ছহিবু সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, আস সাফফাহ, আল জাব্বারিউল আউওয়াল, আল ক্বউইউল আউওয়াল, হাবীবুল্লাহ, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মাওলানা মামদূহ মুর্শিদ ক্বিবলা
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
পর্দার গুরুত্ব-তাৎপর্য ও হুকুম-আহ্কাম (৫১)
, ১৭ মুহররমুল হারাম শরীফ, ১৪৪৭ হিজরী সন, ১৪ ছানী, ১৩৯৩ শামসী সন , ১৩ জুলাই, ২০২৫ খ্রি:, ২৯ আষাঢ়, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল আহাদ (রোববার) পবিত্র দ্বীন শিক্ষা
এরপর মহান আল্লাহ পাক তিনি ইরশাদ মুবারক করেন যে, অনুমতি নিবে সালাম দিয়ে। প্রথমে সালাম দিবে এরপর অনুমতি নিবে। এর মধ্যে যেন ত্রুটি না হয়। মহান আল্লাহ পাক তিনি স্পষ্ট করে বলে দিয়েছেন।
এরপর মহান আল্লাহ পাক তিনি বলেন-
فَإِذَا دَخَلْتُمْ بُيُوتًا
“যখন তোমরা কোন ঘরে প্রবেশ করবে,
فَسَلِّمُوا عَلَى أَنْفُسِكُمْ
“এমনকি যখন নিজের ঘরে প্রবেশ করবে তখনও নিজ গৃহবাসীদেরকে সালাম দিয়ে প্রবেশ করো। ”
তাহলে কি হবে? একে তো সালাম দেয়া হলো, দ্বিতীয়তঃ অনুমতি নেয়া হলো, আর মহান আল্লাহ পাক উনার আদেশ মুবারক পালন করা হলো, সুন্নত মুবারক পালন করা হলো, পর্দার সহায়ক হলো, গুণাহ্ থেকে বাঁচা গেলো।
এরপর কি হবে?
تَحِيَّةً مِنْ عِنْدِ اللهِ مُبَارَكَةً طَيِّبَةً
‘এই সালাম দেয়ার কারণে কি হবে?’ “মহান আল্লাহ পাক উনার তরফ থেকে তোমাদের প্রতি মহব্বত, তোমাদের গৃহবাসীদের উপর বরকত, সাকীনা নাযিল হবে। ”সুবহানাল্লাহ!
অর্থাৎ মহান আল্লাহ পাক উনার তরফ থেকে রহমত, বরকত, সাকীনা নাযিল হবে এই সালামের কারণে।
كَذَلِكَ يُبَيِّنُ اللَّهُ لَكُمُ الْآيَاتِ لَعَلَّكُمْ تَعْقِلُونَ
এভাবে মহান আল্লাহ পাক তিনি উনার আদেশ-নির্দেশ বর্ণনা করে থাকেন। মহান আল্লাহ পাক তিনি বলেন, আশা করা যায়, তোমরা আক্বল খাটাবে অর্থাৎ ফিকির করবে, চিন্তা করবে।
এ প্রসঙ্গে হাদীছ শরীফে ইরশাদ মুবারক হয়েছে-
عَنْ حَضْرَتْ قتادة مرسلا، قَالَ: قَالَ النَّبِيّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: إِذَا دَخَلْتُمْ بَيْتًا فَسَلِّمُوا عَلَى أَهْلِهِ، وَإِذَا خَرَجْتُمْ، فَأَوْدِعُوا أَهْلَهُ بِسَلامٍ.
হযরত কতাদা রহমতুল্লাহি আলাইহি তিনি মুরসাল সূত্রে বর্ণনা করেছেন-“আখিরী রসূল নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি ইরশাদ মুবারক করেন আয়াত শরীফের প্রেক্ষিতে যে, তোমরা যখন ঘরে প্রবেশ করবে-
فَسَلِّمُوا عَلَى أَهْلِهِ،
ঘরে যারা অধিবাসী রয়েছে প্রত্যেককে সালাম করে তোমরা প্রবেশ করো। সালাম করে প্রবেশ করো। আবার যখন বের হবে,
وَإِذَا خَرَجْتُمْ، فَأَوْدِعُوا أَهْلَهُ بِسَلامٍ.
বের হওয়ার সময়ও অধিবাসীদেরকে সালাম দিয়ে বের হয়ো। যাওয়ার সময়, আসার সময় সালাম দিলে অবশ্যই রহমত, বরকত, সাকীনা নাযিল হয়। (অসমাপ্ত)
এ সম্পর্কিত আরো সংবাদ
-
মহাসম্মানিত সুন্নত তরীক্বায় দোয়ার খাযীনাহ (১০)
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ছবি তোলা হারাম, যা জাহান্নামী হওয়ার কারণ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সম্মানিত আশূরা শরীফ উনাকে যারা সম্মান করবে তাদের জন্য-
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সম্মানিত শরীয়ত উনার ফায়ছালা মতে কুলাঙ্গার ইয়াযীদ লা’নাতুল্লাহি আলাইহি কাট্টা কাফির ও চিরজাহান্নামী (১)
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
পৃথিবীকে পরিবর্তন করার চেয়ে নিজেকে পরিবর্তন করা সহজ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
পর্দা রক্ষা করা ফরজ, বেপর্দা হওয়া ব্যভিচারের সমতুল্য
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
৩টি বিষয় কেবল তিনটি অবস্থায়ই জানা যায়।
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সম্মানিত মীলাদ শরীফ পাঠে অনন্য তাজদীদ মুবারক (৪)
২৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ইসলামী শরীয়ত মুতাবিক- ছবি তোলা হারাম
২৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
২৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার)