সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
কুরআন শরীফ ও সুন্নাহ শরীফ মোতাবেক কোশেশ করে যেতে হবে নিজেকে ইছলাহ করার জন্য। এ ব্যাপারে সবচেয়ে বড় মেছাল কি জানেন? এই আয়াত শরীফের মেছাল, হযরত সালমান ফারসী রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু এবং এটাই সবচেয়ে বড় মেছাল।
উনার সম্পর্কে বলা হয়, মুহাদ্দিছীন-ই-কিরাম, ঐতিহাসিকগণ উনারা বলেছেন, উনার বয়স ছিল পাঁচ’শ বৎসর। কেউ তিন’শ, তিনশত পঞ্চাশ, আড়াই’শ, দুই’শ বছর পর্যন্ত বলেছেন। কমপক্ষে দুই’শ বলা হয়েছে। উনি ছিলেন একজন মজূসীর সন্তান। ইরানের এক মজূসীর সন্তান। কিন্তু উনি মজূসী ধর্ম ছেড়ে খৃষ্ট ধর্ম গ্রহণ করেন। মুসেল, নসিবাইন ইত্যাদি এক স্থানের পর এক স্থান পর্যায়ক্রমে সফর করতে করতে নানান পাদ্রীদের সাথে অবস্থান করেন, উনি হক্ব তালাশে ব্যস্ত ছিলেন।
শেষ পর্যন্ত শেষ পাদ্রীর কাছে উনি যখন ছিলেন, সেই পাদ্রী বললো- হে হযরত সালমান রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু! আপনি এখন আর হক্ব তালাশী পাদ্রী পাবেন না, আপনি অপেক্ষা করুন। আখিরী নবী হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি আসবেন। উনার জন্য আপনি অপেক্ষা করতে থাকুন।
উনি কোথায় আসবেন? সেই পাদ্রী কতগুলি লক্ষণ বলে দিলেন যে, উনার বিলাদত শরীফ (জন্ম) হবে সেই মক্কা শরীফে ওয়াদিউল কুরায়। আর উনি হিজরত করবেন মদীনা শরীফ নামক এক জায়গায়, যেখানে কঙ্করময় হবে এবং খেজুর গাছে পরিপূর্ণ হবে।
উনার কয়েকটা লক্ষণের একটা লক্ষণ হলো- উনার নূরুল আত্বহার (পিঠ) মোবারকে মহরে নুবুওওয়াত থাকবে। উনি হাদিয়া গ্রহণ করবেন কিন্তু নিজের জন্য যাকাত ফিতরা গ্রহণ করবেন না। নিজের জন্য ছদ্কা-ফিতরা গ্রহণ করবেন না। এই কয়েকটা লক্ষণ আপনি মনে রাখবেন।
সেই পাদ্রী ইন্তেকাল করার পরে হযরত সালমান ফারসী রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু মক্কা-মদীনা শরীফ আসার জন্য কোশেশ করছিলেন।
এক আরবীয় কাফেলার সাথে উনি আসলেন। রাস্তায় তারা প্রতারণা করে উনাকে বিক্রি করে ফেললো। উনাকে গোলাম বানিয়ে ফেললো।
উনি মদীনা শরীফ আসলেন। এক ইহুদীর গোলাম হয়ে গেলেন। উনার বয়স অনেক। উনি তবুও অপেক্ষা করতে লাগলেন। কি করে মহান আল্লাহ পাক উনার রসূল সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাকে পাওয়া যায়।
হঠাৎ একদিন উনি খেজুর গাছের উপরে ছিলেন। গাছ পরিস্কার করছিলেন। এমন সময় ঐ মালিক, উনার যে মনিব ছিল সেই গাছের গোড়ায় ছিল। এক লোক এসে সংবাদ দিল, হে ব্যক্তি যিনি আখিরী নবী দাবী করেছেন, উনি মদীনা শরীফ এসেছেন, শহরের নাম ছিল ইয়াসরিব, ইয়াসরিবে এসেছেন। যিনি আখিরী নবী দাবী করেছেন, উনাকে দেখা দরকার, পরীক্ষা করা দরকার ইত্যাদি ইত্যাদি বললো।
আরও পড়ুন
সব ›
মুদরিক, মাসবূক ও লাহিকের নামায আদায়ের তরতীব (২):
ইসলামী শরীয়ত মুতাবিক-ছবি তোলা হারাম
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
‘আলাইহিস সালাম’ ব্যবহার নিয়ে বাতিল ফিরকাদের আপত্তি খন্ডন (৩)
অষ্টমত :ফতোয়ায়ে আযীযীতে গায়রে নবীদের জন্য عَلَيْهِ السَّلَامُ “আলাইহিস সালাম” ব্যবহার জায়েয বলা হয়েছে-ফতোয়ায়ে …
পর্দা সর্বপ্রকার বিপদ-আপদ থেকে হিফাজত হওয়ার মাধ্যম
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
মুসলমানদের জন্য সমস্ত খেলাধুলা হারাম
পবিত্র কুরআন শরীফ ও পবিত্র হাদীছ শরীফ উনাদের সুস্পষ্ট বর্ণনা দ্বারা খেলাধুলাকে হারাম ঘোষণা করা হয়েছে। যেমন মহা…
মানুষ তার ক্ষণস্থায়ী হায়াত, সময়, মৃত্যু ও পরকালের কঠিন আযাব থেকে ভুলে থাকার প্রধান অস্ত্র - দুনিয়ার চাকচিক্যে মোহগ্রস্ত হওয়া
এর একটি মেছাল দিতে গিয়ে হুজ্জাতুল ইসলাম, হযরত ইমাম গাজ্জালী রহমতুল্লাহি আলাইহি তিনি একবার একটা ঘটনা বলেছিলেন-“…
দ্বীন ইসলামে হালাল ও হারামের গুরুত্ব (৩)
দেশে দেশে জাতিসংঘ ওরফে ইহুদীসংঘের কথিত মানবাধিকার অফিসমূহের পবিত্র দ্বীন ইসলাম ও মুসলমান বিরোধী কার্যক্রমের ইতিহাস (২৩তম পর্ব)
গুরুত্বপূর্ণ মন্তব্য:· OHCHR কার্যালয়ের ধরণ ভিন্ন ভিন্ন ৩ ধরণের হতে পারে: স্থায়ী কার্যালয়, আঞ্চলিক লিয়াজোঁ অফি…
প্রাণীর ছবি তোলা হারাম ও নাফরমানীমূলক কাজ
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।