ছহিবু সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, আস সাফফাহ, আল জাব্বারিউল আউওয়াল, আল ক্বউইউল আউওয়াল, হাবীবুল্লাহ, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মাওলানা মামদূহ মুর্শিদ ক্বিবলা
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
দুনিয়াদার ধর্মব্যবসায়ী উলামায়ে-‘সূ’দের হাক্বীকত সম্পর্কে (৮২)
, ২৭শে জুমাদাল ঊলা শরীফ, ১৪৪৬ হিজরী সন, ০২ সাবি’, ১৩৯২ শামসী সন , ৩০ নভেম্বর, ২০২৪ খ্রি:, ১৫ অগ্রহায়ণ, ১৪৩১ ফসলী সন, ইয়াওমুছ সাবত (শনিবার) পবিত্র দ্বীন শিক্ষা
মহান আল্লাহ পাক তিনি পবিত্র কুরআন শরীফ উনার মধ্যে অন্যত্র ইরশাদ মুবারক করেন যে, মহান আল্লাহ পাক তিনি বান্দাদের জন্য মহান আল্লাহ পাক উনার পক্ষ থেকে আদেশ-নির্দেশ, হুকুম-আহকাম জারি করেছেন। কোন হুকুম-আহকাম মহান আল্লাহ পাক তিনি একবারেই জারি করেননি বরং পর্যায়ক্রমে জারি করেছেন।
মহান আল্লাহ পাক তিনি ইরশাদ মুবারক করেন-
اِنَّ الَّذِيْنَ يَكْتُمُوْنَ مَا اَنزَلْنَا مِنَ الْبَيِّنَاتِ وَالْـهُدٰى
নিশ্চয়ই মহান আল্লাহ পাক তিনি বান্দাদের জন্য হিদায়েত এবং দলীল নাযিল করার পর অর্থাৎ মহান আল্লাহ পাক উনার পক্ষ থেকে আসমানী কিতাব উনার হুকুম-আহকাম, হিদায়েত, নছীহত, দলীল নাযিল হওয়ার পরেও
مِن بَعْدِ مَا بَيَّنَّاهُ لِلنَّاسِ فِى الْكِتَابِ
এবং সেটা মানুষের জন্য কিতাবে প্রকাশ করার পরেও যারা চুপিয়ে রাখে। এটা উলামায়ে সূ’দের সম্পর্কে বলা হয়েছে। ইহুদী, নাছারা এবং পরবর্তীতে যারা আসবে এদের সম্পর্কে বলা হয়েছে যে, মহান আল্লাহ পাক উনার তরফ থেকে আসমানী কিতাব উনার মধ্যে বান্দাদের জন্য মহান আল্লাহ পাক উনার যে হুকুম-আহকাম, আদেশ-নির্দেশ এবং দলীল-আদিল্লাহ যা নাযিল হয়েছে এটা নাযিল হওয়ার পরে যারা চুপিয়ে রাখবে, লুকিয়ে রাখবে, প্রকাশ করবে না, তাদের অবস্থা কি-
أُولَئِكَ يَلْعَنُهُمُ اللهُ وَيَلْعَنُهُمُ اللَّاعِنُونَ
এদের প্রতি মহান আল্লাহ পাক উনার লা’নত এবং সমস্ত লা’নতকারীদেরও লা’নত, জিন ইনসানসহ সমস্ত কায়িনাতের লা’নত তাদের উপরে। নাউযুবিল্লাহ! এই পবিত্র আয়াত শরীফ উনার ব্যাখ্যা বিশ্লেষণে অনেক কথা বলা হয়। ক্বারূন যে বিভ্রান্ত হলো এবং গোমরাহ হলো কারণ দুনিয়ার মোহে মোহগ্রস্ত হওয়ার জন্য। উলামায়ে ‘সূ’রাও এভাবে বিভ্রান্ত হয়ে থাকে। এরা ঈমানের উপর এবং দ্বীন ইসলাম উনার উপর ইস্তিক্বামাত না থাকার কারণে বিভ্রান্ত হয়ে থাকে।
এখন একটা বিষয় হচ্ছে, মহান আল্লাহ পাক তিনি সেটা বলেন, মহান আল্লাহ পাক উনার তরফ থেকে যা কিছু জানানো হয়েছে, যে ইলিম তারা অর্জন করেছে, আসমানী কিতাবে যা বর্ণিত রয়েছে, তারা জানার পরও এবং বুঝার পরও সেটা চুপিয়ে রাখে। এই চুপিয়ে রাখার কারণে মহান আল্লাহ পাক উনার পক্ষ থেকে তাদের উপর লা’নত বর্ষিত হয়, সমস্ত কায়িনাতের তরফ থেকেও লা’নত বর্ষিত হয়, যার কারণে তারা বিভ্রান্ত হয়ে, গুমরাহ হয়ে, মালউন হয়, ফলে তারা ধ্বংস হয়ে যায়। নাঊযুবিল্লাহ!
