সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
এখন ফিকির এবং চিন্তার বিষয় যে, আখিরী রসূল নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি বলেছেন, মেয়েদের জন্য কোন আমল সব চাইতে উত্তম?
বলা হলো, ঐ আমলটাই সব চাইতে উত্তম-
لَا تَرَي رَجُلًا وَلَا يَرَاهَا رَجُلٌ
“কোন পুরুষকে সে দেখবে না, কোন পুরুষও তাকে দেখবে না” সেটা হচ্ছে সবচাইতে উত্তম আমল।
এবং সেই আমলটাই করেছিলেন হযরত গাউছুল আ’যম, সাইয়্যিদুল আউলিয়া, বড়পীর ছাহেব রহমতুল্লাহি আলাইহি উনার মাতা উম্মুল খায়ের আমাতুল জাব্বার হযরত ফাতিমা রহমতুল্লাহি আলাইহা। যার কারণে উনার ইহকাল ও পরকালে কামিয়াবী হাছিল হয়েছে এবং উনাকে একজন আওলাদ মহান আল্লাহ পাক তিনি দান করেছেন, যার উছীলায় মহান আল্লাহ পাক উনার জমিনে লক্ষ-কোটি মানুষ ইছলাহপ্রাপ্ত হয়েছে, হিদায়েতপ্রাপ্ত হয়েছে এবং পরকালেও নাজাতপ্রাপ্ত হয়েছে। খুব চিন্তা এবং ফিকিরের বিষয়। সেটাই বলা হয়েছে-
ذٰلِكَ أَزْكٰى لَهُمْ
যদি কেউ সত্যিই পর্দা রক্ষা করতে পারে, সেটা তার জন্য পবিত্রতার কারণ, নাজাতের কারণ।
إِنَّ اللهَ خَبِيرٌ بِمَا يَصْنَعُونَ
“নিশ্চয়ই মহান আল্লাহ পাক তিনি সব খবর রাখেন, তোমরা যা করে থাকো।”
মহান আল্লাহ পাক তিনি সব জানেন, কে, কেন, কোন উদ্দেশ্যে, কোন আমলটা করে থাকে। মহান আল্লাহ পাক উনার জন্য কোনটা সে করে, গাইরুল্লাহ’র জন্য সে কোনটা করে, সেটা মহান আল্লাহ পাক উনার জানা রয়েছে।
কাজেই খুব সাবধান, পর্দার যে হুকুম-আহ্কাম রয়েছে সেটা যথাযথ আমল করার কোশেশ করতে হবে, তাহলেই কামিয়াবী রয়েছে।
এরপর মহান আল্লাহ পাক তিনি ইরশাদ মুবারক করেন-
وَلَا يُبْدِينَ زِينَتَهُنَّ
“তোমরা তোমাদের সৌন্দর্য প্রকাশ করো না, সৌন্দর্য প্রকাশ করো না।”
قُلْ لِلْمُؤْمِنَاتِ يَغْضُضْنَ مِنْ أَبْصَارِهِنَّ وَيَحْفَظْنَ فُرُوجَهُنَّ وَلَا يُبْدِينَ زِينَتَهُنَّ
“দৃষ্টি অবনত রাখবে, নিজেকে হিফাযত করবে। এটা অবশ্যই পবিত্রতার কারণ, নাজাতের কারণ। তার সাথে সাথে নিজেদের সৌন্দর্য প্রকাশ করো না। শুধু দৃষ্টি অবনত রাখলেই, নিজেকে হিফাযত করলেই চলবে না। সাথে সাথে নিজের সৌন্দর্য প্রদর্শনও করা যাবে না।”
যে প্রসঙ্গে বলা হয়েছে-
عَنْ حَضْرَتْ اُمِّ الْمُؤْمِنِينَ الثَّالِثَةِ الصِّدِيْقَةِ عَلَيْهَا السَّلَامُ اَنَّ اَسْمَاءَ بِنْتِ اَبِى بَكْرٍ رَضِى اللهُ تَعَالٰى عَنْهَا دَخَلَتْ عَلٰى رَسُولِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَعَلَيْهَا خِمَارٌ رَقِيقٌ وَفِى رِوَايَةٍ خِمَارٌ رِقَاقٌ فَاَعْرَضَ عَنْهَا رَسُول ُاللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ.
হযরত উম্মুল মু’মিনীন আছ ছালিছাহ ছিদ্দীক্বাহ আলাইহাস সালাম তিনি বর্ণনা করতেছেন, একদিন উনার বোন হযরত আসমা রদ্বিয়াল্লাহু তায়ালা আনহা, উনি এমন অবস্থায় আসলেন, আখিরী রসূল নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার সাক্ষাত মুবারকে এলেন, উনার কাপড়, ওড়না যা কিছু ছিলো, সেটা পাতলা ছিলো। সেটা দেখে আখিরী রসূল নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি উনার চেহারা মুবারক ফিরিয়ে নিলেন। অর্থাৎ পাতলা কাপড় পরিধান করে মেয়েদের জন্য চলাচল নিষিদ্ধ। অন্য হাদীছ শরীফে এসেছে, পাতলা কাপড় পরিধান করা আর বস্ত্রহীন থাকা একই হুকুম। সেটাও বেপর্দারই শামিল।
আরও পড়ুন
সব ›
মুদরিক, মাসবূক ও লাহিকের নামায আদায়ের তরতীব (২):
ইসলামী শরীয়ত মুতাবিক-ছবি তোলা হারাম
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
‘আলাইহিস সালাম’ ব্যবহার নিয়ে বাতিল ফিরকাদের আপত্তি খন্ডন (৩)
অষ্টমত :ফতোয়ায়ে আযীযীতে গায়রে নবীদের জন্য عَلَيْهِ السَّلَامُ “আলাইহিস সালাম” ব্যবহার জায়েয বলা হয়েছে-ফতোয়ায়ে …
পর্দা সর্বপ্রকার বিপদ-আপদ থেকে হিফাজত হওয়ার মাধ্যম
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
মুসলমানদের জন্য সমস্ত খেলাধুলা হারাম
পবিত্র কুরআন শরীফ ও পবিত্র হাদীছ শরীফ উনাদের সুস্পষ্ট বর্ণনা দ্বারা খেলাধুলাকে হারাম ঘোষণা করা হয়েছে। যেমন মহা…
মানুষ তার ক্ষণস্থায়ী হায়াত, সময়, মৃত্যু ও পরকালের কঠিন আযাব থেকে ভুলে থাকার প্রধান অস্ত্র - দুনিয়ার চাকচিক্যে মোহগ্রস্ত হওয়া
এর একটি মেছাল দিতে গিয়ে হুজ্জাতুল ইসলাম, হযরত ইমাম গাজ্জালী রহমতুল্লাহি আলাইহি তিনি একবার একটা ঘটনা বলেছিলেন-“…
দ্বীন ইসলামে হালাল ও হারামের গুরুত্ব (৩)
দেশে দেশে জাতিসংঘ ওরফে ইহুদীসংঘের কথিত মানবাধিকার অফিসমূহের পবিত্র দ্বীন ইসলাম ও মুসলমান বিরোধী কার্যক্রমের ইতিহাস (২৩তম পর্ব)
গুরুত্বপূর্ণ মন্তব্য:· OHCHR কার্যালয়ের ধরণ ভিন্ন ভিন্ন ৩ ধরণের হতে পারে: স্থায়ী কার্যালয়, আঞ্চলিক লিয়াজোঁ অফি…
প্রাণীর ছবি তোলা হারাম ও নাফরমানীমূলক কাজ
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।