেছে। নাউযুবিল্লাহ! এরা গন্ডমূর্খ।) পরবর্তীতে যিনি খ¦লিক যিনি মালিক যিনি রব মহান আল্লাহ পাক তিনি প্রকাশ করবেন। (তারা বলে আপনি মানুষকে ভয় করেছেন, আপনি ভয় করে প্রকাশ করেননি। নাউযুবিল্লাহ!) যিনি খ¦লিক যিনি মালিক যিনি রব মহান আল্লাহ পাক তিনিই সবচেয়ে বেশি হক্বদার ভয় করার ।” সুবহানাল্লাহ!
অর্থাৎ এখানে বলা হয়েছে যে বিষয়টা, তাহলো যিনি খ¦লিক যিনি মালিক যিনি রব মহান আল্লাহ পাক তিনি পবিত্র আয়াত শরীফ নাযিল করেছেন এবং বলেছেন, আপনি এটা বলে দিন। আপনিতো উনাকে নিয়ামত মুবারক দিয়েছেন, আমিও উনাকে নিয়ামত মুবারক দিয়েছি। আপনি বলেছেন, আপনি উনার যারা আহলিয়া আলাইহিন্নাস সালাম উনাদেরকে হিফাযত করুন, এ বিষয়ে মহান আল্লাহ পাক উনাকে ভয় করুন। এই কথাটা ওহী মুবারক দ্বারা নাযিলকৃত। সুবহানাল্লাহ! যারা মুনাফিক, কাফির, মুশরিক তারা যিনি খ¦লিক যিনি মালিক যিনি রব মহান আল্লাহ পাক তিনি যা নাযিল করেছেন তা নিয়ে চু-চেরা কীল-কাল করে থাকে। নাউযুবিল্লাহ! আপনার এটা অন্তরে ছিলো। আপনি জানতেন। যা যিনি খ¦লিক যিনি মালিক যিনি রব মহান আল্লাহ পাক তিনি প্রকাশ করবেন। যেটা বলা হয়েছে যে, সে জিনিসটা আপনার ইলিম মুবারকে ছিলো। যেটা পরবর্তী সময় যিনি খ¦লিক যিনি মালিক যিনি রব মহান আল্লাহ পাক তিনি প্রকাশ করবেন।
মহাসম্মানিত মহাপবিত্র হাদীছ শরীফ উনার মধ্যে ইরশাদ মুবারক হয়েছে-
أُعْطِيتُ جَوَامِعَ الْكَلِمِ
“(মহাসম্মানিত হাবীব নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি ইরশাদ মুবারক করেন,) সৃষ্টির শুরু থেকে শেষ পর্যন্ত সমস্ত ইলিম-কালাম মুবারক আমাকে হাদিয়া মুবারক করা হয়েছে।” সুবহানাল্লাহ!
অর্থাৎ কাফির, মুশরিক, মুনাফিকরা বলে থাকে, আপনি মানুষকে ভয় করেছেন। নাউযুবিল্লাহ! আপনি ভয় করে সাইয়্যিদাতুনা হযরত উম্মুল মু’মিনীন আস সাবিয়াহ আলাইহাস সালাম উনাকে মহাসম্মানিত নিসবাতুল আযীম শরীফ করার বিষয়টি প্রকাশ করেননি। অর্থাৎ আপনার পালিত ছেলের আহলিয়াকে গ্রহণ করলে কেমন হবে তা নিয়ে আপনি ভয় করেছেন। নাউযুবিল্লাহ! নাউযুবিল্লাহ! নাউযুবিল্লাহ! যিনি খ¦লিক যিনি মালিক যিনি রব মহান আল্লাহ পাক তিনিতো সবচেয়ে ভয় করার বেশি হক্বদার। সুবহানাল্লাহ! সেই বিষয়টি স্পষ্ট করে মহাসম্মানিত মহাপবিত্র হাদীছ শরীফ উনার মধ্যে ইরশাদ মুবারক হয়েছে-
وَاللهِ إِنِّي لأَخْشَاكُمْ لِلَّهِ وَأَتْقَاكُمْ لَهُ
“সাবধান থাকো! নিশ্চয়ই সেই মহান আল্লাহ পাক উনার ক্বসম! আমি যিনি খ¦লিক যিনি মালিক যিনি রব মহান আল্লাহ পাক উনাকে বেশি ভয় করি এবং আমি বেশি জানি এবং চিনি এবং বেশি তাক্বওয়া পরহেযগারী অবলম্বনকরী।” সুবহানাল্লাহ!
এ সম্পর্কিত আরো সংবাদ
-
বেপর্দা সর্বপ্রকার অনিষ্ট ও ফিতনা-ফাসাদের মূল
১৯ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
১৯ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
যে সকল মুসলমান আকীদা-আমলে বিজাতীয়দের তথা ইহুদী-নাছারা, কাফির-মুশরিকদের সাদৃশ্য রাখে তারা মুসলমান নয়
১৯ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
বঙ্গ, বাংলা, বাঙ্গালী শব্দের উৎপত্তি মুসলমানদের মাধ্যম দিয়েই (৩)
১৯ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
প্রসঙ্গ: শানে হযরত ওয়ালেদাইনিশ শরীফাইন আলাইহিমাস সালাম
১৯ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ঈমানী কুওওয়াত বা শক্তি বৃদ্ধিকারী কতিপয় ঘটনা
১৯ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
হযরত ছাহাবায়ে কিরামগণ উনাদের মর্যাদা উম্মতের মাঝে সর্বোচ্চ ও সর্বোত্তম স্থানে
১৯ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
প্রাণীর ছবি তোলা কবীরা গুনাহ ও অসন্তুষ্টির কারণ
১৮ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
১৮ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
স্বয়ং মহান আল্লাহ পাক তিনি কাফিরদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করতে নিষেধ করেছেন
১৮ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
মহাসম্মানিত কিতাব পবিত্র কুরআন শরীফ উনার পবিত্র আয়াত শরীফ সংখ্যা ৬,৬৬৬। আর এ মতটি বহুল প্রচলিত, মশহূর ও গ্রহণযোগ্য (১)
১৮ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
মহান আল্লাহ পাক উনার রাস্তায় খরচ করলে তা দিগুণ-বহুগুণে বৃদ্ধি করে ফিরিয়ে দেয়া হয়
১৮ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার)