এই পবিত্র আয়াত শরীফ উনার ব্যাখ্যায় বলা হয়, সম্মানিত শরীয়ত উনার হুকুম আহকাম যদি কেউ জানে, সেটা তার জন্য চুপিয়ে রাখাটা হারাম হবে, কুফরী হবে এবং মালউন হওয়ার কারণ হবে। তার জন্য প্রকাশ করে দেয়াটা ফরয ওয়াজিব উভয়েরই অন্তর্ভুক্ত।
যেমন আজকাল এরা ভোটার কার্ড, আইডি কার্ডের ছবি তোলার জন্য কোশেশ করে যাচ্ছে। নাউযুবিল্লাহ! আবার আমাদের দেশে কিছু উলামায়ে ‘সূ’ রয়েছে, সেই সমস্ত উলামায়ে সূ’গুলো তাদেরকে বলেছে যে, তারাও ছবির ব্যাপারে অর্থাৎ ছবির মাধ্যমে ভোটার কার্ড, আইডি কার্ড করার জন্য সাহায্য করবে। নাউযুবিল্লাহ! এরা নাকি মসজিদের মধ্যেও ছবির বিষয়ে প্রচার প্রসারের চেষ্টা করবে। নাউযুবিল্লাহ!
এই যে বিষয়টা এটা কাট্টা হারাম এবং কুফরী। এই বিষয়টা আলিমদের জন্য চুপিয়ে রাখা লা’নতগ্রস্ত অর্থাৎ মালউন হওয়ার কারণ। যারা এটা চুপিয়ে রাখবে এই পবিত্র আয়াত শরীফ অনুযায়ী তারা মালঊন হবে, লা’নতগ্রস্ত হবে। মহান আল্লাহ পাক উনার লা’নত, সমস্ত কায়িনাতের লা’নত। কারণ কেন তারা সেটা চুপিয়ে রাখলো।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
মহাসম্মানিত সুন্নত তরীক্বায় দোয়ার খাযীনাহ (১০)
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ছবি তোলা হারাম, যা জাহান্নামী হওয়ার কারণ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সম্মানিত আশূরা শরীফ উনাকে যারা সম্মান করবে তাদের জন্য-
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সম্মানিত শরীয়ত উনার ফায়ছালা মতে কুলাঙ্গার ইয়াযীদ লা’নাতুল্লাহি আলাইহি কাট্টা কাফির ও চিরজাহান্নামী (১)
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
পৃথিবীকে পরিবর্তন করার চেয়ে নিজেকে পরিবর্তন করা সহজ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
পর্দা রক্ষা করা ফরজ, বেপর্দা হওয়া ব্যভিচারের সমতুল্য
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
৩টি বিষয় কেবল তিনটি অবস্থায়ই জানা যায়।
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সম্মানিত মীলাদ শরীফ পাঠে অনন্য তাজদীদ মুবারক (৪)
২৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ইসলামী শরীয়ত মুতাবিক- ছবি তোলা হারাম
২৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
২৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার)












